...
...
Next Story

MEA on US-India FTA: কোন পর্যায়ে ভারত-মার্কিন মুক্ত বাণিজ্য চুক্তি? মোদী-ট্রাম্প বৈঠকের পর কী বলল বিদেশ মন্ত্রক?

দীর্ঘ আলোচনা, মতপার্থক্য এবং একাধিক দফার দর-কষাকষির পর দুই দেশই বাণিজ্য চুক্তি সম্পন্ন করার বিষয়ে আশাবাদী। ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর এই বিষয়ে বড় আপডেট দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

Published on: Jun 19, 2026, 07:46:37 IST
Advertisement

ভারত ও আমেরিকার মধ্যে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। দীর্ঘ আলোচনা, মতপার্থক্য এবং একাধিক দফার দর-কষাকষির পর দুই দেশই চুক্তি সম্পন্ন করার বিষয়ে আশাবাদী। ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর এই বিষয়ে বড় আপডেট দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর বাণিজ্য চুক্তি সম্পন্ন করার বিষয়ে আশাবাদী দুই দেশই। (PMO)
ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর বাণিজ্য চুক্তি সম্পন্ন করার বিষয়ে আশাবাদী দুই দেশই। (PMO)

বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং আলোচনা এখন শেষ পর্যায়ে রয়েছে। দুই দেশের নেতারাও সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত চুক্তি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। তাঁদের লক্ষ্য, এমন একটি চুক্তি করা যা উভয় দেশের জন্য ভারসাম্যপূর্ণ, পারস্পরিক লাভজনক এবং বাণিজ্যিকভাবে অর্থবহ হবে।

জি-৭ সম্মেলনের ফাঁকে মোদী ও ট্রাম্পের বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রায় ১৬ মাস পর দুই নেতার এটি ছিল প্রথম আনুষ্ঠানিক মুখোমুখি বৈঠক। বৈঠকে বাণিজ্যের পাশাপাশি প্রতিরক্ষা, প্রযুক্তি, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নিরাপত্তা সম্পর্কিত বিষয়ও উঠে আসে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি।

মার্কিন প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার শীঘ্রই ভারত সফরে আসবেন। তাঁর সফরে চুক্তির বাকি বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। উভয় পক্ষই আশা করছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চুক্তির প্রথম পর্যায় চূড়ান্ত করা সম্ভব হবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও বৈঠকের পর বলেছেন, ভারত ও আমেরিকা একটি বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। তাঁর মতে, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার জন্য এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe