Sheikh Hasina: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) নতুন করে পাসপোর্ট (Passport) দেওয়ার আইনগত সুযোগ নেই। কারণ, তিনি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত পলাতক আসামি। এমনটাই দাবি করলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর (Chief Public Prosecutor) মহম্মদ আমিনুল ইসলাম। একই সঙ্গে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে ভারত সরকারের (Indian Government) কাছে লিখিত আবেদন করার পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে ট্রাইবুনাল চত্বরে সাংবাদিক বৈঠক করেন মহম্মদ আমিনুল ইসলাম। সেখানে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি পরামর্শ দেন, ‘সত্যিই বাংলাদেশে ফিরে আসতে চাইলে শেখ হাসিনা ভারত সরকারের কাছে লিখিত আবেদন করুন। ভারত সরকারের কাছে লিখিত ভাবে বলুন যে, এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) চুক্তির আওতায় তাঁকে যেন বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এটিই হবে শেখ হাসিনার জন্য সঠিক পন্থা।’ পাশাপাশি, শেখ হাসিনাকে কেন পাসপোর্ট দেওয়া যাবে না, তার ব্যাখ্যাও দিয়েছেন আমিনুল। তাঁর বক্তব্য, ‘বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডিত আসামি পাসপোর্ট পাবেন না। যখন আসামি পাসপোর্ট চান, তার থেকে পাঁচ বছরের মধ্যে যদি তিনি দণ্ডপ্রাপ্ত হন, সেই দণ্ডের পরিমাণ যদি সর্বনিম্ন দুই বছর পর্যন্ত হয়, তা হলে কর্তৃপক্ষ তাঁকে কোনও পাসপোর্ট দেবেন না। আইনে আরও বলা আছে, নৈতিক স্খলনের কারণে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট বাজেয়াপ্ত করা যেতে পারে।’
শেখ হাসিনার আপিল করার সুযোগ নিয়েও প্রশ্ন তুলেছেন চিফ প্রসিকিউটর। তাঁর কথায়, ‘হাসিনা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এই মানবতাবিরোধী অপরাধকে মরাল টারপিটিউড (নৈতিক স্থলন) বলা হয়। তিনি দণ্ডিত। সরকারের কোনও দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার এক্তিয়ার নেই।’ সেই সঙ্গে আমিনুলের দাবি, মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর শেখ হাসিনা তার বিরুদ্ধে কোনও আপিল ফাইল করেননি। তাই তাঁর আপিল করার আর কোনও আইনগত সুযোগ নেই। এর পরেই তাঁর মন্তব্য, ‘যদি হাসিনার বাংলাদেশে আসার সদিচ্ছা থাকত, তা হলে মামলা চলাকালীন তিনি এসে তার মোকাবিলা করতেন। তাঁর যদি বাংলাদেশে আসার সদিচ্ছা থাকত, তা হলে তিনি রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে বাংলাদেশে এসে আপিল করতেন।’
{{/usCountry}}শেখ হাসিনার আপিল করার সুযোগ নিয়েও প্রশ্ন তুলেছেন চিফ প্রসিকিউটর। তাঁর কথায়, ‘হাসিনা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এই মানবতাবিরোধী অপরাধকে মরাল টারপিটিউড (নৈতিক স্থলন) বলা হয়। তিনি দণ্ডিত। সরকারের কোনও দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার এক্তিয়ার নেই।’ সেই সঙ্গে আমিনুলের দাবি, মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর শেখ হাসিনা তার বিরুদ্ধে কোনও আপিল ফাইল করেননি। তাই তাঁর আপিল করার আর কোনও আইনগত সুযোগ নেই। এর পরেই তাঁর মন্তব্য, ‘যদি হাসিনার বাংলাদেশে আসার সদিচ্ছা থাকত, তা হলে মামলা চলাকালীন তিনি এসে তার মোকাবিলা করতেন। তাঁর যদি বাংলাদেশে আসার সদিচ্ছা থাকত, তা হলে তিনি রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে বাংলাদেশে এসে আপিল করতেন।’
{{/usCountry}}সম্প্রতি আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার কথা ঘোষণা করেছেন শেখ হাসিনা। তার আগে নিজের নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে ঢাকার সঙ্গে যোগাযোগ করেন তিনি। সূত্রের খবর, সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসে চিঠি পাঠিয়েছেন শেখ হাসিনার এক আইনজীবী। সেই চিঠিতেই পাসপোর্ট ও পরিচয়পত্রের আবেদন জানানো হয়েছে। তবে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সোমবারই স্পষ্ট করে দিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে নতুন করে পাসপোর্ট বা পরিচয়পত্র দেওয়া হবে না।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র-জনতার গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। সেই সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। তাঁকে ফেরত চেয়ে একাধিক বার নয়াদিল্লির কাছে আবেদন জানিয়েছে ঢাকা। এর মধ্যেই বাতিল করা হয়েছে তাঁর কূটনৈতিক পাসপোর্ট। যদিও শেখ হাসিনা জানিয়েছেন, গ্রেফতারি বা মৃত্যুর আশঙ্কা তাঁকে বাংলাদেশে ফেরা থেকে আটকাতে পারবে না। তিনি দেশে ফিরতে চান। এমনকী মৃত্যু হলেও নিজের দেশের মাটিতেই শেষনিশ্বাস ত্যাগ করতে চান বলে জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কোন পদ্ধতিতে তিনি বাংলাদেশে ফিরবেন তা নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা।