...
...
Next Story

Tamil Nadu Woman Dies: নতুন সংসার ভেঙে চুরমার! বাঁদর-আতঙ্কে পাহাড় থেকে পড়ে মৃত্যু নববধূর, স্বামী কান্নায়...

Tamil Nadu Woman Dies: এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে শনিবার তামিলনাড়ুর থুতুকুড়ি জেলার কাজুগুমালাই এলাকায়। জানা গিয়েছে, মৃতার নাম অনিতা। তিনি থুতুকুড়ির দক্ষিণ থিট্রানকুলামের বাসিন্দা ছিলেন। মাত্র এক মাস আগে ২৯ বছর বয়সি সুরেশের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল।

Published on: Jun 27, 2026, 13:55:54 IST
Advertisement

Tamil Nadu Woman Dies: মে মাসেই বিয়ে হয়েছিল। সবে মাত্র একমাস হয়েছে বিয়ের। দাম্পত্য জীবনের শুরুটা ছিল স্বপ্নের মতো। কিন্তু সেই সুখের সময়ই মুহূর্তের মধ্যে পরিণত হল মর্মান্তিক ট্র্যাজেডিতে। মন্দির দর্শনে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে প্রাণ হারালেন ২৪ বছরের নববধূ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

বাঁদর-আতঙ্কে পাহাড় থেকে পড়ে মৃত্যু নববধূর (সৌজন্যে টুইটার)
বাঁদর-আতঙ্কে পাহাড় থেকে পড়ে মৃত্যু নববধূর (সৌজন্যে টুইটার)

এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে শনিবার তামিলনাড়ুর থুতুকুড়ি জেলার কাজুগুমালাই এলাকায়। জানা গিয়েছে, মৃতার নাম অনিতা। তিনি থুতুকুড়ির দক্ষিণ থিট্রানকুলামের বাসিন্দা ছিলেন। মাত্র এক মাস আগে ২৯ বছর বয়সি সুরেশের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। কর্মসূত্রে বিদেশে থাকেন সুরেশ। সম্প্রতি দেশে ফেরার পর নবদম্পতি আশীর্বাদ নিতে কাজুগাসালামূর্তি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, মন্দিরে পুজো সম্পন্ন করার পর তাঁরা পাহাড়ের উপরে অবস্থিত উচিপিল্লাইয়ার মন্দিরের উদ্দেশে ওঠেন। সেখানে কয়েকটি বাঁদরদের ফল খাওয়ানোর সময় আচমকাই একদল বাঁদর ওই দম্পতির চারপাশে ভিড় করে। হঠাৎ এমন পরিস্থিতিতে অনিতা ভয় পেয়ে যান বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

পুলিশের অনুমান, বাঁদরের দল দেখে অনিতা আতঙ্কিত হয়ে পড়েন। তীব্র ভয়ে ভারসাম্য হারিয়ে ফেলে তিনি পাহাড়ের উপর থেকে নীচে পড়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু। চোখের সামনে স্ত্রীর এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে দেখে সুরেশ ভেঙে পড়েন। ঘটনাস্থলের একটি ভিডিওতে তাঁকে স্ত্রীর নিথর দেহের পাশে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এদিকে, খবর পেয়েই কাজুগুমালাই দমকল ও উদ্ধারকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহায়তায় মৃতদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়। পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এবং মৃত্যুর আসল কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks