হাতে গোনা আর কয়েকদিন বাকি পশ্চিমবঙ্গ বিধানসভা ২০২৬র প্রথম দফার ভোটে। ভোট রয়েছে তামিলনাড়ুতেও। এর আগে, এই দুই রাজ্যে মদ বিক্রিতে রাশ টানতে বড় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী এই ভোটপর্বের ৪৮ ঘণ্টা আগে থেকে রাজ্যে মদের দোকান বন্ধ থাকবে।

পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। ভোটের ফলাফল ঘোষণা হবে ৪ মে। এই সব দিনই বন্ধ থাকবে মদের দোকান। এছাড়াও ভোট গ্রহণের দিনের ঠিক ৪৮ ঘণ্টা আগে থেকে বন্ধ থাকবে রাজ্যে মদ বিক্রি। মদের দোকান ছাড়াও, হোটেল, ক্লাব, রেস্তোরাঁর ক্ষেত্রেও এই নিয়ম লাগু হবে। এছাড়াও ভোট গণনার দিন অর্থাৎ ৪ মে ২০২৬ সালেও সমস্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ রয়েছে। এছাড়াও বলা হয়েছে, কমিশনের ধার্য করা নির্ধারিত সময়ে কোনও পোলিং স্টেশনের আশপাশে, বিষমদ বা সেই ধরনের অন্য কোনও জিনিস বিক্রি বা বিতরণ নিষিদ্ধ ভোট গ্রহণ শেষের আগে। নিয়মের অন্য়থা হলেই কমিশন কড়া পদক্ষেপ করবে।
উল্লেখ্য, রাজ্যে ২৩ এপ্রিল রাজ্যএর ১৫২টি বিধানসভা এলাকায় বন্ধ থাকবে মদের দোকান। এই বিধানসভা কেন্দ্রগুলি, জঙ্গলমহল, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কিছু এলাকা মিলিয়ে রয়েছে। এরপর ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। সেই সময় কলকাতা সহ একাধিক এলাকায় ভোটগ্রহণ চলবে। সেই নির্ধারিত এলাকাগুলিতেও তখন নির্দেশ মেনে মদের দোকান বন্দ রাখতে হবে।
কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে যে, নির্বাচনের সময় প্রলোভন হিসেবে মদ ব্যবহার করা হতে পারে। এই পর্যবেক্ষণ ও প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনকে আরও কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। লাইসেন্সবিহীন স্থানে মদ মজুত করার নিয়মকানুন কঠোরভাবে প্রয়োগ করার জন্যও কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
{{/usCountry}}কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে যে, নির্বাচনের সময় প্রলোভন হিসেবে মদ ব্যবহার করা হতে পারে। এই পর্যবেক্ষণ ও প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনকে আরও কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। লাইসেন্সবিহীন স্থানে মদ মজুত করার নিয়মকানুন কঠোরভাবে প্রয়োগ করার জন্যও কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
{{/usCountry}}কমিশন তার বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে,'উপরোক্ত সময়কালে ব্যক্তি কর্তৃক মদ মজুত করা সীমিত করা হবে এবং লাইসেন্সবিহীন স্থানে মদ মজুতের বিষয়ে আবগারি আইনে প্রদত্ত বিধিনিষেধ কঠোরভাবে প্রয়োগ করা হবে।'