লোকসভায় আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল পাশ করানো নিয়ে নতুন করে রাজনৈতিক সংঘাতের মুখে নরেন্দ্র মোদি সরকার। একদিকে মহিলা সংরক্ষণ কার্যকর করতে সংবিধান সংশোধনী বিল পাশ করানোর প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র, অন্যদিকে সেই উদ্যোগ আটকে দিতে বিরোধী জোট INDIA-কে ঐক্যবদ্ধ করার চেষ্টা শুরু করেছে কংগ্রেস। সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনকে ঘিরে তাই জাতীয় রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। সবচেয়ে বড় বাধা সংখ্যার অঙ্ক। লোকসভায় বর্তমানে NDA-র হাতে ৩২০ জন সাংসদের সমর্থন থাকলেও সংবিধান সংশোধনী বিল পাশ করাতে প্রয়োজন আরও বেশি সমর্থন। ফলে বিরোধী শিবিরের কয়েকটি দলের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেসের নেতৃত্বে INDIA জোট নিজেদের পুরনো অবস্থান ধরে রাখতে সক্রিয় হয়েছে। ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রের একতরফা সিদ্ধান্তের বিরোধিতা করে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানিয়েছে কংগ্রেস। বিরোধীদের অভিযোগ, তাদের সঙ্গে আলোচনা না করেই সংবিধান সংশোধনী বিল পাশ করানোর চেষ্টা করছে কেন্দ্র।
বিরোধী জোটের প্রস্তাব, আগামী ২৫ বছর লোকসভার আসনসংখ্যা ৫৪৩-তেই সীমাবদ্ধ রাখা হোক। এই আসনসংখ্যার ভিত্তিতেই ২০২৯ সালের লোকসভা নির্বাচন থেকে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করা হোক। কংগ্রেসের কৌশলবিদদের দাবি, আম আদমি পার্টি এবং ডিএমকেও এই অবস্থানের সঙ্গে সহমত। ফলে বিরোধীরা একজোট থাকলে কেন্দ্রের পক্ষে বিল পাশ করানো কঠিন হতে পারে।
উল্লেখ্য, চলতি বছরের ১৬ এপ্রিলও বিরোধীদের বিরোধিতার মুখে ডিলিমিটেশন সংক্রান্ত বিল প্রয়োজনীয় সমর্থন পায়নি। এবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি আটকাতে বিরোধীরা আগেভাগেই নিজেদের মধ্যে সমন্বয় বাড়াচ্ছে।
বিরোধীদের আপত্তির আরও একটি বড় কারণ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে প্রস্তাবিত ডিলিমিটেশন কমিশনের সদস্য করার বিষয়টি। কংগ্রেস-সহ একাধিক বিরোধী দলের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকা প্রশ্নের মুখে। তাই তাঁকে ডিলিমিটেশন কমিশনে রাখার সিদ্ধান্তও মেনে নিতে নারাজ বিরোধীরা। সংসদের পাশাপাশি আদালতেও এই বিষয়ে আইনি লড়াই চালাচ্ছে বিরোধী দলগুলি।
{{/usCountry}}বিরোধীদের আপত্তির আরও একটি বড় কারণ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে প্রস্তাবিত ডিলিমিটেশন কমিশনের সদস্য করার বিষয়টি। কংগ্রেস-সহ একাধিক বিরোধী দলের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকা প্রশ্নের মুখে। তাই তাঁকে ডিলিমিটেশন কমিশনে রাখার সিদ্ধান্তও মেনে নিতে নারাজ বিরোধীরা। সংসদের পাশাপাশি আদালতেও এই বিষয়ে আইনি লড়াই চালাচ্ছে বিরোধী দলগুলি।
{{/usCountry}}অন্যদিকে, বিরোধীদের আপত্তি সামাল দিতে বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবনাচিন্তা করছে কেন্দ্র। দক্ষিণ ভারতের রাজ্যগুলির উদ্বেগ কমাতে প্রতিটি রাজ্যে লোকসভা আসন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর একটি প্রস্তাব বিবেচনায় রয়েছে। পাশাপাশি ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে লোকসভা আসনের বর্তমান অনুপাত বজায় রাখার বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এবার আসা যাক সংখ্যার অঙ্কে। ৫৪৩ সদস্যের লোকসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য ৩৬১টি ভোট প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনটি আসন বর্তমানে খালি থাকায় কার্যকর সদস্যসংখ্যা ৫৪০। NDA-র হাতে রয়েছে ৩২০ জন সাংসদের সমর্থন। অর্থাৎ প্রয়োজনীয় সংখ্যায় পৌঁছতে বিরোধী শিবিরের কয়েকটি দলের সমর্থন অথবা ভোটের সময় বিরোধীদের অনুপস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যদিও কেন্দ্রের এক শীর্ষ আধিকারিকের দাবি, শেষ পর্যন্ত ১৫ থেকে ১৮ ভোটের ব্যবধানে বিলটি পাশ হয়ে যেতে পারে।
এদিকে সংসদের শীতকালীন অধিবেশন ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ অধিবেশন ডাকার বিষয়েও জল্পনা চলছে। উল্লেখযোগ্যভাবে, ১৩ আগস্ট বর্ষাকালীন অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হলেও এখনও আনুষ্ঠানিকভাবে তার অবসান ঘোষণা করা হয়নি। ইতিমধ্যে ১০০ দিন পেরিয়ে গিয়েছে।
সব মিলিয়ে, ডিলিমিটেশন বিল ঘিরে মোদি সরকারের সামনে যেমন সংখ্যার চ্যালেঞ্জ, তেমনই বিরোধীদের সামনে ঐক্য ধরে রাখার পরীক্ষা। মহিলা সংরক্ষণ, দক্ষিণের রাজ্যগুলির প্রতিনিধিত্ব এবং ভবিষ্যতের নির্বাচনী সমীকরণ—সবকিছু মিলিয়ে শীতকালীন অধিবেশন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা বলাই যায়।
ABOUT THE AUTHOR
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।