সিজেপি প্রতিবাদ ঘিরে সরগরম দিল্লি। দিল্লিতে প্রতিবাদের মাঝে আটক করে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রিজন ভ্যানে তোলা হয়। এদিন দিল্লির সাউথ অ্যাভিনিউতে গৃহবন্দি মমতা দিল্লিতে বাড়ির সামনেই বসেন ধরনায়।

সিজেপি আন্দোলনের জেরে তেতে রয়েছে রাজধানী দিল্লি। ভোটচুরির অভিযোগে দিল্লির সাউথ অ্যাভিনিউতে ধরনায় বসেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তাঁকে দিল্লি পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে। আটক করা হয়েছে সাখেত গোখেল, ডেরেক ও ব্রায়েন-সহ একাধিক শীর্ষ তৃণমূল নেতাকে। জানা যাচ্ছে, বেআইনি জমায়েতের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয়েছে। তবে তাঁদের আটক করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা জানা যায়নি। এদিকে, প্রিজন ভ্যানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় ‘জাগো দুর্গা’ গানটি গাইতে। মহালয়ার সকালে প্রিজন ভ্যানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোলা হলে, তিনি প্রিজন ভ্যান থেকেই বার্তা দেন, ‘দেশ বাঁচান’, বলে।
উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তপ্ত হয় দিল্লি। যদিও বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি দিল্লি পুলিশের তরফে। কিন্তু তা সত্ত্বেও যন্তর মন্তরে কর্মসূচি করে ‘ককরোচ’রা।এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা ঘিরে তপ্ত হয় পরিস্থিতি। প্রিজন ভ্যানে মমতার কণ্ঠে শোনা যায়, ‘অ্যায় মেরে বতন কে লোগো’, গানও।
(আসছে বিস্তারিত)
{{/usCountry}}(আসছে বিস্তারিত)
{{/usCountry}}