NEET UG 2026 Exam Guidelines: NEET পরীক্ষার দিন এই ছোটো ভুলগুলিও মারাত্মক হবে! ড্রেসকোড-সহ NTA-র সব নিয়ম জানুন

NEET UG 2026 Exam Guidelines: আগামী ৩ মে (রবিবার) নিট পরীক্ষা (সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা) আছে। দুপুর দুটোয় পরীক্ষা শুরু হবে। NEET পরীক্ষার দিন এই ছোটো ভুলগুলিও মারাত্মক হতে পারে। 

Published on: Apr 29, 2026, 13:54:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

NEET UG 2026 Exam Guidelines: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET-UG) বা সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা। ২০২৬ সালের নিট পরীক্ষার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) তরফে একগুচ্ছ কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের বিভ্রান্তি এড়াতে এবং পরীক্ষা কেন্দ্রে কোনও অনভিপ্রেত পরিস্থিতি রোধ করতে এই নিয়মগুলো মেনে চলা বাধ্যতামূলক।

আগামী ৩ মে (রবিবার) নিট পরীক্ষা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
আগামী ৩ মে (রবিবার) নিট পরীক্ষা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

কঠোর ড্রেস কোড: কী পরবেন? আর কী নয়?

১) পোশাক: পরীক্ষার্থীদের হালকা রঙের হাফ হাতা পোশাক পরতে হবে। লম্বা হাতা বা ফুল স্লিভ জামা সম্পূর্ণ নিষিদ্ধ। বড় বোতাম, চেইন, বা কারুকার্য করা পোশাক এড়িয়ে চলাই শ্রেয়।

২) জুতো ও স্যান্ডেল: পরীক্ষা কেন্দ্রে চটি বা কম হিলযুক্ত স্যান্ডেল পরার অনুমতি রয়েছে। তবে বুট বা ভারী কোনও জুতো পরে আসা যাবে না।

৩) অলঙ্কার ও আনুষঙ্গিক: আংটি, কানের দুল, নাকছাবি, চেন, নেকলেস বা ব্রেসলেটের মতো কোনও ধাতব বস্তু পরা যাবে না। এমনকী ঘড়ি (অ্যানালগ বা ডিজিটাল) পরাও নিষিদ্ধ।

নিষিদ্ধ বস্তুর তালিকা: যা সঙ্গে রাখা যাবে না

১) কোনওপ্রকার ইলেকট্রনিক ডিভাইস যেমন— মোবাইল ফোন, ব্লুটুথ হেডসেট, মাইক্রোফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ ইত্যাদি।

২) বই, নোটস, জ্যামিতি বক্স, প্লাস্টিক পাউচ, পেন ড্রাইভ বা কোনো লিখিত কাগজ।

৩) খাবার বা জলের বোতল (সাধারণত কেন্দ্র থেকে পানীয় জল সরবরাহ করা হয়)। তবে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশেষ অনুমতি সাপেক্ষে কিছু ছাড় পাওয়া যায়।

আরও পড়ুন: UPSC Civil Services Success Story: ৬ বারের চেষ্টা UPSC সিভিল সার্ভিসে বাজিমাত মনোজের, কোন কৌশল পালটে সাফল্য এসেছে?

ওএমআর (OMR) শিট পূরণের সঠিক নিয়ম

১) বৃত্ত পূরণ: ওএমআর শিটে নির্দিষ্ট বৃত্তটি সম্পূর্ণভাবে ভরাট করতে হবে। অর্ধেক ভরাট বা টিক মার্ক দিলে কম্পিউটার সেটি গ্রহণ করবে না।

২) কাটাকুটি নয়: ওএমআর শিটে কোনও সাদা ফ্লুইড (Whitener) বা ইরেজার ব্যবহার করা যাবে না। একবার বৃত্ত পূরণ হয়ে গেলে তা আর পরিবর্তন করা সম্ভব নয়।

৩) তথ্য যাচাই: নিজের রোল নম্বর, টেস্ট বুকলেট নম্বর এবং স্বাক্ষর করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন।

আরও পড়ুন: Kolkata girl shines in Math Olympiad: অঙ্কের অলিম্পিয়াডে ইতিহাস ভারতের, দলে কলকাতার ১৬ বছরের শ্রীময়ীও, গর্ববোধ মোদীর

পরীক্ষার হলের সময়সূচি ও শৃঙ্খলা

দুপুর দুটো থেকে পরীক্ষা হবে। দুপুর ১ টা ৩০ মিনিটে গেট বন্ধ হয়ে যাবে। গেট বন্ধ হয়ে যাওয়ার পর কোনওভাবেই ভিতরে প্রবেশের অনুমতি মিলবে না। কেন্দ্রে প্রবেশের সময় মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হবে।

আরও পড়ুন: UPSC Inspiring Story: IIT টপার, UPSC-তে র‌্যাঙ্ক ১, আমেরিকার অফার ছেড়ে ভারতেই থেকে যান এই IAS অফিসার

যাবতীয় গুরুত্বপূর্ণ নথি রেখে দেওয়া

পরীক্ষার দিন অযথা মানসিক চাপ না নিয়ে শান্ত থাকা জরুরি। অ্যাডমিট কার্ড এবং প্রয়োজনীয় পরিচয়পত্র (আধার কার্ড/ভোটার কার্ড) আগের রাতেই গুছিয়ে রাখুন। ওএমআর শিট পূরণের আগে ইনভিজিলেটরের দেওয়া প্রতিটি নির্দেশ মন দিয়ে শুনুন।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More