...
...
Next Story

Muhammad Yunus Govt Update: জামাত ভোটে হারতেই বাংলাদেশ ছাড়লেন ইউনুসের বিশেষ সহকারী, শুরু 'সেফ এক্সিট' পর্ব?

বাংলাদেশের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন ১৪ ফেব্রুয়ারি সকালেই। এদিকে বাংলাদেশ ছাড়া নিয়ে স্পষ্ট ভাবে কিছু না বললেও সংবাদাধ্যমকে ফয়েজ বলেছেন, '৯ ও ১০ তারিখে অফিস থেকে বিদায় নিয়েছি।

Published on: Feb 15, 2026, 09:33:01 IST
By
Prefer HTon Google
Advertisement

ইউনুস ঘনিষ্ঠদের 'সেফ এক্সিট' নিয়ে বিগত দিনে বাংলাদেশ জুড়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। আর সেই চর্চার মাঝেই প্রধান উপদেষ্টার সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব বাংলাদেশ ত্যাগ করেছেন বলে দাবি করা হল। বাংলাদেশের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন ১৪ ফেব্রুয়ারি সকালেই। এদিকে বাংলাদেশ ছাড়া নিয়ে স্পষ্ট ভাবে কিছু না বললেও সংবাদাধ্যমকে ফয়েজ বলেছেন, '৯ ও ১০ তারিখে অফিস থেকে বিদায় নিয়েছি। আনুষ্ঠানিক ভাবে মন্ত্রণালয় থেকে বিদায় দেওয়া হয়েছে।'

বাংলাদেশের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন ১৪ ফেব্রুয়ারি সকালেই।
বাংলাদেশের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন ১৪ ফেব্রুয়ারি সকালেই।

রিপোর্ট অনুযায়ী, এই ফয়েজ আহমেদ আদতে নেদারল্যান্ডসের নাগরিক। তবে বাংলাদেশ ত্যাগ করে তিনি কোন দেশে গিয়েছেন, তা স্পষ্ট নয়। তবে তিনি বাংলাদেশ ত্যাগের সময় নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করেছিলেন বলে জানা গিয়েছে। এদিকে এই ফয়েজের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তবে তিনি দাবি করেছেন, কোনও দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন। বরং তাঁর দাবি, পুরনো নীতি পালটাতে তিনি 'পাগলের' মতো খেটেছেন। তাঁর আরও দাবি, যে মন্ত্রকের দায়িত্বে তিনি ছিলেন, সেটি দুর্নীতিগ্রস্ত ছিল। এবং তাতে তিনি স্বচ্ছতা এনেছেন।

তবে এত স্বচ্ছ ভাবে কাজ করে থাকলে এভাবে চুপিসারে কেন দেশত্যাগ করলেন ইউনুসের এই বিশেষ উপদেষ্টা? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে ইউনুস জমানায় একাধিক মন্ত্রকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এদিকে ইউনুস বিদেশ থেকে বহু বাংলাদেশিকে নিয়ে এসে এই সব মন্ত্রকের দায়িত্ব দিয়েছিলেন। বহু সরকারি পদে নিজের ঘনিষ্ঠদের বসিয়েছিলেন। নির্বাচনের পর এই সব ইউনুস ঘনিষ্ঠরা নিরাপদে দেশ ছাড়বেন বলে গুঞ্জনও শুরু হয়েছিল। এবং সেই 'সেফ এক্সিট' পর্ব শুরু হয়ে গেল কি না, ফয়েজকে দেখে সেই প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের একাংশের মতে, এই দেড় বছর ধরে ইউনুস কার্যত জামাত এবং এনসিপির কথায় সরকার চালিয়েছিলেন। তবে ক্ষমতায় তারা না আসতে পারায় ইউনুস কিছুটা হলেও ব্যাকফুটে। অবশ্য তারেক রহমানের সঙ্গে ইউনুসের অন্য কোনও বোঝাপড়া হয়েছে কি না, সেটা সময় হলেই জানা যাবে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe