...
...
Next Story

MEA on Pak Bangladesh Issue: চর্চায় মক্কা প্যাক্টের দিকে ঢাকার ঝোঁক, পাকিস্তান- কুয়েত সন্ধি! হাওয়া বুঝিয়ে দিল দিল্লি

ভারতের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘আমাদের প্রতিবেশী দেশে কুয়েতের প্রতিরক্ষামন্ত্রীর সফর আমরা লক্ষ্য করে যাচ্ছি, এবং আমরা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি।’

Published on: Aug 29, 2026, 07:32:16 IST
Advertisement

ইসলামিক ন্যাটো জল্পনার মাঝেই কিছুদিন আগে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব হাতে হাত রেখে এক নয়া প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হয়েছে, যার নাম মক্কা প্যাক্ট। সেই মক্কা প্যাক্টে এবার বাংলাদেশের আগ্রহ বাড়ছে বলে গুঞ্জন। এদিকে, ভারত সফরে তারেক রহমান আসছেন কিনা, তা নিয়ে ঢাকা নিশ্চিত বার্তা দিতে না পারলেও সদ্য বাংলাদেশের সংসদে সেদেশের বিদেশমন্ত্রী মক্কা প্যাক্ট নিয়ে ঢাকার অবস্থান প্রসঙ্গে মুখ খুলেছেন। মক্কা প্যাক্ট নিয়ে ঢাকার বিদেশমন্ত্রী খলিলুর রহমানের বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই দিল্লির তরফে এই ইস্যুতে স্পষ্ট বার্তা এল। এদিকে, পাকিস্তান, কুয়েতের মধ্য়ে প্রতিরক্ষা সন্ধি নিয়েও ভারতের বিদেশমন্ত্রক মুখ খুলেছে।

চর্চায় মক্কা প্যাক্টের দিকে ঢাকার ঝোঁক, পাকিস্তান- কুয়েত সন্ধি! মুখ খুলল দিল্লি. (ANI Video Grab) (ANI Video Grab)
চর্চায় মক্কা প্যাক্টের দিকে ঢাকার ঝোঁক, পাকিস্তান- কুয়েত সন্ধি! মুখ খুলল দিল্লি. (ANI Video Grab) (ANI Video Grab)

শুক্রবার বিদেশমন্ত্রকের ব্রিফিং-এ সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল। সদ্য,মক্কা প্যাক্টের প্রতি বাংলাদেশের আগ্রহ নিয়ে প্রশ্ন যায় তাঁর কাছে। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের মক্কা প্যাক্ট নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে দিল্লি কী ভাবছে, তা জানতে চাওয়া হয় বিদেশমন্ত্রকের কাছে। এই প্রশ্নের উত্তরে রণধীর জয়সোয়াল সাফ বলেন, ‘ ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিকে আমরা নিবিড়ভাবে নজরে রাখছি। আর নিরাপত্তা রক্ষায় আমরা সমস্ত রকমের প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ এদিকে, সদ্য পাকিস্তান ও কুয়েতের মধ্যে এক প্রতিরক্ষা চুক্তি হয়েছে। সেখানে, সেনা প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য সরবরাহের মতো বিষয়ের উল্লেখ রয়েছে। সেই বিষয়ে এক সাংবাদিকের তরফে প্রশ্ন যায়। তিনি উল্লেখ করেন, কুয়েতে বহু ভারতীয়ের বসবাস। সেই প্রেক্ষাপটেও বিষয়টি কতটা তাৎপর্য ধরে রাখে! এছাড়াও প্রশ্ন উঠছে, পাকিস্তান, কুয়েতের মধ্যে এই সন্ধি, উপসাগরীয় এলাকার কূটনৈতিক আঙিনায় ইসলামাবাদের জমি শক্ত করারই কি ইঙ্গিত? ভারতের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘আমাদের প্রতিবেশী দেশে কুয়েতের প্রতিরক্ষামন্ত্রীর সফর আমরা লক্ষ্য করে যাচ্ছি, এবং আমরা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি।’

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe