...
...
Next Story

পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি, গ্যাস সংকট নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন মোদী

নায়ারা এনার্জির বেশিরভাগের মালিকানা রাশিয়ার রোজনেফ্ট-এর ৷ এই সংস্থাটি পেট্রলের দাম প্রতি লিটারে ৫ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি করেছে ৷

Published on: Mar 26, 2026, 16:33:33 IST
Advertisement

ইরানকে ঘিরে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে হঠাৎ করেই বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সেই প্রভাব পড়তে শুরু করেছে ভারতেও। দেশে দীর্ঘ সময় ধরে স্থিতিশীল থাকা পেট্রোল ও ডিজেলের দাম এবার অস্থিরতার দিকে যেতে শুরু করেছে।বেসরকারি তেল সংস্থা নায়ারা এনার্জি হঠাৎ পেট্রলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা বাড়িয়ে ইঙ্গিত দিয়েছে যে তেল বাজারে চাপ বাড়ছে।

পেট্রোল-ডিজেলের দাম বাড়াল নায়ারা এনার্জি
পেট্রোল-ডিজেলের দাম বাড়াল নায়ারা এনার্জি

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে বিশ্ববাজারে জ্বালানির মূল্য প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ কিন্তু ভারতের জ্বালানি বিপণনকারী কোম্পানিগুলি পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি করেনি ৷ স্বভাবতই এই অবস্থায় প্রবল চাপের মধ্যে ছিল কোম্পানিগুলি ৷ ভারতে ১ লক্ষ ২ হাজার ৭৫টি পেট্রল পাম্পের মধ্যে ৬ হাজার ৯৬৭টি পেট্রল পাম্প পরিচালনা করে নায়ারা এনার্জি৷ সূত্রের খবর, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির চাপ এবার গ্রাহকদের উপর চাপিয়ে দিতে চাইছে এই সংস্থা ৷ নায়ারা এনার্জির বেশিরভাগের মালিকানা রাশিয়ার রোজনেফ্ট-এর ৷ এই সংস্থাটি পেট্রলের দাম প্রতি লিটারে ৫ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি করেছে ৷ ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট)-এর মতো স্থানীয় কর আরোপের ফলে বিভিন্ন রাজ্যে পেট্রল-ডিজেলের দাম ভিন্ন হতে পারে ৷ কোথাও কোথাও পেট্রলের দাম লিটার প্রতি ৫.৩০ টাকা দাম বেড়েছে ৷

আগেই দেশবাসীকে প্রস্তুত থাকতে বলেছেন। পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে এবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আগামিকাল অর্থাৎ ২৭ মার্চ সন্ধ্যা ৬টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। বাংলা-সহ ভোটমুখী রাজ্যগুলি বাদে বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। যে রাজ্যগুলিতে ভোট রয়েছে, সেই রাজ্যগুলি বৈঠকে অংশ নেবে না। মডেল কোড অব কনডাক্ট বা আদর্শ আচরণবিধি চালু থাকায় এই রাজ্যগুলি বৈঠকে অংশ নেবে না। ক্যাবিনেট সেক্রেটারিয়েটের মাধ্যমে আলাদাভাবে মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করবেন তাদের সমস্ত পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে আপডেট দিতে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী মূলত রাজ্যগুলির মধ্যে সহযোগিতা ও পরিকল্পনা করবেন। করোনাকালে যেমন সমস্ত রাজ্য একসঙ্গে মিলিতভাবে কাজ করেছিল, ‘টিম ইন্ডিয়া’ চিন্তাধারাকে মাথায় রেখে এগিয়ে গিয়েছিল, সেই মতোই পশ্চিম এশিয়ার এই সংঘাত পরিস্থিতিতেও একসঙ্গে কাজ করার বার্তাই দেবেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি সংঘাত আবহে দেশের স্থিতাবস্থা বজায় রাখতে ও আকস্মিক পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে।

বর্তমানে ভারতের জ্বালানি বাজার অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। একদিকে মধ্যপ্রাচ্যের অস্থিরতা, অন্যদিকে সরবরাহ শৃঙ্খলের চাপ-সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় মূল্যবৃদ্ধি দেখা যেতে পারে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe