...
...
Next Story

ডিভোর্সের পর সর্বহারা! প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন আইটি কর্মীর, হায়দরাবাদে হুলুস্থূল

২০২৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয় এবং ২০২৫ সালের এপ্রিল মাসে তরুণী দ্বিতীয়বার বিয়ে করেন।

Published on: Feb 19, 2026, 17:51:42 IST
Advertisement

গার্হস্থ্য হিংসার মামলায় কানাডায় ফিরতে না পারার ক্ষোভে প্রাক্তন স্ত্রীর বাড়িতে ঢুকে তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক আইটি কর্মীর বিরুদ্ধে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোলগোল পড়ে গিয়েছে হায়দরাবাদ জুড়ে। অভিযুক্তকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করেছে পুলিশ।

প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন আইটি কর্মীর (সৌজন্যে টুইটার)
প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন আইটি কর্মীর (সৌজন্যে টুইটার)

অভিযুক্ত যুবকের দাবি, তাঁর মায়ের মৃত্যুর কারণও নিহত তরুণী। তিনিও আইটি সংস্থার কর্মী। অন্যদিকে ২৯ বছর বয়সি তরুণীর দ্বিতীয় স্বামী দাবি করেছেন, তাঁর স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পুলিশ সূত্রে খবর, ওই তরুণী একটি আইটি সংস্থায় কর্মরত ছিলেন। ২০২২ সালে তাঁদের বিয়ে হয়। পরে স্বামী কানাডায় কাজের সূত্রে চলে যান এবং স্ত্রীও সেখানে যোগ দেন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কানাডায় থাকাকালীন দাম্পত্যে অশান্তির জেরে ওই তরুণী ভারতে ফিরে আসেন এবং মহারাষ্ট্রে স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেন। ২০২৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয় এবং ২০২৫ সালের এপ্রিল মাসে তরুণী দ্বিতীয়বার বিয়ে করেন। এদিকে, মায়ের মৃত্যুর পর ২০২৫ সালের মার্চে অভিযুক্ত যুবক ভারতে ফিরে আসে। গার্হস্থ্য হিংসার মামলার কারণে তাঁর বিরুদ্ধে লুক-আউট নোটিস জারি থাকায় পাসপোর্ট স্থগিত হয়ে যায় এবং সে আর কানাডায় ফিরতে পারেনি। তারপর থেকে তেলাঙ্গানার পেড্ডাপল্লি জেলায় পৈত্রিক বাড়িতে থাকতে শুরু করে ওই যুবক। মায়ের মৃত্যুর জন্যও প্রাক্তন স্ত্রীকে দায়ী করতেন তিনি।

পরিকল্পনা

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe