...
...
Next Story

Indian Hockey Team: 'নীল জার্সি আমাদের পরিচয়...,' ভারতীয় হকিতে 'গেরুয়াকরণে' ক্ষুব্ধ ওড়িশার প্রাক্তন CM

Indian Hockey Team: ভারতীয় হকি দলের মূল স্পনসর ওড়িশা সরকার। যাঁর আমলে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তিনি নবীন পট্টনায়েক। দেশের হকিকে নতুন উচ্চতায় তুলে ধরার ক্ষেত্রে ও‌ড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের ভূমিকা অনস্বীকার্য।

Published on: Jul 31, 2026, 11:39:15 IST
Advertisement

Indian Hockey Team: ঐতিহ্যের নীল অতীত। ক্রিকেটের পর এবার ভারতীয় হকিতেও গেরুয়াকরণ! আগস্ট মাসে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে আয়োজিত হকি বিশ্বকাপে ভারতের পুরুষ এবং মহিলা দল খেলবে গেরুয়া জার্সি পরেই। হকি ইন্ডিয়ার এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। এই আবহে হকি জার্সির গেরুয়াকরণ ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এক সময়ের এনডিএ শরিক বিজু জনতা দলের সুপ্রিমো নবীন পট্টনায়েক।

ভারতীয় হকিতে 'গেরুয়াকরণে' ক্ষুব্ধ ওড়িশার প্রাক্তন CM (Arabinda Mahapatra/Hindustan Times)
ভারতীয় হকিতে 'গেরুয়াকরণে' ক্ষুব্ধ ওড়িশার প্রাক্তন CM (Arabinda Mahapatra/Hindustan Times)

ভারতীয় হকি দলের মূল স্পনসর ওড়িশা সরকার। যাঁর আমলে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তিনি নবীন পট্টনায়েক। দেশের হকিকে নতুন উচ্চতায় তুলে ধরার ক্ষেত্রে ও‌ড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের ভূমিকা অনস্বীকার্য। তিনিও হকি দলের নীলের বদলে গেরুয়া জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামার বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘আর্জেন্তিনার নীল-সাদা, ব্রাজিলের হলুদ, ঠিক তেমনই নীল জার্সি আমাদের পরিচয়। ওড়িশার বিজেপি সরকারের চাপেই জার্সির রং বদলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি ভবন, বাস, এমনকি ব্রিজ... রং বদলানো যে ওদের কাছে রুটিন হয়ে দাঁড়িয়েছে, গত দু’বছর ধরে গোটা ওড়িশা তার সাক্ষী। এখন সেই সরকারই আমাদের জাতীয় টিমের জার্সির রংও বদলে দিল।’ তিনি আরও বলেন, 'সারা বিশ্বের প্রত্যেক ওড়িয়া জাতীয় হকিতে রাজ্যের এই উপহারের জন্য গর্বিত। দীর্ঘ ৪১ বছর পর আমাদের পুরুষ দল অলিম্পিকে পদক জিতেছিল।'

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks