...
...
Next Story

Lionel Messi: 'যা-ই ঘটুক...,' ফাইনালের আগে মেসির খোলা চিঠি, ম্যাচ শেষে মন খারাপের ইঙ্গিত?

Lionel Messi: বিশ্বসেরার শিরোপার লড়াইয়ে নামার আগে শেষবারের মতো এই ফ্রেমে এক হয়েছিলেন আর্জেন্টিনা স্কোয়াডের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, মেডিকেল টিম, কিট ম্যানেজার থেকে শুরু করে ক্লাউদিও তাপিয়ার নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সকল সদস্য।

Published on: Jul 19, 2026 06:24 PM IST
Advertisement

Lionel Messi: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল মহারণ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। শিরোপা নির্ধারণী ম্যাচে আজ, রবিবার রাতে নামবে আর্জেন্টিনা ও স্পেন। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই মহাযুদ্ধের আগে পুরো আর্জেন্টিনা দল একটি বিশেষ ফ্রেমে বন্দি হয়েছে। আর সেটি শেয়ার করে সতীর্থদের উদ্দেশে একটি আবেগঘন খোলা চিঠি লিখলেন দলের অধিনায়ক লিওনেল মেসি। স্পেনের বিরুদ্ধে মহারণের আগে ইনস্টাগ্রামে প্রকাশিত সেই বার্তায় ফুটবলপ্রেমীদের অনেকেরই মনে হয়েছে, আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে মেসির পথচলা হয়তো শেষের পথে।

ফাইনালের আগে লিওনেল মেসির খোলা চিঠি (AFP)
ফাইনালের আগে লিওনেল মেসির খোলা চিঠি (AFP)

বিশ্বসেরার শিরোপার লড়াইয়ে নামার আগে শেষবারের মতো এই ফ্রেমে এক হয়েছিলেন আর্জেন্টিনা স্কোয়াডের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, মেডিকেল টিম, কিট ম্যানেজার থেকে শুরু করে ক্লাউদিও তাপিয়ার নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সকল সদস্য। ছবির ঠিক মাঝখানে রয়েছেন মেসি এবং পাশে দাঁড়িয়ে আছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। ২০১৪ এবং ২০২২-এর পর ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলতে যাওয়া মেসি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেন। একই সঙ্গে আলবিসেলেস্তে অধিনায়ক আবেগঘন ক্যাপশনে লিখেছেন, ‘এতগুলো বছরের সেরা প্রাপ্তি শুধু শিরোপাই ছিল না, বরং পুরো পথচলাটাই ছিল দারুণ। এই দলের সঙ্গে প্রতিটি দিন কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন মুহূর্তগুলোতে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি পদক্ষেপ উপভোগ করাটাই আসল।’

মেসি আরও বলেন, ‘আমার প্রত্যেক সতীর্থ, কোচিং স্টাফ এবং এই দলটাকে একটি পরিবারের মতো ধরে রাখার জন্য যারা পর্দার আড়ালে প্রতিদিন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল (আজ) যা-ই ঘটুক না কেন, এই দল ইতিমধ্যে এমন এক ইতিহাস লিখে ফেলেছে যা আমরা কোনওদিন ভুলব না এবং কেউ তা মুছেও দিতে পারবে না। এগিয়ে যাও আর্জেন্টিনা!’ আর্জেন্টিনার চতুর্থ নাকি স্পেনের দ্বিতীয়, তা জানা যাবে রবিবারই। অনেকের ধারণা, এটাই হতে পারে মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ, এমনকী আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচও হতে পারে। তবে ম্যাচের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে কোনও জল্পনায় যেতে চাননি তিনি। বরং বর্তমানেই মনোযোগ রেখেছেন। মেসি বলেছেন, আর্জেন্টিনার মানুষকে আনন্দ দিতে পারাটা তাঁর কাছে সবচেয়ে বড় গর্ব, আর ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের জয় ছিল তাঁর কাছে অত্যন্ত বিশেষ একটি মুহূর্ত।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe