...
...
Next Story

LeT chief Hafiz Saeed: ফের খবরে জঙ্গি হাফিজ সইদ! এবার পহেলগাঁও হানা নিয়ে জম্মু কোর্ট দিল বড় বার্তা, NIA কোনপথে?

যেহেতু হাফিজ সইদের ভারতীয় আদালতে হাজির হওয়ার সম্ভাবনা নেই এবং পাকিস্তানও তাকে হস্তান্তর করবে না, তাই ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এই তকমা ব্যবহার করে তার ‘অনুপস্থিতিতে বিচার’ প্রক্রিয়া চালানোর পরিকল্পনায় রয়েছে বলে খবর।

Published on: Jul 14, 2026, 10:21:39 IST
Advertisement

লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ সইদকে ঘিরে ক্রমেউই কোমর কষছে এনআই। ইতিমধ্যেই জম্মু কোর্টের কাছে পাহেলগাঁও হামলার ঘটনা নিয়ে মামলায় এক আর্জি রাখে এনআইএ। পহেলগাঁওতে হামলার ঘটনায় এবার জম্মু কোর্ট, লস্কর ই তৈবা প্রধান হাফিজ সইদকে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে। এনআইএর অনুরোধের প্রেক্ষিতেই কোর্টের এই বার্তা।

ফের খবরে জঙ্গি হাফিজ সইদ! এবার পহেলগাঁও হানা নিয়ে জম্মু কোর্ট দিল বড় বার্তা. (PTI/File) (HT_PRINT)
ফের খবরে জঙ্গি হাফিজ সইদ! এবার পহেলগাঁও হানা নিয়ে জম্মু কোর্ট দিল বড় বার্তা. (PTI/File) (HT_PRINT)

সূত্র বলছে, মূলত হাফিজ সইদকে, সন্ত্রাসী পলাতক আসামি হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করছে এনআইএ। যেহেতু হাফিজ সইদের ভারতীয় আদালতে হাজির হওয়ার সম্ভাবনা নেই এবং পাকিস্তানও তাকে হস্তান্তর করবে না, তাই ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এই তকমা ব্যবহার করে তার ‘অনুপস্থিতিতে বিচার’ প্রক্রিয়া চালানোর পরিকল্পনায় রয়েছে বলে খবর। ‘অনুপস্থিতিতে বিচার’ প্রক্রিয়া এখন ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’-র অন্তর্ভুক্ত একটি বিধান। এমনই পরিকল্পনা এনআইএর রয়েছে বলে দাবি করছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি।

২৬ জনের প্রাণহানি ঘটানো এবং ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনব্যাপী সশস্ত্র সংঘাতের সূত্রপাতকারী পাহালগাঁও হামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে জঙ্গি হাফিজ সইদের নাম উল্লেখ করে কেন্দ্রীয় সংস্থা এনআইএ ৬ জুলাই একটি চার্জশিট দাখিল করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, চার্জশিট দাখিলের পর এনআইএ (NIA) জম্মুর একটি বিশেষ আদালতের কাছে সইদের বিরুদ্ধে ‘অনির্দিষ্ট মেয়াদের জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা’ জারির আবেদন জানায়, এর উদ্দেশ্য হলো পরবর্তী আইনি কার্যক্রম শুরু করা এবং তদন্তের পরবর্তী কোনও পর্যায়ে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া।৮ জুলাই জারি করা পরোয়ানার আদেশে আদালত বলেছে যে, ‘সুষ্ঠু, পূর্ণাঙ্গ ও কার্যকর তদন্তের স্বার্থে হাফিজ সইদকে গ্রেফতার এবং হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe