...
...
Next Story

ভিনিসিয়ুসের প্রাক্তন প্রেমিকার সঙ্গে নেইমারের প্রেম! ব্রাজিলের ফুটবলে নয়া বিতর্ক

ঘটনার সূত্রপাত গত ৬ নভেম্বর। সাও পাওলোয় ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রি শুরুর আগে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ব্রাজিলের সাংবাদিক ফাবিয়া অলিভেইরা সংবাদমাধ্যম মেট্রোপলিসে একটি প্রতিবেদনে দাবি করেন, সেই অনুষ্ঠানে একসঙ্গে ছিলেন নেইমার এবং ভার্জিনিয়া।

Published on: Nov 17, 2026, 14:45:48 IST
Advertisement

মাঠের বাইরের ঘটনায় ফের শিরোনামে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রাক্তন প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে বলে জোর জল্পনা ছড়িয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যমে। সাও পাওলোর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে দু'জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে এই খবর প্রকাশ্যে আসতেই তা সরাসরি অস্বীকার করেছেন নেইমার। ভার্জিনিয়ার প্রতিনিধিরাও এই খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। ফলে ব্রাজিলের ফুটবল মহলে এখন একটাই প্রশ্ন, সত্যিই কি নতুন সম্পর্কে জড়িয়েছেন নেইমার, নাকি পুরোটাই গুজব?

ভিনিসিয়ুসের প্রাক্তন প্রেমিকার সঙ্গে নেইমারের প্রেম! ব্রাজিলের ফুটবলে নয়া বিতর্ক (AFP)
ভিনিসিয়ুসের প্রাক্তন প্রেমিকার সঙ্গে নেইমারের প্রেম! ব্রাজিলের ফুটবলে নয়া বিতর্ক (AFP)

ঘটনার সূত্রপাত গত ৬ নভেম্বর। সাও পাওলোয় ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রি শুরুর আগে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ব্রাজিলের সাংবাদিক ফাবিয়া অলিভেইরা সংবাদমাধ্যম মেট্রোপলিসে একটি প্রতিবেদনে দাবি করেন, সেই অনুষ্ঠানে একসঙ্গে ছিলেন নেইমার এবং ভার্জিনিয়া। একটি পোকার ক্লাবে আয়োজিত ব্যক্তিগত অনুষ্ঠানে অতিথিদের মোবাইল ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা ছিল বলেও দাবি করা হয়েছে।

ওই সাংবাদিকের সূত্রের দাবি, অনুষ্ঠানে দু'জনের ঘনিষ্ঠতা চোখে পড়ার মতো ছিল। এমনকি অন্য অতিথিদের সামনেও নিজেদের ঘনিষ্ঠতা আড়াল করার চেষ্টা করেননি তাঁরা। নেইমার যখন সোফায় বসেছিলেন, তখন তাঁর কাছাকাছি নাচতে দেখা যায় ভার্জিনিয়াকে। অনুষ্ঠানে দু'জনেই মদ্যপান করেছিলেন বলেও দাবি করা হয়েছে। এক পর্যায়ে মাইক্রোফোন হাতে নিয়ে ভার্জিনিয়াকে 'ভিভিবোরা' বলে সম্বোধন করেন নেইমার। ভার্জিনিয়ার সোনালি চুলের জন্য ঘনিষ্ঠ মহলে এই ডাকনাম প্রচলিত বলে জানানো হয়েছে।

তবে এই খবর সামনে আসতেই পালটা বিবৃতি দেয় নেইমারের দল। তাঁদের বক্তব্য, প্রকাশিত তথ্য সম্পূর্ণ মিথ্যা। বাস্তব ঘটনার সঙ্গে এর কোনও মিল নেই। ভার্জিনিয়ার প্রতিনিধিরাও একই ভাবে সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তাঁদের দাবি, ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন জল্পনাকে সত্যি ঘটনা হিসাবে তুলে ধরা হচ্ছে।

এই বিতর্কে আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। নেইমার বর্তমানে ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাঁদের তৃতীয় সন্তান আসার অপেক্ষা চলছে। অন্য দিকে, ভার্জিনিয়া কিছুদিন আগেই ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। জুলাই মাসে বিচ্ছেদের পর ফের সম্পর্কে ফিরেছিলেন তাঁরা। তবে শেষ পর্যন্ত পারস্পরিক সমঝোতায় আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন দু'জনে।

উল্লেখ্য, এর আগেও নেইমারকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন ভার্জিনিয়া। নেইমারের দাতব্য সংস্থার একটি অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করতে রাত দুটোর সময় তাঁকে ফোন করেছিলেন ভার্জিনিয়া। সেই ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন ব্রুনা। পরে নিজের আচরণের জন্য দুঃখপ্রকাশও করেন ভার্জিনিয়া।

নতুন জল্পনার মধ্যেই ১৫ নভেম্বর নেইমার ইনস্টাগ্রামে ভার্জিনিয়াকে আনফলো করেন বলেও খবর প্রকাশিত হয়েছে। তবে দু'জনের কেউই কোনও প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি। ফলে আপাতত এই ঘটনা ঘিরে যা কিছু আলোচনা, তার পুরোটাই সংবাদমাধ্যমে প্রকাশিত দাবি ও জল্পনার উপর নির্ভরশীল। প্রমাণিত কোনও সম্পর্কের খবর এখনও সামনে আসেনি।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks