...
...
Next Story

পাক প্রতিরক্ষামন্ত্রীর হুমকিই সত্যি হল? আফগানিস্তানে নয়া হানা পাকিস্তানের! দাবি কাবুলের-Report

আফগানিস্তানের বুকে পাকিস্তান প্রজেক্টাইল ফায়ার করেছে বলে দাবি করেছে কাবুল। এমনই দাবি রিপোর্টের।

Published on: Nov 6, 2025, 21:01:32 IST
Advertisement

তুরস্কে চলছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা। তারই মাঝে ফের একবার পাকিস্তানের তরফে আফগানিস্তানের ওপর হামলা করা হয়েছে, বলে দাবি করেছে কাবুল। সংবাদ সংস্থা এএফপির রিপোর্ট দাবি করছে, আফগানিস্তানের বুকে পাকিস্তান প্রজেক্টাইল নিক্ষেপ করেছে। এদিকে, তুরস্কে দুই দেশের সংঘর্ষবিরতি নিয়ে চলছে আলোচনা। তারই মাঝে এল এমন নতুন করে হামলার খবর।

পাকিস্তান ও আফগানিস্তানে সীমান্ত সংঘাত জারি, বলছে রিপোর্ট 

 (Photo by Ahmad SAHEL ARMAN / AFP)
পাকিস্তান ও আফগানিস্তানে সীমান্ত সংঘাত জারি, বলছে রিপোর্ট (Photo by Ahmad SAHEL ARMAN / AFP)

এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেছিলেন, ‘যদি আলোচনা ব্যর্থ হয়, তাহলে যুদ্ধ হবে।’ তাহলে কি সেই হুঁশিয়ারিই সত্যি হয়ে গেল বেলা গড়াতেই? এই প্রশ্ন থেকে যাচ্ছে। আফগানিস্তান সেনা অফিশিয়ালদের তরফে বলা হয়েছে, ‘আফগানিস্তানে নাগরিক অধ্যুষিত এলাকা টার্গেট করে হামলা চলেছে।’ এমনই তথ্য উল্লেখ করেছে এএফপি। সেই আফগানিস্তানের অফিশিয়াল এও জানিয়েছেন যে, আফগানিস্তান পাল্টা হামলা এখনও করেনি। ওই আফগান অফিশিয়াল এও জানিয়েছেন,' সংঘর্ষ বিরতির আলোচনা চলছে বলে আমরা এখনও প্রত্যাঘাত করিনি।' উল্লেখ্য, দ্বিতীয় দফায় সংঘর্ষবিরতির আলোচনা চলছে তুরস্কে। সেখানে পাকিস্তান ও আফগানিস্তান দুই পক্ষই রয়েছে। এদিকে, সেই আলোচনা ভেস্তে গেলে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

( Astrology: চোখ কাঁপা শুভ নাকি অশুভ? কোন ইঙ্গিত দিয়ে থাকে! রইল জ্যোতিষমত)

( ‘এখানে বকুনি খেলাম’.., ‘আপনার স্কিন কেয়ার রুটিন কী?’ মোদীকে প্রশ্ন হরলিনের, শুনে PM…)

( November Lucky Zodiac Signs: কৃপা করবেন গুরু, আর হাতে গোনা ক'দিন পর থেকেই কপাল খুলছে কর্কট সহ বহু রাশির! লাকি কারা?)

( রিচা ঘোষ বাড়ি ফিরলেই পাতে পড়বে চিলি চিকেন! মা কী বললেন? CABতে রাজকীয় সংবর্ধনা কবে?)

কিছুদিন আগেই আফগানিস্তানে এয়ার স্ট্রাইক চালিয়েছিল পাকিস্তান। যার কড়া নিন্দা করা হয়েছিল। এই পরিস্থিতিতে তুরস্কের ইস্তানবুলে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বৃহস্পতিবার শুরু হতে চলেছে দ্বিতীয় দফার শান্তি বৈঠক। এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সাফ বলেন,'যদি আলোচনা ব্যর্থ হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। আমরা আমাদের পথে চলব। যেভাবে আমাদের নিশানা করা হচ্ছে, তাতে আমরাও হয়তো একই ভাবে উত্তর দেব। বারবার আমাদেরকে নিশানা করা হচ্ছে সেই ক্ষেত্রে যুদ্ধ ছাড়া উপায় নেই।'

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks