...
...
Next Story

Survey on NDA popularity: এখন ভোট হলে এনডিএ কত আসন পাবে? হাওয়া কি আদৌ মোদীর পক্ষে? বলছে MOTN সার্ভে

প্রশ্ন উঠছে, এখন যদি ভোট হয়, তাহলে কি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ আদৌ সংখ্যাগরিষ্ঠতা পাবে! প্রশ্নের উত্তর উঠে এল সমীক্ষায়।

Published on: Aug 28, 2026, 06:54:12 IST
Advertisement

সদ্য দেশ সাক্ষী হয়েছে জেন জির তাবড় আন্দোলনের। প্রশ্নফাঁস নিয়ে সিজেপি-র প্রতিবাদের ঝড়ের রেশ দেশের নানান অংশে পড়েছে। এই প্রতিবাদের জেরেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। এমন অবস্থায় চায়ের দোকানের আড্ডা থেকে অট্টালিকার বিলাসী চর্চায় উঠে আসছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। প্রশ্ন উঠছে, এখন যদি ভোট হয়, তাহলে কি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ আদৌ সংখ্যাগরিষ্ঠতা পাবে! নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কি আদৌ আগের মতোই রয়েছে! এই সমস্ত প্রশ্নের উত্তর তুলে ধরল, ইন্ডিয়া টুডে-সি ভোটারের সমীক্ষা ‘মুড অফ দ্য নেশন’।

এনডিএর হাল কেমন?

এখন ভোট হলে NDA কত আসন পাবে? হাওয়া কি আদৌ মোদীর পক্ষে? বলছে সার্ভে. (DD/ANI Video Grab) (DD)
এখন ভোট হলে NDA কত আসন পাবে? হাওয়া কি আদৌ মোদীর পক্ষে? বলছে সার্ভে. (DD/ANI Video Grab) (DD)

পরবর্তী লোকসভা ভোট ভারতে ২০২৯ সালে। তার আগে, উঠে এল ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষা ( সার্ভে)। সেখানে বলা হচ্ছে, ২০২৬ সালের আগস্ট মাসে যদি ভোট হয়, তাহলে এনডিএর পক্ষে যাবে, ৩২৬ টি আসন। এর আগে, ২০২৬ জানুয়ারিতেও ‘মুড অফ দ্য নেশন’র সমীক্ষা আসে। সেখানে বলা হয়েছিল, সেই সময় ভোট হলে, এনডিএর পক্ষে যাবে ৩৫২ টি আসন। দেখা যাচ্ছে,সেই জানুয়ারির আসন সংখ্যার থেকে আগস্টের আসন সংখ্যায় এনডিএ ২৬ টি আসন খুইয়েছে সমীক্ষার হিসব অনুযায়ী। প্রসঙ্গত, সদ্য দিল্লিতে জেন-জির প্রতিবাদের পর সমীক্ষায় উঠে আসা এই সংখ্যা তাৎপর্যবাহী কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ২০২৯ সালের ভোট ঘিরে। এদিকে, জানুয়ারি মাসের ‘মুড অফ দ্য নেশন’র সমীক্ষায় দেখা গিয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ১৮৫ টি আসন পেতে পারে, যা জানুয়ারি মাসের এই সমীক্ষায় ছিল ১৮২ আসন।

বিজেপি বনাম কংগ্রেস

২০২৬ সালের আগস্ট মাসের এই সমীক্ষাটি ‘সি-ভোটার’ (CVoter) পরিচালনা করেছিল; এতে ১ জুলাই থেকে ২৫ আগস্টের মধ্যে সরাসরি ২৫,১৮৪ জন মানুষের মতামত নেওয়া হয়েছিল।

মোদীর পক্ষে কত শতাংশ? মমতাকে ছাপিয়ে গেলেন বিজয়!

এই সমীক্ষা বলছে, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী দেখতে চান ৪৮.৭ শতাংশ মানুষ, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চান,২৭.১ শতাংশ মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান ২ শতাংশ মানুষ। তবে জনপ্রিয়তায় মমতাকে ছাপিয়ে গিয়েছেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী বিজয়। টিভিকে পার্টির এই নেতা, তৃণমূলকে জোর ধাক্কা দিয়েছে সমীক্ষার সংখ্যায়। সমীক্ষা বলছে, বিজয়কে ৯.২ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe