Dark Patterns: সশরীরে বাজারে যাওয়া এড়াতে অনলাইনে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী অর্ডার দেওয়া হোক বা পরিবারের সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার টিকিট কাটা কিংবা অনলাইন কোনও কোর্সে ভর্তি হওয়া-মোবাইলের স্ক্রিনে প্রাথমিকভাবে ভেসে ওঠা দাম দেখে মনে হয় বেশ সাধ্যের মধ্যেই রয়েছে। কিন্তু আসল বিপত্তি ঘটে ঠিক পেমেন্টের আগের মুহূর্তে!

চূড়ান্ত পেমেন্টের ঠিক আগেই বদলে যায় বিলের অঙ্ক। হঠাৎই জুড়ে যায় অদৃশ্য ‘হ্যান্ডলিং ফি।' অনায়াসে যোগ হয়ে যায় কোনও প্রিমিয়াম মেম্বারশিপের চার্জ। অথবা কোনও বাড়তি পরিষেবা বা সাবস্ক্রিপশন ফি চুপিসারে বিলের সঙ্গে যুক্ত হয়ে যায়। প্রথম দর্শনে এই বিলের এই অঙ্কগুলোকে সামান্য বা নগণ্য মনে হতে পারে। কিন্তু বারবার একাধিক অনলাইন লেনদেনের মাধ্যমে এই ছোট ছোট চার্জগুলোই নিঃশব্দে এক বিশাল আর্থিক বোঝার সৃষ্টি করে। ডিজিটাল প্ল্যাটফর্মে চোখধাঁধানো অফারের আড়ালে এই ‘ডার্ক প্যাটার্ন’ বা বিভ্রান্তিকর ইন্টারফেস ব্যবহার করে গ্রাহকদের সিদ্ধান্ত প্রভাবিত করা ও প্রতারণা করার অভিযোগে এবার কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। বিমান সংস্থা ইন্ডিগো (IndiGo), কুইক-কমার্স সংস্থা জেপ্টো (Zepto), অনলাইন শিক্ষা সংস্থা ফিজিক্স ওয়ালা (Physics Wallah), ফার্স্টক্রাই (FirstCry) এবং স্পাইসজেট-সহ (SpiceJet) দেশের ৯টি নামী ডিজিটাল প্ল্যাটফর্মকে ‘ডার্ক প্যাটার্ন’ ব্যবহারের জন্য জরিমানা করেছে কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (CCPA)। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যসভায় এই তথ্য জানানো হয়েছে।
ঠিক কী ঘটেছে?
১. জেপ্টো: জনপ্রিয় কুইক-কমার্স প্ল্যাটফর্ম 'জেপ্টো'র ক্ষেত্রে সিসিপিএ দেখেছে, এই অ্যাপে কেনাকাটার শুরুতে তুলনামূলক কম দাম দেখানো হলেও চেক-আউটের সময়ে হ্যান্ডলিং চার্জ এবং মেম্বারশিপ ফি বা সদস্যপদ পাওয়ার টাকা স্বয়ংক্রিয়ভাবে কার্টে যোগ হয়ে যাচ্ছিল। নিয়ামক সংস্থার মতে, শেষ মুহূর্তে অতিরিক্ত ফি যোগ করা 'ডিপ প্রিসিং' এবং নিজের থেকে মেম্বারশিপ ফি যুক্ত করা 'বাস্কেট স্নিকিং'-এর শামিল। টিকে 'জেপ্টো মার্কেটপ্লেস'-কে ৭ লক্ষ টাকা জরিমানা করেছে সিসিপিএ। তবে কেন্দ্র জানিয়েছে, জরিমানা করার পর 'জেপ্টো' এই ক্ষতিকর ফিচারটি বন্ধ করে দিয়েছে।
{{/usCountry}}১. জেপ্টো: জনপ্রিয় কুইক-কমার্স প্ল্যাটফর্ম 'জেপ্টো'র ক্ষেত্রে সিসিপিএ দেখেছে, এই অ্যাপে কেনাকাটার শুরুতে তুলনামূলক কম দাম দেখানো হলেও চেক-আউটের সময়ে হ্যান্ডলিং চার্জ এবং মেম্বারশিপ ফি বা সদস্যপদ পাওয়ার টাকা স্বয়ংক্রিয়ভাবে কার্টে যোগ হয়ে যাচ্ছিল। নিয়ামক সংস্থার মতে, শেষ মুহূর্তে অতিরিক্ত ফি যোগ করা 'ডিপ প্রিসিং' এবং নিজের থেকে মেম্বারশিপ ফি যুক্ত করা 'বাস্কেট স্নিকিং'-এর শামিল। টিকে 'জেপ্টো মার্কেটপ্লেস'-কে ৭ লক্ষ টাকা জরিমানা করেছে সিসিপিএ। তবে কেন্দ্র জানিয়েছে, জরিমানা করার পর 'জেপ্টো' এই ক্ষতিকর ফিচারটি বন্ধ করে দিয়েছে।
{{/usCountry}}২. বুকমাইশো: টিকিট বুকিং প্ল্যাটফর্ম 'বুকমাইশো'-কে তাদের চ্যারিটি উদ্যোগ 'বুক-আ-স্মাইল'-এর জন্য স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া ১ টাকার ফিচারটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। মূল সমস্যা ১ টাকা নিয়ে ছিল না; সমস্যা হলো ১ টাকার ঘরটি আগে থেকেই টিক করা থাকত, যা সরাতে গ্রাহককে আলাদা করে সচেতন হতে হতো। চারটে টিকিট কাটার সময় ১ টাকা নগণ্য মনে হলেও, এই সুযোগকেই কাজে লাগাত সংস্থাটি। সিসিটিএ এটিকেও 'বাস্কেট স্নিকিং' বলে অভিহিত করেছে।
২. ইন্ডিগো: বিমান টিকিট বুকিংয়ের ক্ষেত্রে গ্রাহকদের মানসিক চাপে ফেলার অভিযোগে 'ইন্ডিগো'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর আগে বিমা বা অতিরিক্ত পরিষেবা না নিলে অ্যাপে ফুটে উঠত - 'না, আমি ঝুঁকি নিচ্ছি।' সিসিপিএ-র হস্তক্ষেপের পর এই উস্কানিমূলক বার্তা বদলে লিখে দেওয়া হয়েছে সাধারণ একটি বাক্য - 'না, আমি ট্রিপের সঙ্গে অতিরিক্ত পরিষেবা যোগ করতে চাই না।'
৪. ফিজিক্স ওয়ালা: অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম 'ফিজিক্স ওয়ালা'-র বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ, তাদের অ্যাপে 'পিডাব্লিউ ফাউন্ডেশন'-এর জন্য ১০ টাকার অনুদানের ঘরটি আগে থেকেই ‘টিক’ করা থাকত। এমনকী গ্রাহক যাতে সেই অনুদান বাতিল না করেন, তার জন্য ইমোশনাল মেসেজ দেখানো হত। এর পাশাপাশি বিনামূল্যে কোর্স পাওয়ার নামে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে বাধ্য করা হতো। কেন্দ্র রাজ্যসভাকে নিশ্চিত করেছে যে, সংস্থাটি জরিমানা জমা দিয়েছে এবং ওই বিভ্রান্তিকর ফিচার তুলে নিয়েছে।
৯টি ডিজিটাল প্ল্যাটফর্মকে প্রায় ২০ লক্ষ টাকা জরিমানা
এই পদক্ষেপ শুধু এই চারটি সংস্থার মধ্যেই সীমাবদ্ধ নেই। এ ছাড়া অন্যান্য যেসব ডিজিটাল সংস্থাকে গ্রাহক ঠকানোর কৌশলের দায়ে জরিমানা করা হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে ফার্স্টক্রাই (২ লক্ষ টাকা), অনুজ জিন্দল ডট ইন (৩ লক্ষ টাকা), ফার্মইজি (১ লক্ষ টাকা), ম্যাকাফি (১ লক্ষ টাকা) এবং বিমান সংস্থা স্পাইসজেট (১ লক্ষ টাকা)। এই প্ল্যাটফর্মগুলিকে হিডেন চার্জ, জোরপূর্বক সাবস্ক্রিপশন, ভুয়ো কাউন্টডাউন টাইমার এবং বিভ্রান্তিকর রিনিউয়াল প্রম্পটের মতো ডার্ক প্যাটার্নগুলি অবিলম্বে স্থায়ীভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। রাজ্যসভায় সরকার জানিয়েছে, ২০২৫ সালের জুন মাসে ই-কমার্স প্ল্যাটফর্মগুলিকে নিজ উদ্যোগেই 'ডার্ক প্যাটার্ন' চিহ্নিত করে তা বন্ধ করার জন্য একটি নির্দেশিকা জারি করেছিল সিসিপিএ। কিন্তু তা সত্ত্বেও নিয়ম লঙ্ঘন করার অপরাধে ইতিমধ্যেই এই সংস্থাগুলির থেকে প্রায় ২০ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে কেন্দ্রীয় নিয়ামক সংস্থা।