Kakoli Ghosh Dastidar Latest Update: 'মেরা সার কাটেগা, লেকিন ঝুঁকেগা নেহি', হুংকার কাকলির, বললেন ‘অনেক সহ্য করেছি….’
Kakoli Ghosh Dastidar Latest Update: তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি দাবি করলেন, ‘মেরা সার কাটেগা, লেকিন ঝুঁকেগা নেহি (মাথা কেটে নিলেও মাথানত করব না)। অনেক সহ্য করেছি আমি।’
Kakoli Ghosh Dastidar Latest Update: 'মেরা সার কাটেগা, লেকিন ঝুঁকেগা নেহি' - দাবি করলেন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর নেতৃত্বে লোকসভার ২০ জন সাংসদ তৃণমূল থেকে আলাদা হয়ে এনডিএয়ের সঙ্গে যুক্ত হওয়ার আর্জি জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন বলে যেদিন দাবি করেছেন কাকলি, সেদিনই তিনি এমন মন্তব্য করেছেন। সংবাদসংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আপনারা আমায় চেনেন কিনা, জানি না। কিন্তু আমার নিজের মামা রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে পাঁচবার বা সাতবারের সাংসদ ছিলেন। কমিউনিস্ট নেতা ছিলেন। আমার ভাসুর পশ্চিমবঙ্গের মন্ত্রী ছিলেন। আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমার বাবাও লড়াই করতে-করতে মারা গিয়েছেন। আমি ওই পরিবারের সদস্য। মেরা সার কাটেগা, লেকিন ঝুঁকেগা নেহি (মাথা কেটে নিলেও মাথানত করব না)। অনেক সহ্য করেছি আমি।’

লোকসভার স্পিকারকে চিঠি কাকলিদের
আর যে কাকলি এই কথা বলেছেন, তাঁর নেতৃত্বেই তৃণমূলের সংসদীয় দলে বিদ্রোহ দেখা গিয়েছে। বারাসতের দাবি করেছেন, এনডিএয়ের সঙ্গে যুক্ত হতে চেয়ে তিনি-সহ তৃণমূলের ২০ জন সাংসদ লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন। কারণ তাঁরা উন্নয়ন যজ্ঞে সামিল হতে চান বলে দাবি করেছেন কাকলি।
আরও পড়ুন: Baba Loknath Temple: ইজরায়েলে লোকনাথ বাবার মন্দির তৈরির ভাবনাচিন্তা! চাকলায় নেতানিয়াহুর উপদেষ্টা
কাকলিদের নিশানা মহুয়ার
যদিও কাকলিদের সেই পদক্ষেপ নিয়ে আক্রমণ শানিয়েছেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের সাংসদ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরেই আছেন। তিনি বলেছেন, ‘২০২৪ সালে সাংসদরা তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছেন। জনগণের রায় এনডিএর পক্ষে ছিল না। হলুদ দাগি প্যান্ট পরা সমস্ত লোভী, স্বার্থপর, দেশদ্রোহীরা এখন দয়া করে বিজেপিতে যোগ দিন- আপনাদের আসন থেকে পদত্যাগ করুন এবং বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করুন। দেখা যাক আপনারা কত বড় নায়ক-নায়িকা হন।’
আরও পড়ুন: Kunal Ghosh on Dev: দেব ‘পাল্টি’ মারতেই খোঁচা কুণালের, বললেন মমতা ‘আজ নিশ্চয়ই বুঝতে পারছেন….’
'মমতা ক্ষমতা এলে এঁরাই চাটুকারিতা করতেন'
আর তৃণমূলের এই বিদ্রোহ এবং মুষলপর্ব নিয়ে আক্রমণ শানিয়েছেন উত্তর ২৪ পরগনা গ্রামীণ ২-র কংগ্রেসের মহিলা সভানেত্রী তুলিকা অধিকারী। তিনি বলেছেন, ‘চটি চেটে, দলের তোলাবাজ নেতাদের উত্তরীয় পরিয়ে সম্মান জানিয়ে, তাঁদের পাশে দাঁড়িয়ে ছবি তুলে যাঁরা এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন, তাঁরাই আজ সরকার বদলের হাওয়ায় সবচেয়ে বেশি বড়-বড় কথা বলছে। প্রশ্ন হল, এতদিন তাঁরা কোথায় ছিলেন? অন্যায় দেখেও কেন চুপ ছিলেন? বাস্তব হল, যদি আবার মমতা ক্ষমতায় ফিরতেন, তাহলে এঁদের অনেকেই আবার আগের মতোই চাটুকারিতায় ব্যস্ত হয়ে পড়তেন। রাজনৈতিক পরিস্থিতি বদলাতেই যাঁদের বক্তব্য বদলে যায়, তাঁদের নীতির দৃঢ়তা নিয়ে প্রশ্ন থাকবেই।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


