SIR effect on Indian Citizenship: ভোটার তালিকায় নাম না থাকলেই নাগরিকত্ব হারাবেন? SIR মামলায় রায় সুপ্রিম কোর্টের
SIR effect on Indian Citizenship: ভোটার তালিকায় নাম না থাকলেই ভারতের নাগরিকত্ব হারাবেন? ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) মামলায় বড় রায় দিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশন নিয়ে কী বলল সুপ্রিম কোর্ট?
SIR effect on Indian Citizenship: এসআইআর মামলায় একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) নিয়ে যে মামলা দায়ের করা হয়েছিল, সেটার প্রেক্ষিতে আজ রায়দান করেছে শীর্ষ আদালত। সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের এসআইআর করার অধিকার বহাল রাখা হয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, সাংবিধানিক কাঠামো এবং জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে এসআইআর করার অধিকায় আছে কমিশনের। যা নির্ভুল ভোটার তালিকার লক্ষ্যে একটি পদক্ষেপ।সেইসঙ্গে নাগরিকত্ব নিয়ে একাধিক মন্তব্য করেছে শীর্ষ আদালত।

SIR মামলায় সুপ্রিম কোর্ট কী কী মন্তব্য করল?
১) সুপ্রিম কোর্ট বলেছে, যদি ভোটার তালিকায় কোনও নাগরিকের নাম না থাকে, সেটার অর্থ এই নয় যে তিনি নিজের নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। বরং ওই ঘটনা তাঁর নাগরিকত্ব যাচাই করার নাগরিকত্ব যাচাই করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের অক্ষমতাকেই তুলে ধরে।
২) শীর্ষ আদালত বলেছে, সাংবিধানিক কাঠামো এবং জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) করার অধিকায় আছে নির্বাচন কমিশনের।
৩) সুপ্রিম কোর্ট জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে সাংবিধানিক লক্ষ্য আছে, তার সঙ্গে এসআইআরের সরাসরি যোগ আছে।
আরও পড়ুন: Mamata Banerjee FIR: 'হিন্দু হিসেবে রিস্ক লাগছিল...', মমতার বিরুদ্ধে দায়ের FIR, বিস্ফোরক আইনজীবী
৪) শীর্ষ আদালত জানিয়েছে, যদি কোনও ক্ষেত্রে কমিশন মনে করে যে সংশ্লিষ্ট ব্যক্তি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার শর্ত পূরণ করতে পারছেন না, তাহলে আইন মোতাবেক বিচারের জন্য ভারত সরকারের নির্দিষ্ট প্রতিষ্ঠানের কাছে তাঁকে পাঠিয়ে দেবে। কমিশনের এক্তিয়ার নির্বাচনী ক্ষেত্রে আছে। নাগরিকত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি কমিশনের এক্তিয়ারের মধ্যে নেই।
৫) সুপ্রিম কোর্ট বলেছে যে এসআইআর জনপ্রতিনিধিত্ব আইনের বিরোধী নয়। বরং, ২১ (৩) ধারা প্রদত্ত সুনির্দিষ্ট বিধিবদ্ধ কাঠামোর মধ্যে ৩২৪ নম্বর অনুচ্ছেদের অধীনে সাংবিধানিক নির্দেশকে কার্যকর করে। সুতরাং এটা বলা যায় না যে কমিশন নিজের বিধিবদ্ধ ক্ষমতার বাইরে গিয়ে কোনও কাজ করেছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


