...
...
Next Story

Nepal Coin Row: ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে নেপাল? বিতর্কিত মানচিত্র সরিয়ে ১ টাকার নতুন কয়েনের অনুমোদন

২০২০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে। সেই মানচিত্রে লিম্পিয়াধুরা, লিপুলেখ এবং কালাপানিকে নেপালের ভূখণ্ড হিসেবে দেখানো হয়। এই তিনটি অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত ও নেপালের মধ্যে সীমান্ত বিরোধ রয়েছে।

Published on: Jul 21, 2026, 09:02:28 IST
Advertisement

Nepal Coin Row: ভারত-নেপাল সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নেপাল সরকার। নতুন ডিজাইনের ১ টাকার কয়েন তৈরির অনুমোদন দিয়েছে সে দেশের মন্ত্রিসভা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই নতুন কয়েনে আর থাকবে না সেই বিতর্কিত রাজনৈতিক মানচিত্র, যেখানে লিম্পিয়াধুরা, লিপুলেখ এবং কালাপানিকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছিল। এর পরিবর্তে রাখা হবে নেপালের মুস্তাং জেলার ঐতিহাসিক লো গ্যাকার মঠের ছবি।

নতুন ডিজাইনের ১ টাকার কয়েন তৈরির অনুমোদন দিয়েছে নেপালের মন্ত্রিসভা
নতুন ডিজাইনের ১ টাকার কয়েন তৈরির অনুমোদন দিয়েছে নেপালের মন্ত্রিসভা

২০২০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে। সেই মানচিত্রে লিম্পিয়াধুরা, লিপুলেখ এবং কালাপানিকে নেপালের ভূখণ্ড হিসেবে দেখানো হয়। এই তিনটি অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত ও নেপালের মধ্যে সীমান্ত বিরোধ রয়েছে। ভারতের দাবি, এই এলাকাগুলি ভারতের অংশ। অন্যদিকে নেপালও দীর্ঘদিন ধরে এই অঞ্চলগুলির উপর নিজেদের দাবি জানিয়ে এসেছে।

নেপাল সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মন্ত্রিসভার সূত্রের খবর, নতুন ১ টাকার কয়েন থেকে বিতর্কিত মানচিত্রটি সরিয়ে দেওয়া হবে। তার বদলে সেখানে থাকবে মাস্তাং জেলার মারাং গ্রামের প্রাচীন লো গ্যাকার মঠের ছবি। এই মঠ নেপালের অন্যতম প্রাচীন বৌদ্ধ মঠ হিসেবে পরিচিত। তবে ২ টাকার কয়েনের ক্ষেত্রে আপাতত কোনও পরিবর্তন আনা হচ্ছে না। সরকারি সূত্রের দাবি, সেই কয়েনে আগের নকশাই থাকবে।

অন্যদিকে, নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক জানিয়েছে, নতুন ডিজাইনের প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল কয়েনের আকার ও ওজন কমানো। রাষ্ট্র ব্যাঙ্কের মুখপাত্র গুরু প্রসাদ পৌডেল জানান, নতুন ১ টাকার কয়েনের ওজন ৪ গ্রাম থেকে কমিয়ে ৩.২ গ্রাম করা হবে। একইভাবে ২ টাকার কয়েনের ওজন ৫ গ্রাম থেকে কমিয়ে ৩.৮ গ্রাম করা হবে।

এছাড়াও, কয়েন তৈরিতে ব্যবহৃত ধাতুতেও পরিবর্তন আনা হচ্ছে। আগে যেখানে মিশ্র ধাতু ব্যবহার করা হত, সেখানে এবার ব্যবহার করা হবে ইস্পাত। ফলে নতুন কয়েনের রং আগের হলুদাভ রঙের পরিবর্তে স্টিলের মতো সাদা হবে।

সব মিলিয়ে, নতুন ১ টাকার কয়েনে বিতর্কিত মানচিত্র বাদ দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে নেপালে রাজনৈতিক বিতর্ক তৈরি হলেও, অনেকের মতে এটি ভারত-নেপাল সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা বহন করতে পারে। যদিও এই সিদ্ধান্ত সীমান্ত বিরোধের কোনও আনুষ্ঠানিক সমাধান নয়, তবুও কূটনৈতিক মহলে বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks