...
...
Next Story

প্রেমিকা ও একটি টিপস! রুদ্ধশ্বাস অভিযানে মেক্সিকোর মাদক সম্রাটের ভয়ঙ্কর পরিণতি

অভিযানের সময় দুবার দু'জন বডিগার্ডকে সঙ্গে নিয়ে পালানোর চেষ্টা করে এল মেনচো। শেষমেশ কুখ্যাত এই মাদ্রক সম্রাটকে ধরতে সফল হয় মেক্সিকান বাহিনী।

Published on: Feb 24, 2026, 16:06:05 IST
Advertisement

মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট ‘এল মেনচো’ নামে পরিচিত নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস রবিবার ভোরে বিশেষ বাহিনীর অভিযানে ধরা পড়ে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দীর্ঘদিনের তল্লাশি, বহুবারের ব্যর্থতা- সবকিছুর শেষে প্রেমিকার উপর নজরদারি থেকেই মিলেছে সাফল্য। মার্কিন কর্তৃপক্ষ তার গ্রেফতার বা ধরিয়ে দেওয়ার তথ্যের জন্য সর্বোচ্চ ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল।

মেক্সিকোর মাদক সম্রাটের ভয়ঙ্কর পরিণতি
মেক্সিকোর মাদক সম্রাটের ভয়ঙ্কর পরিণতি

এক সাংবাদিক বৈঠকে কর্মকর্তারা ওই অভিযানের প্রথম বিস্তারিত তথ্য তুলে ধরেন। এই অভিযানের ফলেই মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী সংগঠিত অপরাধচক্র 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)'–এর শীর্ষ নেতা নিহত হয়। এই কার্টেলটি বর্তমানে দেশটির অন্যতম প্রভাবশালী অপরাধী সংগঠন হিসেবে পরিচিত। রবিবার ৫৯ বছর বয়সি কার্টেল নেতাকে গ্রেফতারের চেষ্টা করার সময় মেক্সিকান সামরিক বাহিনীর অভিযানে মারাত্মকভাবে আহত হয়। এই অভিযানটি ওয়াশিংটনের গোয়েন্দা সহায়তায় পরিচালিত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তার দক্ষিণের প্রতিবেশী দেশটির ওপর চাপ দিয়ে আসছিল, যাতে ফেন্টানিল, মেথঅ্যামফেটামিন ও কোকেইন পাচারকারী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হয়। প্রতিরক্ষা সচিব রিকার্ডো ত্রেভিয়া ত্রেখো জানান, গুয়াদালাহারা থেকে প্রায় ৮০ মাইল দক্ষিণ-পশ্চিমে তাপালপা শহরের বাইরে একটি বনাঞ্চলে অবস্থিত কেবিনটি যখন সামরিক বাহিনী ঘিরে ফেলে, তখন এল মেনচোর দেহরক্ষীরা সেনাবাহিনীর উপর গুলিবর্ষণ শুরু করে।

মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী জেনারেল রিচার্দো ত্রেভিলা বলেছেন, এবার গোয়েন্দাদের প্রচেষ্টা সফল হয়েছে। তিনি উল্লেখ করেন যে তন্তন্দকারীরা এবার এল মেনচোর বান্ধবীদের মধ্যে একজনের বিশ্বস্ত সহযোগীকে শনাক্ত করে এবং তার ওপর নজরদারি শুরু করেন। ওই সহযোগী মেক্সিকান সামরিক বাহিনীর পরিচিত ছিলেন। গত শুক্রবার ওই সহযোগী এল মেনচোর এক প্রেমিকাকে নিয়ে জালিস্কোর তাপালপায় তার কমপ্লেক্সে যান। ওই বান্ধবী এল মেনচোর সঙ্গে রাত কাটানোর পরদিন বেরিয়ে গেলে মেক্সিকোর বিশেষ বাহিনী তাদের পরিকল্পনা চূড়ান্ত করে। তারা নিশ্চিত হয় যে, স্পেশাল সিকিউরিটি নিয়ে ওই এলাকায় রয়েছে এল মেনচো। এরপরেই মেক্সিকোর আর্মি, ন্যাশনাল গার্ডের বাহিনী মিলে অভিযান শুরু করে। এছাড়া জালিস্কোর সীমান্তবর্তী রাজ্যগুলোতে ছয়টি হেলিকপ্টার এবং অতিরিক্ত বিশেষ বাহিনী মোতায়েন ছিল।

অভিযানের সময় দুবার দু'জন বডিগার্ডকে সঙ্গে নিয়ে পালানোর চেষ্টা করে এল মেনচো। শেষমেশ কুখ্যাত এই মাদ্রক সম্রাটকে ধরতে সফল হয় মেক্সিকান বাহিনী। তবে অভিযানের সময় গুরুতর আহত হয় এল মেনচো এবং রাজধানীতে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এল মেনচোর নেতৃত্বাধীন ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেল’ (সিজেজিএন) মেক্সিকোর অন্যতম ভয়ঙ্কর সংগঠন। এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সিজেজিএন'র সদস্যরা বিভিন্ন শহরে তাণ্ডব শুরু করে। পেরেক ও কাঁটা ছিটিয়ে রাস্তা অবরোধ করে এল মেনচোর অনুসারীরা। সেই সঙ্গে বাস ও অন্যান্য গাড়ি জ্বালিয়ে দিয়েছে তারা। অনেক শহরে ব্যাঙ্ক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানেও আগুন লাগানো হয়। সহিংসতা শুরুর পর থেকে জালিস্কো রাজ্যে মেক্সিকোর ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ জন সদস্য নিহত হয়েছেন।

অন্যদিকে প্রতিরক্ষা সচিব রিকার্ডো ট্রেভিলা বলেছেন, সোমবার পশ্চিম মেক্সিকোতে অতিরিক্ত ২ হাজার ৫০০ সেনা পাঠানো হয়েছে। সরকার জানিয়েছে, রবিবার থেকে মোট ৯ হাজার ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেন, তাঁর প্রধান অগ্রাধিকার দেশজুড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। শেইনবাউম বলেন, ‘এখানে শান্তি রয়েছে, সরকার রয়েছে, সশস্ত্র বাহিনী রয়েছে এবং সবকিছু সমন্বয়ের মধ্যেই পরিচালিত হচ্ছে।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe