...
...
Next Story

NEET UG re-examination 2026: ফের শিরোনামে NEET! বিহারে অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে পাকড়াও ৯ ভুয়ো পরীক্ষার্থী

NEET UG re-examination 2026: পুলিশ সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালীন কঠোর বায়োমেট্রিক যাচাইকরণের সময়ই এই জালিয়াতি ধরা পড়ে। লক্ষীসরাইয়ের কেন্দ্রীয় বিদ্যালয় থেকে ৭ জন, কেআরকে হাইস্কুল থেকে ১ জন এবং হাসানপুর হাইস্কুল থেকে ১ জন ভুয়ো পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়।

Published on: Jun 22, 2026, 14:39:35 IST
Advertisement

NEET UG re-examination 2026: দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে রবিবার, ২১ জুন কড়া সুরক্ষায় অনুষ্ঠিত হয় নিট পুনঃপরীক্ষা। দেশজুড়ে কড়া নিরাপত্তার মধ্যে নেওয়া হয় এই পরীক্ষা। তবে পুনঃপরীক্ষার দিনই বিহারের একটি বড়সড় জালিয়াতি চক্রের পর্দাফাঁস করল পুলিশ। এই অভিযানে মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন আসল পরীক্ষার্থীদের বদলে পরীক্ষায় বসতে আসা নয়জন ভুয়ো পরীক্ষার্থীও। মোটা টাকার বিনিময়ে আসল পরীক্ষার্থীদের হয়ে তাঁরা পরীক্ষা দিতে এসেছিলেন বলে অভিযোগ।

বিহারে অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে পাকড়াও ৯ ভুয়ো পরীক্ষার্থী (সৌজন্যে টুইটার)
বিহারে অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে পাকড়াও ৯ ভুয়ো পরীক্ষার্থী (সৌজন্যে টুইটার)

পুলিশ সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালীন কঠোর বায়োমেট্রিক যাচাইকরণের সময়ই এই জালিয়াতি ধরা পড়ে। লক্ষীসরাইয়ের কেন্দ্রীয় বিদ্যালয় থেকে ৭ জন, কেআরকে হাইস্কুল থেকে ১ জন এবং হাসানপুর হাইস্কুল থেকে ১ জন ভুয়ো পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়। নয়জন ভুয়ো পরীক্ষার্থী ছাড়াও নিট পরীক্ষা জালিয়াতির ঘটনায় আরও ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রশাসন এখন এই নেটওয়ার্কের ভূমিকা খতিয়ে দেখছে। সূত্রের খবর, ধৃত পরীক্ষার্থীরা বিভিন্ন জেলা ও ভিন রাজ্যের বাসিন্দা এবং তারা প্রত্যেকেই অত্যন্ত নামী মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত।

এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে বায়োমেট্রিক হাজিরা রেকর্ডিংয়ের দায়িত্বে থাকা একটি বেসরকারি সংস্থার ৭ জন কর্মীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জেলা শাসক শৈলেন্দ্র কুমার এবং পুলিশ সুপার (এসপি) প্রেরণা কুমারের তত্ত্বাবধানে প্রশাসনের একটি বিশেষ দল এই আন্তঃরাজ্য জালিয়াতি চক্রের মূল মাথাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি ও তদন্ত জারি রেখেছে। এসডিপিও শিবম কুমার জানিয়েছেন, নিট পুনঃপরীক্ষার সময় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে নয়জন অন্য প্রার্থীদের পক্ষে পরীক্ষা দিচ্ছিল বলে অভিযোগ উঠেছে এবং বাকি ২১ জনকে এই জালিয়াতির সঙ্গে জড়িত পাওয়া গেছে।তদন্ত চলমান থাকায় প্রশাসন এখনও বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেনি। কর্তৃপক্ষ জানিয়েছে যে, তদন্ত শেষ হওয়ার পর পুরো নেটওয়ার্কটি উন্মোচিত হবে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe