...
...
Next Story

NEET UG 2026: টেলিগ্রামে ফাঁস প্রশ্নপত্রের ছবি-ভিডিও নকল! NEET-কাণ্ডে পরীক্ষার্থীদের সতর্ক করল NTA

NEET UG 2026: নিট ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ মে ২০২৬ (রবিবার)। পেন এবং পেপার (অফলাইন) মোডে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১৮০ মিনিটের এই পরীক্ষা চলবে।

Published on: Apr 19, 2026 09:00 PM IST
Advertisement

NEET UG 2026: চলতি বছরের মেডিক্যালের স্নাতক পাঠক্রমে ভর্তির যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডারগ্র্যাজুয়েট (নিট ইউজি) নিয়ে আবারও বড় ঘোষণা। টেলিগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টিতে বিশ্বাস না করার জন্য ছাত্রছাত্রীদের সতর্ক করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সেই সঙ্গে টেলিগ্রাম ভিডিও এবং মেসেজগুলিকে ভুয়ো এবং ভিত্তিহীন বলে দাবি করেছে এনটিএ।

NEET-কাণ্ডে পরীক্ষার্থীদের সতর্ক করল NTA
NEET-কাণ্ডে পরীক্ষার্থীদের সতর্ক করল NTA

এনটিএ জানিয়েছে, কিছু অসাধু চক্র টেলিগ্রামে পুরনো বা জাল প্রশ্নপত্র ব্যবহার করে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রশ্নপত্রের ছবিগুলো এডিট করা, যার সঙ্গে আসল পরীক্ষার কোনও সম্পর্ক নেই। একই সঙ্গে পরীক্ষার্থীদের এই ধরণের গুজবে কান না দিতে এবং আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এনটিএ স্পষ্টভাবে জানিয়েছে যে পরীক্ষার গোপনীয়তা বজায় রাখতে তারা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এক্স হ্যান্ডেলে এনটিএ শিক্ষার্থীদের শুধুমাত্র তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং যাচাইকৃত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলির মাধ্যমে শেয়ার করা আপডেটের উপর নির্ভর করতে বলেছে।

টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে কীভাবে 'গোপনীয় নথি' দেখা যাচ্ছে, এ বিষয়ে এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে এনটিএ পুনর্ব্যক্ত করেছে যে, এই ধরনের সামগ্রী ভুয়ো এবং প্রতারণার অংশ। সংস্থাটি আরও জানিয়েছে যে, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেশ কয়েকজন ব্যবহারকারী এমন কিছু টেলিগ্রাম চ্যানেল সম্পর্কেও অভিযোগ করেছেন, যেগুলো প্রায় ১০,০০০ টাকার বিনিময়ে নিট ইউজিসি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার প্রস্তাব দিচ্ছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংস্থাটির প্রতি আহ্বান জানিয়েছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, নিট ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ মে ২০২৬ (রবিবার)। পেন এবং পেপার (অফলাইন) মোডে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১৮০ মিনিটের এই পরীক্ষা চলবে। বাংলা, ইংরেজি, হিন্দি-সহ মোট ১৩টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe