NEET 2026 Re-exam rules: ১৫ মিনিট বাড়তি সময় থেকে রাফ ওয়ার্ক- NEET পরীক্ষার একাধিক নিয়ম পালটাল NTA, কী?
NEET 2026 Re-exam rules: আগামী ২১ জুন (রবিবার) ফের নিট পরীক্ষা (সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা) নেওয়া হবে। সেই পরীক্ষার আগে একগুচ্ছ নিয়ম পালটে দেওয়া হল। নিট পরীক্ষার কী কী নিয়ম পরিবর্তন হল? তা দেখে নিন।
NEET 2026 Re-exam rules: আগামী ২১ জুন নতুন করে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (নিট) পরীক্ষা হবে। মাসখানেক আগে প্রশ্নপত্র ফাঁসের কারণে নিট পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার জেরে প্রবল চাপের মুখে পড়েছে আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সেই আবহে ২১ জুন নতুন করে যে নিট পরীক্ষা নেওয়া হবে, সেজন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সেইসঙ্গে পরীক্ষার্থীদের সুবিধার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল।
১৫ মিনিট অতিরিক্ত সময়: মোট ১৯৫ মিনিটের পরীক্ষা
আগামী ২১ জুন ফের নিট পরীক্ষা নেওয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
{{^htLoading}} {{/htLoading}}
নতুন নিয়ম অনুযায়ী, নিট সময়সীমা ১৫ মিনিট বাড়ানো হয়েছে। আগে যেখানে পরীক্ষার্থীরা তিন ঘণ্টা অর্থাৎ ১৮০ মিনিট সময় পেতেন, এখন থেকে তা বাড়িয়ে ৩ ঘণ্টা ১৫ মিনিট অর্থাৎ মোট ১৯৫ মিনিট করা হয়েছে। পরীক্ষা দুপুর ২ টো থেকে শুরু হয়ে বিকেল ৫ টা বেজে ১৫ মিনিট পর্যন্ত চলবে।
নিট প্রবেশিকা পরীক্ষায় বিশেষ করে ফিজিক্স (Physics) এবং কেমিস্ট্রি (Chemistry) বিষয়ের ক্ষেত্রে জটিল গাণিতিক সমাধান বা ক্যালকুলেশন করতে হয়। এর পাশাপাশি বিভিন্ন ডায়াগ্রাম বা চিত্র এঁকে উত্তর মেলাতে হয় শিক্ষার্থীদের। এতদিন পর্যন্ত প্রশ্নপত্রে রাফ ওয়ার্কের জন্য দুটো পৃষ্ঠা বরাদ্দ থাকত। এবার রাফ ওয়ার্কের জায়গা দ্বিগুণ করা হয়েছে।
রাক ওয়ার্কের পেজ বিন্যাসেও এবার পরিবর্তন এনেছে এনটিএ। সাধারণত রাফ পেজগুলি প্রশ্নপুস্তিকার একেবারে শেষে দেওয়া থাকত। কিন্তু এবার পরীক্ষার্থীদের, বিশেষ করে বাঁ-হাতি পরীক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে চারটি রাাফ পেজকে দু'ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দুটো রাফ পেজ থাকবে পরীক্ষার সাধারণ নির্দেশের ঠিক পরেই, অর্থাৎ প্রশ্নপত্রের শুরুতেই থাকবে। বাকি দুটো রাফ পেজ যুক্ত থাকবে প্রশ্নপত্রের একেবারে শেষ অংশে।
ন্যাশনাল টেস্টিং এজেন্সির এই নতুন নির্দেশিকা ও পরিকাঠামো কেবল ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য নয়, বাংলা-সহ সমস্ত আঞ্চলিক ভাষায় পরীক্ষা দিতে বসা ছাত্রছাত্রীদের জন্যও সমানভাবে প্রযোজ্য হবে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/NEET 2026 Re-exam rules: ১৫ মিনিট বাড়তি সময় থেকে রাফ ওয়ার্ক- NEET পরীক্ষার একাধিক নিয়ম পালটাল NTA, কী?
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe