...
...
Next Story

LPG Price hike in Kolkata Update: ভোট শেষ হতেই প্রায় ১০০০ টাকা বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম, কলকাতায় আজ এলপিজির দাম কত?

LPG Price hike in Kolkata: কলকাতায় একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩২০২ টাকা। এর আগে কলকাতায় ২২০৮ টাকায় পাওয়া যাচ্ছিল ১৯ কেজি ওজনের সিলিন্ডার। কলকাতায় ৯৩৯ টাকায় বিকোচ্ছে ঘরোয়া সিলিন্ডার। ৫ কেজির ছোট যে এলপিজি সিলিন্ডারগুলি ব্যবহার করা হয়, তার দাম রয়েছে ৩৪৮ টাকা।

Published on: May 1, 2026, 08:06:47 IST
Advertisement

LPG Price hike: বাংলায় নির্বাচনের পরপরই গ্যাসের মূল্য বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। আজ, ১ মে থেকে, মুম্বই ও দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা বেড়েছে। কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৯৯৪ টাকা। তবে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। আইওসি বলেছে, যে পাইকারি এবং বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে, দেশের মোট গ্যাস খরচের ১ শতাংশেরও কম সেই খাতে ব্যবহার করা হয়। এদিকে প্রায় ৩৩ কোটি গ্রাহকের জন্য ঘরোয়া এলপিজির দাম অপরিবর্তিত রয়েছে। সামগ্রিকভাবে, প্রায় ৮০ শতাংশ পেট্রোলিয়াম পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলায় নির্বাচনের পরপরই গ্যাসের মূল্য বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। (Hindustan Times)
বাংলায় নির্বাচনের পরপরই গ্যাসের মূল্য বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। (Hindustan Times)

ইন্ডিয়ান অয়েলের প্রকাশিত মূল্য অনুসারে, ১ মে থেকে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা বেড়ে ৩০৭১.৫০ টাকা হয়েছে। আগে তা ছিল ২০৭৮.৫০। এদিকে দিল্লিতে ১৪.২ কেজি ওজনের ঘরোয়া সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। দিল্লিতে ঘরোয়া সিলিন্ডারের দাম ৯১৩ টাকাই আছে। এদিকে কলকাতায় একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩২০২ টাকা। এর আগে কলকাতায় ২২০৮ টাকায় পাওয়া যাচ্ছিল ১৯ কেজি ওজনের সিলিন্ডার। কলকাতায় ৯৩৯ টাকায় বিকোচ্ছে ঘরোয়া সিলিন্ডার।

প্রসঙ্গত, ইরান-আমেরিকা সংঘাতের জেরে বিশ্ব জুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট। এই আবহে চলতি বছরের শুরু থেকেই ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে চলেছে। জানুয়ারি মাসে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৪৯ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছিল। ফেব্রুয়ারিতে আরও ৩১ টাকা বাড়ানো হয় ১৯ কেজির সিলিন্ডার। মার্চে ১১৪ টাকা ৫০ পয়সা এবং এপ্রিলে ২১৮ টাকা দাম বাড়ানো হয় বাণিজ্যিক সিলিন্ডারে। আর এবার একধাক্কায় ৯৯৩ টাকা বাড়ল গ্যাসের দাম।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe