...
...
Next Story

Bangladesh on Yunus:ট্রাম্পের দেশে ইউনুসকে তীব্র হেনস্থা! কাদের বিরুদ্ধে গর্জে উঠল তারেক রহমানের ঢাকা? মুখ খুলল NCP

জাহেদ উর রহমান, মহম্মদ ইউনুসকে যুক্তরাষ্ট্রে হেনস্থার ঘটনা নিয়ে বলেন, ‘অবশ্যই এই অপরাধ যাঁরা করছেন, আমাদের অভিনেত্রী (বাঁধন) যে হেনস্তার শিকার হয়েছিলেন, তার পর থেকে যে লিগ্যাল প্রসেস শুরু হয়েছে, আমি সেটার ব্যাপারে জানি। সুতরাং এ ক্ষেত্রেও এটা হবে।’

Published on: Oct 13, 2026, 17:49:32 IST
Advertisement

বাংলাদেশে ২০২৪ সালে শেখ হাসিনা সরকার, জন আন্দোলনের জেরে উৎখাত হতেই মসনদে বসে মহম্মদ ইউনুসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে বাংলাদেশে নির্বাচন হতেই ইউনুস পদ ছাড়েন। সদ্য সেই মহম্মদ ইউনুসকে চরম হেনস্থার শিকার হতে হল নিউ ইয়র্কের বিমনবন্দরে। ইউনুসকে সেখানে হুইলচেয়ারে দেখা যায়। আর ইউনুসকে দেখতে পেয়েই একদল মানুষ, তাঁর দিকে এগিয়ে গিয়ে ইউনুসকে ‘জঙ্গি’ বলে আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়েন। ট্রাম্পের দেশ আমেরিকার নিউ ইয়র্কে ইউনুসের এই হেনস্থার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিল বাংলাদেশ।

ট্রাম্পের দেশে ইউনুসকে তীব্র হেনস্থা! কাদের বিরুদ্ধে গর্জে উঠল ঢাকা?মুখ খুলল NCP. REUTERS/Jeenah Moon (REUTERS)
ট্রাম্পের দেশে ইউনুসকে তীব্র হেনস্থা! কাদের বিরুদ্ধে গর্জে উঠল ঢাকা?মুখ খুলল NCP. REUTERS/Jeenah Moon (REUTERS)

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমান, মহম্মদ ইউনুসকে যুক্তরাষ্ট্রে হেনস্থার ঘটনা নিয়ে বলেন, ‘অবশ্যই এই অপরাধ যাঁরা করছেন, আমাদের অভিনেত্রী (আজমেরী হক বাঁধন) যে হেনস্তার শিকার হয়েছিলেন, তার পর থেকে যে লিগ্যাল প্রসেস শুরু হয়েছে, আমি সেটার ব্যাপারে জানি। সুতরাং এ ক্ষেত্রেও এটা হবে। বিদেশে বিভিন্ন জায়গায় থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীদের বলতে চাই, তাঁরা যদি এ ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন, এটা আনচ্যালেঞ্জ যাবে না, প্রশ্নই আসে না।’ প্রসঙ্গত, এর আগে, বিদেশের মাটিতে হেনস্থার শিকার হন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বাঁধনকে এর আগে, জুলাই আন্দোলনে দেখা গিয়েছিল। ইতালিতে কিছুদিন আগেই হেনস্থার শিকার হন বাঁধন, তাঁকে ‘জুলাই জঙ্গি’ বলে সম্বোধন করে হেনস্থা করা হয়।

এর আগে, সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় মহম্মদ ইউনুসকে তীব্র হেনস্থার শিকার হতে হয়। সেই সময় বিক্ষোভকারীরা তাঁকে উদ্দেশ্য করে ‘হোয়াই ইউ কাম হেয়ার’সহ নানা অপবাদসূচক কথা বলে চিৎকার করছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগের কয়েকজন প্রবাসী সমর্থকের বিরুদ্ধে তাঁকে হেনস্তা করার অভিযোগ উঠেছে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks