...
...
Next Story

Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসে জোর দেবেন না মীরাবাই চানু, হঠাৎ কী হল?

Commonwealth Games 2026: তারকা ভারোত্তোলক বলেন, ‘একটা নির্দিষ্ট দিনে শরীর কেমন থাকবে সেটা আগে থেকে বলা সম্ভব নয়। তবে আমি ৯০ কেজি তুলতে চেষ্টা করব এশিয়ান গেমসে তা নিশ্চিত।’

Published on: Jul 24, 2026, 20:40:05 IST
Advertisement

Commonwealth Games 2026: চলতি কমনওয়েলথ গেমসে ৯০ কেজি স্ন্যাচে জোর দিতে চান না ভারতের তারকা ভারোত্তোলক মীরাবাই চানু। কারণ, কমনওয়েলথ গেমসের চেয়ে আসন্ন এশিয়ান গেমসকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। এশিয়ান গেমসের প্রতিপক্ষ কমনওয়েলথ গেমসের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তাই তিনি নিজের ১০০ শতাংশ কমনওয়েলথ গেমসে না দিয়ে এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছেন। যা শুরু হবে ১৯ সেপ্টেম্বর এবং চলবে ৪ অক্টোবর পর্যন্ত জাপানে।

কমনওয়েলথ গেমসে জোর দেবেন না মীরাবাই চানু (PTI)
কমনওয়েলথ গেমসে জোর দেবেন না মীরাবাই চানু (PTI)

কমনওয়েলথ গেমসে এবার তৃতীয় পদক জয়ের লক্ষ্যে নামবেন মীরাবাই চানু। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভারতের অন্যতম পতাকাবাহক ছিলেন। টোকিও অলিম্পিক্সের রুপোজয়ী বলেছেন তাঁর প্রশিক্ষণ ভালমতোই হয়েছে, তাঁর লক্ষ্য এশিয়ান গেমস। সংবাদ সংস্থা পিটিআইকে মীরাবাই চানু বলেছেন, ‘কমনওয়েলথ গেমসে আমি পুরো জোর দেব না। আমার লক্ষ্য এশিয়ান গেমস। যা কাছাকাছি চলে এসেছে। আমি সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছি। তাই আমি এখানে কেমন জোর দেব এবং কেমন ফল হবে সেটা পরিকল্পনার উপরে নির্ভর করবে।’ প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বলেছেন, জাপানে তিনি পুরো জোর দেবেন। যেখানে তাঁকে চিন, থাইল্যান্ড ও উত্তর কোরিয়ার মতো কঠিন প্রতিপক্ষের মুখে পড়তে হবে।

তারকা ভারোত্তোলক বলেন, ‘একটা নির্দিষ্ট দিনে শরীর কেমন থাকবে সেটা আগে থেকে বলা সম্ভব নয়। তবে আমি ৯০ কেজি তুলতে চেষ্টা করব এশিয়ান গেমসে তা নিশ্চিত।’ কমনওয়েলথ গেমস মীরাবাই চানুর কেরিয়ারের অন্যতম সফল আসর। ২০১৪ সালে গ্লাসগোতেই অভিষেকে রুপো জিতেছিলেন তিনি। এরপর ২০১৮ গোল্ড কোস্ট এবং ২০২২ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে টানা দুটি সোনার পদক জিতে ভারতের অন্যতম সফল ভারোত্তোলক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবার গ্লাসগোয় তাঁর লক্ষ্য সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আরও একটি পদক জয়। এবারও সুবর্ণ সুযোগ থাকলেও সতর্ক পথে এগোচ্ছেন তিনি। টোকিও অলিম্পিকে ৪৯ কেজি বিভাগে রুপোর পদক জিতে ভারোত্তোলনে ভারতের ২১ বছরের অলিম্পিক পদকের খরা কাটিয়েছিলেন মীরাবাই চানু। সেই সাফল্যের পর তিনি দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ এবং নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe