বিশ্বের একাধিক জনপ্রিয় ওয়েবসাইটে বড়সড় সাইবার হামলার অভিযোগ। জুম, বিবিসি, সিএনএন, পিকক, এইচএসবিসি, ইক্যুইফ্যাক্সের মতো পরিচিত সংস্থার ওয়েবসাইটেও ছড়িয়ে পড়েছে ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার। সব মিলিয়ে অন্তত ১৭৮টি সংস্থার ওয়েবসাইটে এই ম্যালওয়্যারের উপস্থিতি শনাক্ত করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। এর মাধ্যমে ব্যবহারকারীদের ক্রিপ্টোকারেন্সি চুরি, ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্য হাতিয়ে নেওয়া এবং আইফোনের নিরাপত্তা ভাঙার চেষ্টা হয়েছে বলে অভিযোগ। গত সোমবার, ১৬ নভেম্বর এই ঘটনা সামনে আসে। ফলে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও আর্থিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সাইবার নিরাপত্তা সংস্থা রিপোর্ট ইউআরআই (Report URI)-এর গবেষক স্কট হেলমে প্রথম এই হামলার বিষয়টি সামনে আনেন। তাঁর সংস্থার দাবি, মোট ১৭৮টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট কোড পাওয়া গিয়েছে। এর মধ্যে রয়েছে জুম, বিবিসি, সিএনএন, এইচএসবিসি, ইক্যুইফ্যাক্স, সেলসফোর্স, আইকিয়া, ফক্স নিউজ, এনপিআর, পিকক এবং ইনভিসালাইনের মতো সংস্থা। রিপোর্ট অনুযায়ী, ১,৬১১টি স্ক্রিপ্ট পরীক্ষা করে ১৮৮টি সংক্রমিত স্ক্রিপ্টের সন্ধান পাওয়া গিয়েছে।
কী ভাবে ছড়াল ম্যালওয়্যার?
এই হামলার পিছনে রয়েছে অপটিমাইজ়েলি (Optimizely) নামের একটি ওয়েব পরীক্ষামূলক প্রযুক্তি প্ল্যাটফর্ম। বিভিন্ন সংস্থা নিজেদের ওয়েবসাইটের নকশা, বিজ্ঞাপন এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে এই পরিষেবা ব্যবহার করে। অভিযোগ, এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট কোড ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ফলে সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলির নিজস্ব সার্ভার বা মূল কোডে সরাসরি হাত না দিয়েও ব্যবহারকারীদের কাছে ম্যালওয়্যার পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, ক্রিপ্টোকারেন্সি লেনদেনের সময় ব্যবহারকারীরা যে ওয়ালেটের ঠিকানা লিখছেন, সেটি বদলে নিজেদের ওয়ালেটের ঠিকানা বসিয়ে দিচ্ছিল হ্যাকাররা। ফলে টাকা পাঠানোর সময় ব্যবহারকারীরা বুঝতেই পারছেন না যে অর্থ অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। পাশাপাশি অনলাইন পেমেন্টের সময় কার্ডের নম্বর এবং অন্যান্য তথ্য হাতিয়ে নেওয়ার ব্যবস্থাও ছিল। এমনকি ব্যবহারকারীদের কুকি এবং স্ক্রিনশট চুরির চেষ্টাও করা হয়েছে।
আইফোন ব্যবহারকারীদের জন্যও বিপদ
এই হামলার সবচেয়ে উদ্বেগজনক দিক হল, আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীদেরও নিশানা করা হয়েছে বলে অভিযোগ। রিপোর্ট ইউআরআইয়ের তথ্য অনুযায়ী, ক্ষতিকর কোডের মাধ্যমে কোরুনা (Coruna) এবং ডার্কসোর্ড (DarkSword) নামে দুটি আইওএস এক্সপ্লয়েট কিট ব্যবহারের চেষ্টা হয়েছে। এর সাহায্যে অ্যাপলের ডিভাইসের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নেওয়া সম্ভব। ফলে শুধু আর্থিক তথ্য নয়, ব্যক্তিগত তথ্য এবং ডিভাইসের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে।
কত টাকা হাতিয়েছে হ্যাকাররা?
{{/usCountry}}এই হামলার সবচেয়ে উদ্বেগজনক দিক হল, আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীদেরও নিশানা করা হয়েছে বলে অভিযোগ। রিপোর্ট ইউআরআইয়ের তথ্য অনুযায়ী, ক্ষতিকর কোডের মাধ্যমে কোরুনা (Coruna) এবং ডার্কসোর্ড (DarkSword) নামে দুটি আইওএস এক্সপ্লয়েট কিট ব্যবহারের চেষ্টা হয়েছে। এর সাহায্যে অ্যাপলের ডিভাইসের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নেওয়া সম্ভব। ফলে শুধু আর্থিক তথ্য নয়, ব্যক্তিগত তথ্য এবং ডিভাইসের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে।
কত টাকা হাতিয়েছে হ্যাকাররা?
{{/usCountry}}রিপোর্ট ইউআরআইয়ের দাবি, ১৬ নভেম্বর রাত ৭টা ২৫ মিনিট ইউটিসি পর্যন্ত হ্যাকারদের ক্রিপ্টো ওয়ালেটে প্রায় ৭,০৪০ ডলার জমা পড়েছিল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬ লক্ষ ৩০ হাজার টাকা। তবে প্রকৃত ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। কত জন ব্যবহারকারী সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা-ও স্পষ্ট নয়।
অন্য দিকে, অপটিমাইজেলি জানিয়েছে, তাদের পরীক্ষামূলক অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়ায় নিরাপত্তার দুর্বলতার সুযোগ নিয়ে অননুমোদিত ব্যক্তি এই কাজ করেছে। সংস্থার দাবি, দুর্বল পথ বন্ধ করে নিরাপত্তা সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়েছে। আক্রান্ত গ্রাহকদেরও সতর্ক করা হয়েছে।
এই ঘটনা আরও এক বার দেখিয়ে দিল, পরিচিত ও নামী ওয়েবসাইট ব্যবহার করলেও সাইবার হামলার ঝুঁকি এড়ানো যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, অনলাইনে লেনদেনের সময় ওয়ালেটের ঠিকানা এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি।