...
...
Next Story

Raghav Chadha: 'আপ-এর দুই-তৃতীয়াংশ সদস্য...,' হরভজন-স্বাতীকে নিয়ে BJP-র পথে রাঘব চাড্ডা, বড় ধাক্কা কেজরিওয়ালের

Raghav Chadha: জানা যাচ্ছে, হরভজন সিং, স্বাতী মালিওয়াল, রাজেন্দ্র গুপ্ত, সন্দীপ পাঠক, বিক্রমজিৎ সাহনি এবং অশোক মিত্তাল-সহ বেশ কয়েকজন নেতা রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে যোগ দিচ্ছেন। রাজ্যসভায় আপ-র ১০ জন সাংসদ রয়েছেন, যার মধ্যে সাতজন পাঞ্জাব থেকে এবং তিনজন দিল্লি থেকে।

Published on: Apr 24, 2026, 17:16:19 IST
Advertisement

Raghav Chadha: দিল্লির রাজনীতিতে বড়সড় পট পরিবর্তন। আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। তিনি বলেন, 'ভারাক্রান্ত হৃদয়ে বলছি, আম আদমি পার্টি যে আদর্শ ও মূল্যবোধের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, তা থেকে সম্পূর্ণ ভাবে বিচ্যুত হয়েছে।' তবে রাঘব চাড্ডা একা নন, আম আদমি পার্টির দুই তৃতীয়াংশ সাংসদ নিয়ে তিনি গেরুয়া ঝান্ডা হাতে তুলে নিচ্ছেন। এই তালিকায় রয়েছেন তারকা সাংসদ হরভজন সিং, স্বাতী মালিওয়ালের মতো আপ নেতারাও। আর রাঘব চাড্ডার এই দাবি সত্যি হলে আম আদমি পার্টিতে বড়সড় ভাঙন ধরাতে চলেছে বিজেপি।

BJP-র পথে রাঘব চাড্ডা (PTI)
BJP-র পথে রাঘব চাড্ডা (PTI)

সম্প্রতিই রাঘব চাড্ডাকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দেয় আম আদমি পার্টি। তাঁকে যাতে বলতে না দেওয়া হয়, তার অনুরোধও করা হয়েছিল। তারপর থেকেই অরবিন্দ কেজরিওয়ালের দলের সঙ্গে দূরত্ব তৈরি হ়য়েছিল রাঘব চাড্ডার। একই সঙ্গে তাঁর গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে ওঠে। অবশেষে সেই জল্পনাকে সত্যি করে শুক্রবার দিল্লিতে আপ সাংসদ সন্দীপ পাঠক ও অশোক মিত্তলকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাঘব চাড্ডা। তিনি জানান যে আম আদমি পার্টি ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেবেন। তাঁর সঙ্গে রাজ্যসভায় আপের দুই তৃতীয়াংশ সাংসদও বিজেপিতে যোগ দেবেন। সাংবাদিক সম্মেলনে রাঘব বলেন, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, রাজ্যসভায় আপ-এর দুই-তৃতীয়াংশ সদস্য হিসেবে আমরা ভারতের সংবিধানের বিধান প্রয়োগ করে বিজেপির সঙ্গে মিশে যাব।' এই মুহূর্তে রাজ্যসভায় আপের ১০ জন সাংসদ রয়েছেন। এর মধ্যে দুই তৃতীয়াংশ বিজেপি-তে চলে গেলে রাজ্যসভায় আপের তিন-চার জনের বেশি সাংসদ অবশিষ্ট থাকবেন না।

এদিকে, পাল্টা সাংবাদিক সম্মেলন করে আপ নেতা সঞ্জয় সিং বলেন, 'নরেন্দ্র মোদী ও অমিত শাহের নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি 'অপারেশন লোটাস' শুরু করেছে, যাকে সস্তা রাজনীতির খেলা এবং পাঞ্জাবে ভগবন্ত মান সরকারের ভালো কাজকে বাধা দেওয়ার একটি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করা হচ্ছে।' প্রসঙ্গত, দ্রবমূল্য বৃদ্ধি থেকে বিমানবন্দরে সস্তায় খাবার উপলব্ধ, ৩০ মিনিটের ডেলিভারি বন্ধের দাবি, মোবাইল রিচার্জের দাম কমানো- জনগণের নানা ইস্যু নিয়ে সংসদে সরব হয়েছিলেন রাঘব চাড্ডা। হঠাৎ আম আদমি পার্টির তরফে ঘোষণা করা হয় যে রাঘব চাড্ডাকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরানো হচ্ছে। তাঁকে যাতে সংসদে বলার জন্য সময় না দেওয়া হয়, সেই অনুরোধও করা হয়। এরপরই প্রকাশ্যে আসে আপ-রাঘবের দ্বন্দ্ব।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe