Mixed-Gender T20 cricket league: ক্রিকেটের দুনিয়ায় নয়া যুগের সূচনা হতে চলেছে? কারণ এতদিন আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা টুর্নামেন্ট ও লিগের আয়োজন দেখা গিয়েছে। কিন্তু এবার সেই পুরনো গণ্ডি পেরিয়ে একই মাঠে, একই দলে এবং একে অপরের বিরুদ্ধে কাঁধে-কাঁধ মিলিয়ে খেলতে দেখা যাবে পুরুষ ও মহিলা ক্রিকেটারদের। ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী কিংবদন্তি পেসার জাহির খানের উদ্যোগে শুরু হতে চলেছে বিশ্বের প্রথম মিক্সড-জেন্ডার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ, যার নাম দেওয়া হয়েছে ‘ইকুয়াল’ (EQUAL)। বুধবার এই অভিনব লিগের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।

স্টকহোমের ক্রীড়া সংস্থা অ্যাঙ্কর স্পোর্টস এবি এবং জার্মানির জাতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা জার্মান ক্রিকেট ফেডারেশন বা ডয়চার ক্রিকেট বুন্ডের যৌথ উদ্যোগে এই লিগ পরিচালিত হবে। জাহির এবং তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা নগেন্দ্র সিদ্দৌতম এই ‘অ্যাঙ্কর স্পোর্টস এবি’-র সহ-মালিক। তাঁদের দাবি, জার্মানির ক্রিকেট বোর্ডের সঙ্গে হাত মিলিয়ে ইউরোপের মাটিতে ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই এই ‘ইকুয়াল’ লিগের পরিকল্পনা করা হয়েছে। এই টুর্নামেন্টের মূল দর্শন হল- একই প্রতিযোগিতা, একটিই স্কোরবোর্ড এবং দিনশেষে একটিই চ্যাম্পিয়ন দল।
কীভাবে সাজানো হয়েছে ‘ইকুয়াল’ লিগের ফরম্যাট?
আয়োজকদের তরফে জানানো হয়েছে, এই নতুন মিক্সড-জেন্ডার টি-টোয়েন্টি লিগের প্রাথমিক ফর্ম্যাটে মোট পাঁচটি দল অংশগ্রহণ করবে। পুরো টুর্নামেন্টে সবমিলিয়ে ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বা দলের স্কোয়াডে ১৮ জন ক্রিকেটার থাকবেন।
তবে এই লিগের সবচেয়ে আকর্ষণীয় এবং বৈপ্লবিক দিক হল এর প্রথম একাদশের গঠন। নিয়ম অনুযায়ী, প্রতিটি ম্যাচের প্লেয়িং ইলেভেনে ৬ জন মহিলা ক্রিকেটার এবং ৫ জন পুরুষ ক্রিকেটারকে রাখা বাধ্যতামূলক। অর্থাৎ, মাঠের লড়াইয়ে মহিলা ক্রিকেটারদের সংখ্যাই সামান্য বেশি থাকবে।
টি-টোয়েন্টি ক্রিকেটের মূল নিয়মাবলি এবং রোমাঞ্চ অক্ষুণ্ণ রেখেই এই লিগের জন্য কিছু বিশেষ আইন তৈরি করা হচ্ছে। পুরুষ ও মহিলা ক্রিকেটাররা যেহেতু একসঙ্গে খেলবেন, তাই খেলার মাঠের পরিবেশকে আরও সুশৃঙ্খল, নিরাপদ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে নিয়ম, খেলোয়াড়দের সুরক্ষার বিশেষ ব্যবস্থা এবং সাবস্টিটিউশন খেলোয়াড় নামানোর নির্দিষ্ট প্রোটোকল যুক্ত করা হচ্ছে।
নতুন উদ্যোগ নিয়ে কী বলছেন জাহির খান?
{{/usCountry}}টি-টোয়েন্টি ক্রিকেটের মূল নিয়মাবলি এবং রোমাঞ্চ অক্ষুণ্ণ রেখেই এই লিগের জন্য কিছু বিশেষ আইন তৈরি করা হচ্ছে। পুরুষ ও মহিলা ক্রিকেটাররা যেহেতু একসঙ্গে খেলবেন, তাই খেলার মাঠের পরিবেশকে আরও সুশৃঙ্খল, নিরাপদ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে নিয়ম, খেলোয়াড়দের সুরক্ষার বিশেষ ব্যবস্থা এবং সাবস্টিটিউশন খেলোয়াড় নামানোর নির্দিষ্ট প্রোটোকল যুক্ত করা হচ্ছে।
নতুন উদ্যোগ নিয়ে কী বলছেন জাহির খান?
{{/usCountry}}সেই লিগ প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে জাহির বলেন, ‘মানুষকে একত্রিত করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে ক্রিকেটের। বিশেষ করে ইউরোপের মতো উদীয়মান বাজারগুলোতে ক্রিকেটের প্রসার তখনই সম্ভব, যখন আমরা এই খেলাটিকে আরও বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দিতে পারব। ইকুয়ালের মতো উদ্যোগ সেই লক্ষ্যেই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে সব লিঙ্গের মানুষ এই খেলায় অংশগ্রহণ করার, অবদান রাখার এবং ক্রিকেটের সামগ্রিক বিকাশের অংশীদার হওয়ার সমান সুযোগ পাবেন।’
২০২৮ সালের অলিম্পিক গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তনের প্রসঙ্গ টেনে ভারতের প্রাক্তন এই তারকা পেসার আরও বলেন, ‘২০২৮ অলিম্পিকে প্রত্যাবর্তন হওয়ায় নতুন-নতুন গোষ্ঠীর কাছে ক্রিকেট নিয়ে যাওয়ার এবং বিশ্বব্যাপী এর পরিধি বাড়ানোর এক দারুণ সুযোগ তৈরি হয়েছে। ইকুয়াল লিগকে যে বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তুলেছে, সেটা হল - একজন পুরুষ এবং একজন মহিলা ক্রিকেটারকে বাইশ গজের মাঝখানে একসঙ্গে দাঁড়িয়ে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে।’