...
...
Next Story

Modi Fake AI Video: প্রধানমন্ত্রী মোদী ও পীযূষ গোয়েলের নামে ভুয়ো এআই ভিডিও ভাইরাল, সতর্ক করল পিআইবি

পিআইবি স্পষ্ট জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওগুলিতে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী কেউই ওই ধরনের কোনও মন্তব্য করেননি। ভিডিওগুলিতে তাঁদের আসল বক্তব্য বিকৃত করে নতুন অডিও জুড়ে দেওয়া হয়েছে, যাতে মনে হয় তাঁরা ছাত্রদের হুমকি দিচ্ছেন বা আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিচ্ছেন।

Published on: Jul 25, 2026, 09:33:15 IST
By
Prefer HTon Google
Advertisement

Modi Fake AI Video: সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের নামে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওকে ভুয়ো বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। সংস্থার ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, ভিডিওগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এগুলির মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের নামে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওকে ভুয়ো বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো (@narendramodi)
সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের নামে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওকে ভুয়ো বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো (@narendramodi)

পিআইবি স্পষ্ট জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওগুলিতে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী কেউই ওই ধরনের কোনও মন্তব্য করেননি। ভিডিওগুলিতে তাঁদের আসল বক্তব্য বিকৃত করে নতুন অডিও জুড়ে দেওয়া হয়েছে, যাতে মনে হয় তাঁরা ছাত্রদের হুমকি দিচ্ছেন বা আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিচ্ছেন। বাস্তবে এমন কোনও বক্তব্য তাঁরা দেননি।

পিআইবির দাবি, এই ভুয়ো ভিডিওগুলি পাকিস্তান-ভিত্তিক প্রচারমাধ্যম ও প্রোপাগান্ডা নেটওয়ার্কের মাধ্যমে ছড়ানো হচ্ছে। উদ্দেশ্য, ভারতের বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা এবং মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করা।

সংস্থার ব্যাখ্যা অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। সেই আসল ভিডিওকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে বদলে দেওয়া হয়েছে। একইভাবে, সংসদের বাইরে পীযূষ গোয়েলের একটি বক্তব্যের অডিওও পরিবর্তন করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে মনে হয় তিনি আন্দোলনরত ছাত্রদের হুমকি দিচ্ছেন।

ভুয়ো বা বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিআইবি সাধারণ মানুষের সাহায্যও চেয়েছে। কেউ যদি এমন কোনও সন্দেহজনক ভিডিও বা পোস্ট দেখতে পান, তাহলে সেটি +৯১ ৮৭৯৯৭ ১১২৫৯ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন। এছাড়া factcheck@pib.gov.in-এ ই-মেল করে অভিযোগ জানানো যাবে। এরপর পিআইবির ফ্যাক্ট চেক টিম বিষয়টি যাচাই করে সঠিক তথ্য জানাবে।

উল্লেখ্য, প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি হল ভারত সরকারের তথ্য প্রচারের প্রধান সংস্থা। সরকারের বিভিন্ন নীতি, প্রকল্প, কর্মসূচি এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার কাজ করে তারা।

২০১৯ সালের নভেম্বর মাসে পিআইবি ফ্যাক্ট চেক ইউনিট চালু করা হয়। এর মূল উদ্দেশ্য হল সরকার সম্পর্কিত ভুয়ো খবর, গুজব এবং বিভ্রান্তিকর তথ্য দ্রুত শনাক্ত করে সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরা। বর্তমান সময়ে এআই প্রযুক্তির অপব্যবহার বাড়ার ফলে এই ধরনের ভুয়ো ভিডিও আরও বেশি ছড়িয়ে পড়ছে। তাই পিআইবি সকলকে সতর্ক থাকার এবং যাচাই না করে কোনও তথ্য বা ভিডিও শেয়ার না করার পরামর্শ দিয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe