...
...
Next Story

Mumbai Kalma Stabbing Update: ধর্ম জিজ্ঞাসা করে, কালমা পড়তে বলে বাঙালি সহ ২ জনকে ছুরিকাঘাত মুম্বইতে

Mumbai Kalma Stabbing Update: অভিযুক্ত জুবেরকে মুম্বইয়ের নয়া নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আহত নিরাপত্তারক্ষীদের একজন বাঙালি, নাম - সুব্রত সেন। অপরজনের নাম রাজকুমার মিশ্র। উভয় নিরাপত্তারক্ষী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বর্তমানে।

Published on: Apr 28, 2026, 13:10:40 IST
Advertisement

Mumbai Kalma Stabbing Update: দুই নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাত করার অভিযোগে মুম্বইতে গ্রেফতার করা হয়েছে জাইব জুবের আনসারি নামে এক ব্যক্তিকে। অভিযোগ, ছুরিকাঘাত করার আগে নিরাপত্তাকর্মীদের ধর্ম জিজ্ঞাসা করেছিল জুবের। 'কালমা' পাঠ করতে বলেছিল তাদের। এহেন জুবেরকে মুম্বইয়ের নয়া নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আহত নিরাপত্তারক্ষীদের একজন বাঙালি, নাম - সুব্রত সেন। অপরজনের নাম রাজকুমার মিশ্র। উভয় নিরাপত্তারক্ষী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বর্তমানে।

অভিযুক্ত জুবেরকে মুম্বইয়ের নয়া নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
অভিযুক্ত জুবেরকে মুম্বইয়ের নয়া নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, সুব্রত সেনকে নয়াব শেখ বলে একজন হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। নয়াব ঘটনাস্থলের পাশেই থাকেন। এদিকে রাজকুমার মিশ্র কোনওভাবে নিজেই হাসপাতালে পৌঁছতে পেরেছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে রক্তাক্ত সুব্রতকে দেখে তাঁকে প্রথমে থানায় নিয়ে যান এবং পরে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন নয়াব। এই ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। আর মাত্র ৯০ মিনিট পরই অভিযুক্ত আনসারিকে গ্রেফতার করে পুলিশ।

নয়া নগর থানায় নিয়ে যাওয়া হয় ধৃত আনসারিকে। তার বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করে পুলিশ। থানে আদালতে পেশ করা হয় অভিযুক্তকে। আগামী ৪ মে পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে এই ঘটনার তদন্তে সন্ত্রাস বিরোধী স্কোয়াডের গোয়েন্দারাও জুড়ছেন। ধৃতের মোবাইল এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট পরীক্ষা করে দেখছে পুলিশ। এদিকে এই আনসারি নাকি বহু বছর আমেরিকা নিবাসী ছিল। এবং এখনও নাকি তার পরিবারের বেশ কয়েকজন সদস্য সেখানে থাকেন। আর এই আনসারি মুম্বইয়ের মীরা রোডে একা থাকে। অনলাইনে কেমিস্ট্রি পড়ায় সে। অনলাইন মাধ্যমে আনসারি ক্রমেই কট্টরপন্থী হয়ে পড়েছিল বলে অনুমান পুলিশের।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe