Youth Congress campaign: কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে টেক জায়ান্ট মেটা (META)-র বিরুদ্ধে পোস্টার ক্যাম্পেইন শুরু করল কংগ্রেস। যুব কংগ্রেসের (Youth Congress) তরফে সংস্থাটির বিরুদ্ধে বিজেপির (BJP) হয়ে কাজ করা এবং রাজনৈতিক বৈষম্যের অভিযোগ তোলা হয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘মেটা, বিজেপি-র বেটা।’

এই কর্মসূচির আওতায় বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরগামী রাস্তার ধারে একটি বিশাল হোর্ডিং লাগানো হয়েছে, যেখানে মেটার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর পোশাকে দেখানো হয়েছে। হোর্ডিংটিতে জুকারবার্গকে খাকি হাফ প্যান্ট, সাদা শার্ট এবং কালো টুপি পরা অবস্থায় দেখা গেছে। তাঁর কপালে তিলকও লাগানো রয়েছে। পাশাপাশি মেটার লোগো এবং হলোগ্রামও দেখানো হয়েছে। যুব কংগ্রেসের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক কনটেন্ট রোখার ক্ষেত্রে মেটা বৈষম্যমূলক আচরণ করে। দলের বক্তব্য, সংস্থাটি একদিকে 'হেট স্পিচ' অর্থাৎ ঘৃণামূলক ভাষণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে দ্বিমুখী নীতি বা আলাদা মাপকাঠি ব্যবহার করে, অন্যদিকে তাদের প্ল্যাটফর্মে অবাধে ভুয়ো খবর ছড়াতে থাকে। কংগ্রেসের অভিযোগ, মেটা রাজনৈতিক চাপে কাজ করে এবং শাসক দলের প্রতি তাদের পক্ষপাতিত্ব রয়েছে। এই বিষয়টিই জনসাধারণের সামনে তুলে ধরতে এই পোস্টার অভিযান শুরু করা হয়েছে।
মেটার নীতি নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস
নিজেদের এই অভিযানের মাধ্যমে সংস্থার নেতৃত্ব এবং নীতির বিরুদ্ধেও প্রশ্ন তুলেছে কংগ্রেস। যুব কংগ্রেসের বক্তব্য, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করা উচিত, কিন্তু মেটা তা করছে না। এই অভিযান কেবল একটি হোর্ডিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই। বেঙ্গালুরু এয়ারপোর্ট রোডের চিক্কাজালা এবং অন্যান্য জায়গাতেও বড় বড় ফ্লেক্স ব্যানার ও পোস্টার লাগানো হয়েছে। সাদাহাল্লি গেটের কাছে লাগানো হোর্ডিংটি বিমানবন্দর যাওয়ার প্রধান রাস্তার ওপর লাগানো হয়েছে, যেখান দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন। বহু বিশিষ্ট ব্যক্তিও এই রাস্তাটি ব্যবহার করেন।
মেটার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ
{{/usCountry}}নিজেদের এই অভিযানের মাধ্যমে সংস্থার নেতৃত্ব এবং নীতির বিরুদ্ধেও প্রশ্ন তুলেছে কংগ্রেস। যুব কংগ্রেসের বক্তব্য, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করা উচিত, কিন্তু মেটা তা করছে না। এই অভিযান কেবল একটি হোর্ডিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই। বেঙ্গালুরু এয়ারপোর্ট রোডের চিক্কাজালা এবং অন্যান্য জায়গাতেও বড় বড় ফ্লেক্স ব্যানার ও পোস্টার লাগানো হয়েছে। সাদাহাল্লি গেটের কাছে লাগানো হোর্ডিংটি বিমানবন্দর যাওয়ার প্রধান রাস্তার ওপর লাগানো হয়েছে, যেখান দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন। বহু বিশিষ্ট ব্যক্তিও এই রাস্তাটি ব্যবহার করেন।
মেটার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ
{{/usCountry}}বেশি সংখ্যক মানুষের নজর কাড়তেই কংগ্রেস এই ব্যস্ত রাস্তাটিকে তাদের অভিযানের জন্য বেছে নিয়েছে। পোস্টারগুলিতে জুকারবার্গের ছবি এবং ‘মেটা, বিজেপি-র বেটা’ স্লোগানের মাধ্যমে সংস্থার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়েছে। যদিও এই অভিযান নিয়ে বিজেপি বা মেটার তরফে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মতো বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি মেটার মালিকানাধীন।
এর মধ্যেই উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের অফিশিয়াল ফেসবুক পেজ নিয়েও জোর চর্চা শুরু হয়েছিল। সোমবার তাঁর ফেসবুক পেজটি কিছু সময়ের জন্য ব্লক হয়ে যায়। সমাজবাদী পার্টি রাত ৮টা ৩২ মিনিটে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ পোস্ট করে এই তথ্য জানিয়েছিল। দলের তরফে বলা হয়, প্রযুক্তিগত সমস্যার কারণে জাতীয় সভাপতির অফিশিয়াল ফেসবুক পেজটি সাময়িকভাবে উপলব্ধ নয় এবং মেটা সেটি দ্রুত পুনরুদ্ধার করার জন্য কাজ করছে। তবে কয়েক ঘণ্টা পর রাত ১০টা ৩৮ মিনিটে সপা-র তরফে আরও একটি পোস্ট করে জানানো হয় যে, অখিলেশ যাদবের ফেসবুক পেজটি ফের সচল হয়েছে।