Nepal Flood Death Toll Latest Update: নেপালে ৩০০ কিমি বেগে আছড়ে পড়ে জলস্রোত, উদ্ধার ১৪৭ ভারতীয়, রইল নামের তালিকা
Nepal Flood Death Tolls Latest Update: নেপালের হড়পা বানে মৃতের সংখ্যা ৮০০ ছুঁয়ে ফেলল। দেহ শনাক্ত করা এত কঠিন হয়ে উঠেছে যে গণকবর দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ১৪৯ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। কাদের কাদের উদ্ধার করা হল?
Nepal Flood Death Tolls Latest Update: নেপালে হড়পা বানের সময় জলস্রোতের বেগ ঘণ্টায় ৩০০ কিলোমিটারের মতো ছিল। আর তার জেরে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে হিমালয়ের কোলে অবস্থিত দেশ। তছনছ হয়ে গিয়েছে বিস্তীর্ণ অংশ। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নেপাল হিমালয়ান গ্লেসিয়ার অ্যান্ড মাউন্টেন রিসার্চারের ধনঞ্জয় রেগমি জানিয়েছেন যে প্রাথমিকভাবে যা মনে করা হয়েছিল, তার থেকে বেশিই ছিল হড়পা বানের জলস্রোতের বেগ। আর এখন যা পরিস্থিতি, তাতে বিপদ কাটেনি। বরং বিপদ আরও ঘনিয়ে আসছে বলে জানিয়েছেন তিনি।
মৃতের সংখ্যা ছুঁল ৮০০, দেওয়া হচ্ছে গণকবর
তারইমধ্যে নেপালের বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮০০-র গণ্ডি ছুঁয়ে ফেলেছে। আধিকারিকদের সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়েছে, হড়পা বানে কমপক্ষে ৮০০ জনের মৃত্যু হয়েছে। আর নেপাল এবং তিব্বত মিলিয়ে ৩,০০০ জনের বেশি মানুষের কোনও খোঁজ মিলছে না। তাঁদের সন্ধানে অভিযান চলছে।
কিন্তু যত সময় যাচ্ছে, তত দুশ্চিন্তা বাড়ছে। পরিস্থিতি এমনই হয়েছে যে গণকবর দেওয়া হচ্ছে। যাঁদের দেহ শনাক্ত করা যাচ্ছে না, তাঁদের ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখছে প্রশাসন। আর গণকবর দেওয়া হচ্ছে।
কোন ১৪৯ জন ভারতীয়কে এখনও উদ্ধার করা হল?
আবার ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রবিবার বিকেল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত নেপাল থেকে ১৪৯ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। তাঁদের প্রত্যেকের নামও প্রকাশ করে দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। তবে সেই তালিকায় পশ্চিমবঙ্গের ৩৭ জনের নাম নেই। তাঁদের এখনও হদিশ মেলেনি। পশ্চিমবঙ্গ থেকে মোট ৩৯ জন নিখোঁজ ছিল না। দু'জন বরাতজোরে বেঁচে ফিরে এসেছেন। কিন্তু বাকিদের এখনও সন্ধান মেলেনি।
আরও পড়ুন: Nepal Flash Flood: চা বাঁচাল জীবন! নেপালের বিপর্যয়ে অলৌকিকভাবে বাঁচলেন ৩ রাজ্যের ২৮ পর্যটক
চিনে সুরক্ষিত আছেন ৫০০ জন ভারতীয়
অনেক ভারতীয় আবার এখনও চিনে আছেন বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, রাত ৯ টা ৩০ মিনিট পর্যন্ত যা তথ্য মিলেছে, তাতে রবিবার ৪০৩ জন ভারতীয় সুরক্ষিতভাবে চিন থেকে নেপালে ফিরে এসেছেন। আর চিনের দিকে এখনও আছেন ৫০০ জন ভারতীয়। তাঁরা সুরক্ষিত আছেন বলে আশ্বস্ত করা হয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


