Yunus pork deal for Bangladesh: বাংলাদেশে 'নিষিদ্ধ' শুয়োরের মাংস আসবে, 'গোপন' চুক্তি করেন ইউনুস! বিস্ফোরক অভিযোগ

Yunus pork deal for Bangladesh: আমেরিকার সঙ্গে শুয়োরের মাংস আমদানি করার চুক্তি করেছিলেন মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার - এমনই বিস্ফোরক অভিযোগ উঠল। যা নিয়ে বাংলাদেশে বিতর্ক শুরু হয়েছে।

Published on: May 2, 2026, 09:59:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Yunus pork deal for Bangladesh: বাংলাদেশে শুয়োরের মাংস আমদানি করতে চেয়েছিল মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার - এমনই অভিযোগ উঠল। চুক্তির বিষয়টি পুরোপুরি গোপনে রাখা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। বাংলাদেশের সংবাদমাধ্যম দৈনিক কালবেলার প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার সঙ্গে অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড স্বাক্ষর করেছিলেন ইউনুসরা। আর সেই চুক্তির আওতায় এমন কয়েকটি শর্ত ছিল, যা বাংলাদেশের অর্থনীতিতে সমূহ বিপদ ডেকে আনত। কারণ বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত হয়, এমন জিনিসও আমেরিকার থেকে আমদানির বিষয়ে রাজি হয়ে গিয়েছিল ইউনুস সরকার। অর্থাৎ দরকার না থাকলেও ইউনুসরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পণ্য আমদানি করতে রাজি হয়ে গিয়েছিলেন।

রোষের মুখে পড়েছেন মহম্মদ ইউনুস। (ফাইল ছবি, সৌজন্যে এপি)
রোষের মুখে পড়েছেন মহম্মদ ইউনুস। (ফাইল ছবি, সৌজন্যে এপি)

নিষিদ্ধ তালিকায় আছে শুয়োরের মাংস

তবে সবথেকে বেশি বিতর্ক শুরু হয়েছে শুয়োরের মাংস আমদানি করার বিষয়টা নিয়ে। কারণ বাংলাদেশের আমদানি নীতি সংক্রান্ত যে নির্দেশিকা আছে, তাতে শুয়োর ও শুয়োরজাত সমস্ত পণ্য আনার উপরে নিষেধাজ্ঞা আছে। অর্থাৎ সরকারের নিষিদ্ধ তালিকায় আছে শুয়োরের মাংস। মুসলিমপ্রধান বাংলাদেশে সেই শুয়োরের মাংস আমদানি করতে রাজি হওয়ার ইউনুসের বিরুদ্ধে ক্ষোভের মাত্রা বেড়েছে।

আরও পড়ুন: Bangladeshi MP on India: অসম-পশ্চিমবঙ্গের এক্সিট পোলে শঙ্কিত বাংলাদেশ? 'ষড়যন্ত্র' দেখছে জামাত জোট

নতুন বাংলাদেশ সরকার কী করবে?

যদিও এখন আর বাংলাদেশে ইউনুস সরকার নেই। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার শুয়োরের মাংস আমদানি করতে চায় না বলে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের ভারপ্রাপ্ত সচিব মহম্মদ আবদুর রহিম খান জানিয়েছেন, শুয়োরের মাংস যেমন নিষিদ্ধ ছিল, তেমনই থাকছে। ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন যে চুক্তি করে গিয়েছে, তার ফলে শুয়োরের মাংসের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে না।

আরও পড়ুন: INS Mahendragiri Missile Power: ৮ ব্রহ্মস মিসাইল, 'লোডেড' বরাক, পাক-সহ শত্রুদের কাঁদাবে ভারতীয় নৌসেনার নয়া রণতরী

ট্রাম্পের সামনে আত্মসমর্পণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের?

আর পুরো বিষয়টি নিয়ে ইউনুস বা ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা আপাতত কোনও মন্তব্য করেননি। তবে একটি অংশের বক্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক খাঁড়ার মুখে সেই চুক্তি করেছিল ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার। শুল্ক নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পরে আমেরিকার সঙ্গে করা ইউনুসের চুক্তির কোনও ভিত্তি নেই বলে সংশ্লিষ্ট মহলকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More