...
...
Next Story

Mamata Banerjee: 'আগে ভ্যানিশ হটাও...,' রামলীলা থেকে হুঙ্কার দিয়ে সনিয়াকে ‘আমার নেত্রী’ বর্ণনা মমতার

Mamata Banerjee: কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকে ‘আমার নেত্রী’ বলে বর্ণনা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Published on: Nov 1, 2026, 18:17:35 IST
Advertisement

Mamata Banerjee: 'আগে ভ্যানিশ হটাও, তারপর অন্য কাজ।' দিল্লির রামলীলা ময়দানের প্রতিবাদ মঞ্চ থেকে এমনই হুঙ্কার দিলেন তৃণমৃল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পুরনো মেজাজে দেখা গেল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। জনপ্রিয় ইংরেজি ছড়ার সঙ্গে মিলিয়ে জাতীয় নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশে ছুড়ে দিলেন একের পর এক কটাক্ষ।

তৃণমৃল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Congress)
তৃণমৃল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Congress)

ভোটে অনিয়মের অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রবিবার দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ সভা অনুষ্ঠিত হল। এই কর্মসূচিতে যোগ দিতে এদিন বিভিন্ন রাজ্য থেকে বিরোধী দলের নেতারা রাজধানীতে পৌঁছান। বিকেলে দিল্লির কেন্দ্রস্থলে 'ইন্ডিয়া' জোটের এই কর্মসূচিতে উপস্থিত হন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর সঙ্গেই হুডখোলা গাড়িতে চেপে ময়দানে পৌঁছন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং সিপিএমের এম এ বেবি। মধ্য দিল্লির কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে শুরু হওয়া বিশাল মিছিলে কয়েক হাজার সমর্থকের ভিড় উপচে পড়ে। বিকেলে ৩টে নাগাদ মিছিলটি রামলীলা ময়দানে এসে পৌঁছয়। এর পর সভায় বক্তব্য রাখতে উঠে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নিশানা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে।

শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, মঞ্চে বক্তব্য রাখতে ওঠে বাংলায় ভোটচুরির অভিযোগ তুলে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, 'বাংলার ভোট লুট করেছে বিজেপি। সেখানকার ছবি কেউ ভুলবে না। ভোটের আগে এসআইআর আর ভোটের সময় হাজার হাজার সেনা দিয়ে ভোট চুরি হয়েছে। আমরা ভোট চুরি ধরেছি। ২০২২-এ আমরা সরকার বানাতে পারিনি এই ভোট চুরির জন্যই। বাংলায় যা করেছে সেটাই আগে করেছিল উত্তরপ্রদেশে। ভোট দিতেই দেয়নি। ঘরে ঘরে গিয়ে ধমকেছে।' বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে অখিলেশ যাদব আরও বলেন, 'ডবল ইঞ্জিনের ডবল হার, উত্তরপ্রদেশে ডবল হার হবে।'

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks