Microsoft Employees Exit Package Offer: ঘুরিয়ে ছাঁটাই? ভারত-সহ বিশ্বের প্রায় ৬০০০০ কর্মীকে বিশেষ ‘অফার’ দিল মাইক্রোসফট

Microsoft Employees Exit Package Offer: নিজেই অবসর নিন, না করে ভারত-সহ বিশ্বের প্রায় ৬০,০০০ কর্মীকে ‘অফার’ দিল মাইক্রোসফট। ওই পরিকল্পনা অনুযায়ী, প্রায় ৬০,০০০ কর্মী সেই অফারের যোগ্য হবেন। তাঁদের কাছে সেই প্রস্তাব পাঠানো হচ্ছে।

Published on: Oct 27, 2026, 07:05:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Microsoft Employees Exit Package Offer: ভারত-সহ বিশ্বের একাধিক দেশে প্রায় ৬০,০০০ কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিল মাইক্রোসফট। অর্থাৎ বিশ্বে ওই টেক জায়ান্টের যতজন কর্মী আছেন, তাঁদের ২৫ শতাংশের বেশিকেই সেই প্রস্তাব দেওয়া হয়েছে। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, খরচ নিয়ন্ত্রণে এনে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) খাতে বিপুল অঙ্কের বিনিয়োগের লক্ষ্য নিয়েছে মাইক্রোসফট। যাঁরা সেই অফারের ‘যোগ্য’ হবেন, তাঁদের শীঘ্রই সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য পাঠিয়ে দেওয়া হবে বলে টেক জায়ান্টের তরফে জানানো হয়েছে।

বিশ্বের প্রায় ৬০,০০০ কর্মীকে স্বেচ্ছাবসর নেওয়ার ‘অফার’ দিল মাইক্রোসফট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)
বিশ্বের প্রায় ৬০,০০০ কর্মীকে স্বেচ্ছাবসর নেওয়ার ‘অফার’ দিল মাইক্রোসফট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)

কারা কারা ‘যোগ্য’ হবেন সেই অফারের?

নাম গোপন রাখার শর্তে বিষয়টির সঙ্গে অবহিত এক সূত্রকে উদ্ধৃত করে ওই সংবাদসংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে, এআই এক্সপিরেয়েন্স, কো-পাইলট, ফাইনান্স, হিউম্যান রিসোর্স, এক্সবক্স এবং উইন্ডোজ প্লাস ডিভিশনের কর্মীদের এরকম স্বেচ্ছাবসরের প্রস্তাব দেওয়া হবে। মার্কেটিং, কমার্শিয়াল বিজনেস বা সিকিউরিটির মতো ক্ষেত্রে যাঁরা কর্মরত আছেন, তাঁদের অবশ্য সেই অফার দেওয়া হবে না বলে জানিয়েছেন ওই সূত্র।

আরও পড়ুন: India-Brazil: ব্রাজিলের মসনদে ফের লুলা! ভারত-ব্রাজিল সম্পর্কে নয়া গতি, অভিনন্দন PM মোদীর

ভারত-সহ কোন কোন দেশে এরকম পদক্ষেপ?

ওই প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের তরফে বলা হয়েছে যে ‘কানাডা, ভারত, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণকারী টিমের যোগ্য কর্মীদের সেই অফার দেওয়া হবে, যাঁরা লেভেল ৭০ এবং তার নীচে কাজ করছেন।’ যে সংস্থার বিশ্বজুড়ে ২ লাখ ২৩ হাজারের মতো ফুল-টাইম কর্মচারী (২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত) আছেন বলে বার্ষিক রিপোর্টে জানানো হয়েছিল।

আরও পড়ুন: দইয়ের দাম ফেরত চাইতে গিয়ে অ্যাকাউন্ট সাফ! অনলাইন অর্ডারের 'রিফান্ড' ফাঁদে সর্বস্বান্ত মহিলা

AI খাতে বিনিয়োগ বৃদ্ধি ও সাধারণ কর্মীদের চাকরিতে কোপ

আর সেই সিদ্ধান্তের নেপথ্যে আছে এআই খাতে বিনিয়োগের পরিমাণ বাড়ানো। বিশ্বের অন্যান্য টেক জায়ান্টের মতোও এআই ডেটা সেন্টার এবং চিপের ক্ষেত্রে কয়েকশো বিলিয়ন ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুধু ২০২৬ ক্যালেন্ডার বর্ষেই মাইক্রোসফটের তরফে ১৭৫ বিলিয়ন ডলার মূলধনী ব্যয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: E100 Fuel: পেট্রোল ছাড়াই ছুটবে গাড়ি! E100 জ্বালানিতে ছাড়পত্র কেন্দ্রের, কী বদলাবে?

সেই পরিস্থিতিতে কোপ নেমে এসেছে সাধারণ কর্মীদের উপরে। গত জুলাইয়ে ৪,৮০০ চাকরি ছাঁটাইয়ের ঘোষণা করেছিল মাইক্রোসফট। দীর্ঘদিন ধরে বড় অঙ্কের বিনিয়োগের পরে এক্সবক্স গেমিং ব্যবসার কাঠামোকে ঢেলে সাজানো এবং পাঁচটি স্টুডিও পর্যন্ত বিক্রি বা হস্তান্তরেরও ঘোষণা করেছিল। আবার কয়েকমাস আগে আমেরিকার প্রায় ৯,০০০ কর্মীকে স্বেচ্ছাবসর নেওয়ার প্রস্তাব দিয়েছিল টেক জায়ান্ট। এবার মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে যে নির্দিষ্ট সময়ের জন্য সেই অফার কার্যকর হবে। আর অতীতের স্বেচ্ছাবসর কর্মসূচির অভিজ্ঞতার ভিত্তিতে এবারের অফার তৈরি করা হয়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More