...
...
Next Story

Nawaz Sharif on PoK: পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী হতে চান নওয়াজ শরিফ!

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (PML-N)-এর প্রধান নওয়াজ শরিফ দাবি করেছেন, পাক অধিকৃত কাশ্মীরে তাঁর দল ক্ষমতায় এলে তিনি নিজেই পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী হতে চান। তাঁর দাবি, ওই অঞ্চলের উন্নয়নের কাজ তিনি ব্যক্তিগতভাবে তদারকি করতে চান।

Published on: Jul 23, 2026, 10:26:50 IST
Advertisement

Nawaz Sharif on PoK: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (PML-N)-এর প্রধান নওয়াজ শরিফ পাক অধিকৃত কাশ্মীর (PoK) নিয়ে বড় রাজনৈতিক বার্তা দিয়েছেন। ভোটের প্রচারে গিয়ে তিনি জানিয়েছেন, তাঁর দল ক্ষমতায় এলে তিনি নিজেই পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী হতে চান। তাঁর দাবি, ওই অঞ্চলের উন্নয়নের কাজ তিনি ব্যক্তিগতভাবে তদারকি করতে চান।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (PML-N)-এর প্রধান নওয়াজ শরিফ পাক অধিকৃত কাশ্মীর (PoK) নিয়ে বড় রাজনৈতিক বার্তা দিয়েছেন।
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (PML-N)-এর প্রধান নওয়াজ শরিফ পাক অধিকৃত কাশ্মীর (PoK) নিয়ে বড় রাজনৈতিক বার্তা দিয়েছেন।

সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে নওয়াজ শরিফ এই মন্তব্য করেন। তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীর তাঁর কাছে নিজের রাজ্য পঞ্জাবের মতোই গুরুত্বপূর্ণ। এমনকি তিনি এটিকে নিজের 'দ্বিতীয় বাড়ি' বলেও উল্লেখ করেন। নওয়াজ শরিফ বলেন, তাঁর পূর্বপুরুষদের শিকড় কাশ্মীরে। তাই এই অঞ্চলের মানুষের সঙ্গে তাঁর আবেগের সম্পর্ক রয়েছে। তিনি আরও বলেন, যদি আসন্ন নির্বাচনে তাঁর দল PML-N জয়ী হয়, তাহলে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে অনুরোধ করবেন তাঁকে পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী করার জন্য। উল্লেখ্য, শাহবাজ শরিফ নওয়াজ শরিফের ছোট ভাই এবং বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী।

আগামী ২৭ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে নওয়াজ শরিফের দল PML-N-এর প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টি (PPP)। যদিও ইসলামাবাদে কেন্দ্রীয় সরকারে এই দুই দল জোটসঙ্গী, তবুও পাক অধিকৃত কাশ্মীরের নির্বাচনে তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করছে।

বিক্ষোভ দমনে পাকিস্তান প্রশাসনের কড়া পদক্ষেপের অভিযোগও উঠেছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, আন্দোলন ঘিরে সংঘর্ষ এবং নিরাপত্তা বাহিনীর অভিযানে এখনও পর্যন্ত ৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

কিছুদিন আগে JKJAAC তাদের প্রস্তাবিত লং মার্চ সাময়িকভাবে স্থগিত রেখে পাকিস্তান সরকারকে দাবি মানার জন্য শেষবারের মতো সময় দিয়েছিল। তবে পরে সংগঠনটি আবারও বড় আন্দোলনের ডাক দেয়। তাদের ঘোষণা, মুজাফফরাবাদের উদ্দেশে লং মার্চ আবার শুরু হবে এবং বিভিন্ন এলাকায় চলা অবস্থান বিক্ষোভও অব্যাহত থাকবে।

এদিকে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান বহুদিন ধরেই স্পষ্ট। নয়াদিল্লির দাবি, জম্মু-কাশ্মীর এবং লাদাখের সম্পূর্ণ এলাকা ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তান অবৈধভাবে এই অঞ্চলের একটি অংশ দখল করে রেখেছে।

ভারত বারবার জানিয়েছে, পাক অধিকৃত কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তানে পাকিস্তান যে নির্বাচন আয়োজন করে, তাকে ভারত স্বীকৃতি দেয় না। ওই অঞ্চলের তথাকথিত আইনসভাকেও নয়াদিল্লি বৈধ বলে মনে করে না। পাশাপাশি, এই ধরনের নির্বাচন আয়োজনের বিরুদ্ধে একাধিকবার পাকিস্তানের কাছে কূটনৈতিক প্রতিবাদও জানিয়েছে ভারত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাক অধিকৃত কাশ্মীরে ভোটের আগে নওয়াজ শরিফের এই মন্তব্য নির্বাচনী প্রচারের গুরুত্বপূর্ণ অংশ। তবে চলমান অশান্তি, বিক্ষোভ এবং অর্থনৈতিক সংকটের মধ্যে এই নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks