Nepal Flood Death Tolls Latest Update: নেপালে হড়পা বানের সময় জলস্রোতের বেগ ঘণ্টায় ৩০০ কিলোমিটারের মতো ছিল। আর তার জেরে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে হিমালয়ের কোলে অবস্থিত দেশ। তছনছ হয়ে গিয়েছে বিস্তীর্ণ অংশ। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নেপাল হিমালয়ান গ্লেসিয়ার অ্যান্ড মাউন্টেন রিসার্চারের ধনঞ্জয় রেগমি জানিয়েছেন যে প্রাথমিকভাবে যা মনে করা হয়েছিল, তার থেকে বেশিই ছিল হড়পা বানের জলস্রোতের বেগ। আর এখন যা পরিস্থিতি, তাতে বিপদ কাটেনি। বরং বিপদ আরও ঘনিয়ে আসছে বলে জানিয়েছেন তিনি।
মৃতের সংখ্যা ছুঁল ৮০০, দেওয়া হচ্ছে গণকবর
তারইমধ্যে নেপালের বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮০০-র গণ্ডি ছুঁয়ে ফেলেছে। আধিকারিকদের সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়েছে, হড়পা বানে কমপক্ষে ৮০০ জনের মৃত্যু হয়েছে। আর নেপাল এবং তিব্বত মিলিয়ে ৩,০০০ জনের বেশি মানুষের কোনও খোঁজ মিলছে না। তাঁদের সন্ধানে অভিযান চলছে।
কিন্তু যত সময় যাচ্ছে, তত দুশ্চিন্তা বাড়ছে। পরিস্থিতি এমনই হয়েছে যে গণকবর দেওয়া হচ্ছে। যাঁদের দেহ শনাক্ত করা যাচ্ছে না, তাঁদের ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখছে প্রশাসন। আর গণকবর দেওয়া হচ্ছে।
কোন ১৪৯ জন ভারতীয়কে এখনও উদ্ধার করা হল?
আবার ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রবিবার বিকেল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত নেপাল থেকে ১৪৯ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। তাঁদের প্রত্যেকের নামও প্রকাশ করে দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। তবে সেই তালিকায় পশ্চিমবঙ্গের ৩৭ জনের নাম নেই। তাঁদের এখনও হদিশ মেলেনি। পশ্চিমবঙ্গ থেকে মোট ৩৯ জন নিখোঁজ ছিল না। দু'জন বরাতজোরে বেঁচে ফিরে এসেছেন। কিন্তু বাকিদের এখনও সন্ধান মেলেনি।
{{/usCountry}}আবার ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রবিবার বিকেল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত নেপাল থেকে ১৪৯ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। তাঁদের প্রত্যেকের নামও প্রকাশ করে দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। তবে সেই তালিকায় পশ্চিমবঙ্গের ৩৭ জনের নাম নেই। তাঁদের এখনও হদিশ মেলেনি। পশ্চিমবঙ্গ থেকে মোট ৩৯ জন নিখোঁজ ছিল না। দু'জন বরাতজোরে বেঁচে ফিরে এসেছেন। কিন্তু বাকিদের এখনও সন্ধান মেলেনি।
{{/usCountry}}আরও পড়ুন: Nepal Flash Flood: চা বাঁচাল জীবন! নেপালের বিপর্যয়ে অলৌকিকভাবে বাঁচলেন ৩ রাজ্যের ২৮ পর্যটক
চিনে সুরক্ষিত আছেন ৫০০ জন ভারতীয়
অনেক ভারতীয় আবার এখনও চিনে আছেন বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, রাত ৯ টা ৩০ মিনিট পর্যন্ত যা তথ্য মিলেছে, তাতে রবিবার ৪০৩ জন ভারতীয় সুরক্ষিতভাবে চিন থেকে নেপালে ফিরে এসেছেন। আর চিনের দিকে এখনও আছেন ৫০০ জন ভারতীয়। তাঁরা সুরক্ষিত আছেন বলে আশ্বস্ত করা হয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে।