খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী গুরপতওয়ান্ত সিং পান্নুনকে হত্যার চক্রান্তের অভিযোগে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তা বহু আগেই গ্রেফতার হয়েছেন। তিনি এই মামলায় দোষও স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআইয়ের অভিযোগ, ভাড়ার বিনিময়ে খুন,ভাড়ার বিনিময়ে খুনের ষড়যন্ত্র, অর্থ পাচারের ষড়যন্ত্র। এদিকে, সামনেই ২০ নভেম্বর নিখিল গুপ্তার সাজা ঘোষণার কথা রয়েছে। তার আগে, মার্কিন কোর্টের বিচারপতিকে এক আবেগঘন চিঠি লেখেন নিখিল।

রিপোর্ট বলছে, ওই চিঠিতে, নিখিল দাবি করেছেন, পান্নুনকে হত্যার ছক তাঁর একান্ত নিজস্ব। এর আগে, মার্কিন তদন্তকারীদের দাবি ছিল, এক ভারতীয় সরকারি কর্মচারীর নির্দেশে নিখিল এই হত্যার চক্রান্ত করেন। এর আগে, ২০২৩ সালে চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তারির পর প্রত্যর্পণ প্রক্রিয়া এবং বিচারের অপেক্ষায় ব্রুকলিনে বেশ কয়েকমাস আটকে থাকার সময়ে সাংঘাতিক মানসিক চাপের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি।
এদিকে, তাঁর সাজা ঘোষণার দিন ২০ নভেম্বর। তার আগে, এক অনুশোচনামূলক চিঠিতে কোর্টের বিচারপতিকে নিখিল লেখেন, ২০২৩ সালের শুরুর দিকে তিনি যে মানুষটি হয়ে উঠেছিলেন, সেই মানুষটিকে চিনতে পারেন না নিখিল। নিখিল লিখছেন, ‘আমার মতিভ্রম হয়েছিল, ইচ্ছে হয়, যদি ২০২৩ সালকে আরও একবার ফিরিয়ে আনতে পারি।’ তিনি চিঠিতে দাবি করেন, তাঁর ব্যক্তিগত জীবনের লড়াই, মদের প্রতি আসক্তি, তাঁকে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছিল। তিনি চিঠিতে এও জানান যে, হেফাজতে থাকার সময় প্রথমের দিকে আত্মহত্যার ভাবনাও তাঁর মাথায় এসেছিল। সেই সময় বারবার মনে করেছিল, তিনি তাঁর স্ত্রী, মা, সন্তানদের ও ২ টি পোষ্য বেড়ালকে কতটা কষ্ট দিয়েছেন। ব্রুকলিনের ডিটেনশন সেন্টারের জীবন ও তার আগে চেক প্রজাতন্ত্রে আটক থাকার সময়ের মানসিক যন্ত্রণার কথা উল্লেখ করে নিখিল লেখেন, সেই সময় যোগ, আধ্যাত্মিক বই, ধ্যান তাঁকে জেলের ভিতরে আসা বাকি বন্দিদের তরফের অশান্তির আশঙ্কার থেকে রক্ষা করেছিল। তিনি আবেগঘন চিঠিতে লেখেন, তিনি জীবিত, একথা নিজের পরিবারকে জানানোর ঘটনা ছিল তাঁর কাছে সবচেয়ে চ্যালেঞ্জের, কারণ মার্কিন আইন তাঁকে সেটা করা থেকে বেস কয়েক সপ্তাহ দূরে রেখেছিল।
আগামী ২০ নভেম্বর নিখিলের মামলার সাজা ঘোষণা। সেদিন কোর্টে ২০ মিনিট সময় চেয়েছেন নিখিলের আইনজীবী, যাতে সেই ২০ মিনিট নিখিল কোর্টের উদ্দেশে তাঁর বক্তব্য রাখতে পারেন। এদিকে, চিঠিতে নিখিল লেখেন, মার্কিন কোর্ট তাঁকে যা সাজা দেবে, তিনি তাই মেনে নেবেন।
{{/usCountry}}আগামী ২০ নভেম্বর নিখিলের মামলার সাজা ঘোষণা। সেদিন কোর্টে ২০ মিনিট সময় চেয়েছেন নিখিলের আইনজীবী, যাতে সেই ২০ মিনিট নিখিল কোর্টের উদ্দেশে তাঁর বক্তব্য রাখতে পারেন। এদিকে, চিঠিতে নিখিল লেখেন, মার্কিন কোর্ট তাঁকে যা সাজা দেবে, তিনি তাই মেনে নেবেন।
{{/usCountry}}