বিদেশযাত্রা ঘিরে বিতর্কের মধ্যেই ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতা সৌরভ দাসের বিরুদ্ধে লুক আউট সার্কুলার (এলওসি) জারির কথা জানাল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টে এই তথ্য জানানো হয়েছে। কেন্দ্রের বক্তব্য, মহারাষ্ট্র পুলিশের আবেদনের ভিত্তিতেই সৌরভের বিরুদ্ধে এই সার্কুলার জারি করা হয়েছে। ফলে আপাতত তাঁর বিদেশযাত্রার উপর নিষেধাজ্ঞা আরও জোরালো হল। অন্যদিকে, তাঁকে না জানিয়ে কীভাবে এই সার্কুলার জারি করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সৌরভের আইনজীবী।
বৃহস্পতিবার বিচারপতি অমিত মহাজনের এজলাসে মামলাটির শুনানি হয়। কেন্দ্রের হয়ে আদালতে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা। সৌরভের হয়ে ছিলেন প্রবীণ আইনজীবী অখিল সিব্বল। শুনানিতে সৌরভের আইনজীবী জানান, তাঁর মক্কেলকে লুক আউট সার্কুলার সম্পর্কে কিছুই জানানো হয়নি। এমনকী, কেন এই সার্কুলার জারি করা হয়েছে, তার বিস্তারিত তথ্যও তাঁকে দেওয়া হয়নি। জবাবে কেন্দ্রের আইনজীবী জানান, সৌরভের আইনজীবীরা চাইলে নিজেরাই ওই সার্কুলারের তথ্য সংগ্রহ করে পরবর্তী আইনি পদক্ষেপ করতে পারেন। আগামী ৯ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।
কী কারণে আটকে গেল লন্ডন যাত্রা?
গত ২৩ নভেম্বর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডন যাওয়ার আগে অভিবাসন দফতরের আধিকারিকরা সৌরভকে আটকে দেন বলে অভিযোগ। অক্সফোর্ড ইউনিয়নের একটি অনুষ্ঠানে যোগ দিতে ব্রিটেনে যাওয়ার কথা ছিল তাঁর। সেখানে 'ককরোচ আন্দোলন' নিয়ে বক্তব্য রাখার কথা ছিল সিজেপি নেতার। কিন্তু বিমানে ওঠার আগেই তাঁকে আটকে দেওয়া হয়। সৌরভের অভিযোগ, তাঁকে কোনও লিখিত নির্দেশ দেখানো হয়নি। বিদেশযাত্রায় বাধা দেওয়ার নির্দিষ্ট কারণও জানানো হয়নি।
এর পরেই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। অভিযোগ করেন, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার পরিকল্পিত ভাবে তাঁর বিদেশযাত্রায় বাধা তৈরি করছে। বিশেষ করে, বিমানের উড়ানের মাত্র পাঁচ ঘণ্টা আগে পাসপোর্ট সংক্রান্ত কারণ দেখিয়ে শোকজ নোটিস পাঠানো হয়েছিল বলে দাবি করেন সৌরভ।
পাসপোর্টের তথ্য নিয়ে একাধিক প্রশ্ন
{{/usCountry}}এর পরেই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। অভিযোগ করেন, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার পরিকল্পিত ভাবে তাঁর বিদেশযাত্রায় বাধা তৈরি করছে। বিশেষ করে, বিমানের উড়ানের মাত্র পাঁচ ঘণ্টা আগে পাসপোর্ট সংক্রান্ত কারণ দেখিয়ে শোকজ নোটিস পাঠানো হয়েছিল বলে দাবি করেন সৌরভ।
পাসপোর্টের তথ্য নিয়ে একাধিক প্রশ্ন
{{/usCountry}}কেন্দ্রের তরফে আদালতে জানানো হয়েছে, সৌরভের পাসপোর্টে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। তাঁর জন্মস্থান, পড়াশোনা, বসবাসের ঠিকানা এবং বাবা-মায়ের পরিচয় সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রের আইনজীবীর দাবি, পাসপোর্টে বাবার নামের জায়গাটি ফাঁকা রাখা হয়েছিল। এই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।
কেন্দ্রের বক্তব্য, গত ২০ অগস্ট পুদুচেরির পুলিশ সুপার এবং সিনিয়র পুলিশ সুপার সৌরভের জন্মস্থান, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা এবং পারিবারিক পরিচয় নিয়ে অনুসন্ধান করেছিলেন। তদন্তে একাধিক অসঙ্গতি সামনে এসেছে বলে দাবি সরকারের। এমনকী, এই অসঙ্গতিগুলি তাঁর ভারতীয় নাগরিকত্বের উপরেও প্রভাব ফেলতে পারে বলে আদালতে জানিয়েছেন কেন্দ্রের আইনজীবী।
এই বিষয়ে মাদ্রাজ হাই কোর্টেও একটি মামলা দায়ের হয়েছে। গত ৩০ অগস্ট দায়ের হওয়া ওই মামলায় সৌরভকে বিবাদী করা হয়েছে বলে আদালতে জানিয়েছে কেন্দ্র।
আগামী ৯ ডিসেম্বর পরবর্তী শুনানি
কেন্দ্র জানিয়েছে, পুলিশের অনুসন্ধানের ভিত্তিতে গত ২৩ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩২ মিনিট থেকে ৭টা ৫৯ মিনিটের মধ্যে সৌরভকে শোকজ নোটিস পাঠানো হয়েছিল। তাঁকে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি, জবাব জমা না দেওয়া পর্যন্ত পাসপোর্ট ব্যবহার না করার পরামর্শও দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, লুক আউট সার্কুলার জারি হলে বিমানবন্দর-সহ দেশের বিভিন্ন প্রবেশ ও প্রস্থানপথে অভিবাসন দফতর সংশ্লিষ্ট ব্যক্তির আন্তর্জাতিক যাতায়াতের উপর নজরদারি চালাতে পারে। প্রয়োজনে বিদেশযাত্রাও আটকে দেওয়া যায়। ফলে সৌরভের বিরুদ্ধে এই পদক্ষেপ তাঁর বিদেশযাত্রা নিয়ে তৈরি হওয়া বিতর্ককে নতুন মাত্রা দিল। এখন ৯ ডিসেম্বরের শুনানিতে আদালতে সৌরভের আইনজীবীরা কী যুক্তি দেন, সেদিকেই নজর থাকবে।
ABOUT THE AUTHOR
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।