...
...
Next Story

Manipur Latest Update: কুকি-নাগা সংঘর্ষে নিহত ৩, অপরদিকে মণিপুরে ৫ বিদেশি জঙ্গিকে মারার দাবি নাগা গোষ্ঠীর

Manipur Latest Update: শুক্রবার মণিপুরে দুটি পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হন। এদিকে নাগা সশস্ত্র গোষ্ঠী এনএসসিএন (আলেং গোষ্ঠী) দাবি করেছে, মায়ানমার ভিত্তিক কুকি ন্যাশনাল আর্মি বর্মার পাঁচ ক্যাডারকে তারা খতম করেছে মণিপুরে।

Published on: Apr 25, 2026, 11:16:52 IST
Advertisement

Manipur Latest Update: শুক্রবার মণিপুরের উখরুল জেলায় আবারও সহিংসতা ছড়িয়ে পড়ে। দুটি পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হন। ইতিমধ্যে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাতের কারণে উত্তপ্ত মণিপুর। আর উখরুলের ঘটনায় সংঘর্ষে জড়ায় নাগা এবং কুকি সম্প্রদায়। পুলিশের দেওয়া তথ্য অনুসারে, শুক্রবার ভোরে উখরুল জেলার সিনাকেইথেই গ্রামের কাছে তাংখুল নাগা এবং কুকি সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে ভয়াবহ গুলি বিনিময় শুরু হয়।

শুক্রবার মণিপুরে দুটি পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হন। (PTI)
শুক্রবার মণিপুরে দুটি পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হন। (PTI)

সিনাকেইতে ২৯ বছর বয়সি তাংখুল যুবকের মৃত্যু হয় এই সংঘর্ষে। তিনি কামজং জেলার চ্যাট্রিক খুলেন গ্রামের বাসিন্দা ছিলেন। এছাড়া কুকি-জো সম্প্রদায়ের ২ জনও নিহত হয়েছে এই সংঘর্ষে। নিহত দুই কুকির নাম লেতলাল সিত্তালহো (জেমস কুকি) এবং পাওমিনলুন হাওলাও (হিটলাল কুকি)। তারা দুজনই কাংপোকপি জেলার বাসিন্দা। এই সংঘর্ষে পাঁচজন সাধারণ নাগরিকও আহত হয়েছেন। নাগা সংগঠন তাংখুল এনগা লং (টিএনএল) অভিযোগ করেছে, কুকি জঙ্গিদের তৎপরতার কারণে এলাকায় অস্থিরতা দেখা দিয়েছে। সংগঠনের দাবি, নাগা গ্রাম রক্ষীরা যখন টহল দিচ্ছিল, তখন কুকি জঙ্গিরা তাদের ওপর হামলা চালায়। উল্লেখ্য, মুল্লাম একটি কুকি অধ্যুষিত গ্রাম। আর উখরুল জেলা মূলত তাংখুল নাগা অধ্যুষিত অঞ্চল।

মুল্লাম গ্রামের বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে তাংখুল জঙ্গিরা তাদের গ্রামে হামলা চালায়। কুকি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস ট্রাস্ট এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং দাবি করেছে যে মুল্লাম এবং সোংফল গ্রামে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এখানে তাংখুল এবং কুকি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe