Nvidia CEO: স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, কোনও অজুহাত নেই। কর্মীদের কাছে ইমেলে এমনই স্বীকারোক্তি করলেন বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সংস্থা এনভিডিয়া-র সিইও জেনসেন হুয়াং। এক চিনা ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ এবং ওই মহিলা চিনের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন বলে মার্কিন গোয়েন্দাদের সন্দেহ, এই দুইয়ের জেরে তীব্র বিতর্কে জড়িয়েছেন এনভিডিয়া-র সহ-প্রতিষ্ঠাতা। পরিস্থিতি সামাল দিতে সংস্থার বোর্ড ইতিমধ্যেই স্বাধীন তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, নিজের স্ত্রী লরি হুয়াং এবং পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ৬৩ বছরের জেনসেন হুয়াং।

কর্মীদের উদ্দেশে পাঠানো ইমেলে জেনসেন হুয়াং লিখেছেন, 'আমি আমার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমার কাজের জন্য তিনি এবং আমার সন্তানরা আঘাত পেয়েছেন। আমি যা করেছি, তার কোনও অজুহাত নেই। আমি আন্তরিকভাবে দুঃখিত।' একই সঙ্গে সংস্থার কর্মী, পরিচালন পর্ষদ এবং শেয়ারহোল্ডারদের প্রতিও নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করেছেন তিনি। কম্পানির কর্মীদের উদ্দেশে এনভিডিয়ার সিইও লেখেন, 'এনভিডিয়াকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। আমার দায়িত্ব হল আপনাদের সেবা করা এবং আপনাদের বিশ্বাসের যোগ্য হওয়া। আমি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। আমি এনভিডিয়ার প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের আস্থা ফিরে পাওয়ার জন্য কাজ করে যাব।'
কে এই লরি হুয়াং?
২০২৪ সালে হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণকালে এক সাক্ষাৎকারে জেনসেন হুয়াং তাঁর স্ত্রীর সঙ্গে সম্পর্কের গল্প বলেছেন। তিনি বলেন, ওরেগন স্টেট ইউনিভার্সিটিতে (ওএসইউ) লরি হুয়াংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়, যেখানে বিদ্যুতের মৌলিক নীতিমালার একটি ক্লাসে তাদের ল্যাব পার্টনার হিসেবে জুটি করা হয়েছিল। সেই সময় জেনসেন হুয়াংয়ের বয়স ছিল ১৭ বছর এবং লরি মিলসের বয়স ছিল ১৯। জেনসেন হুয়াং বলেন, 'আমি স্কুলের সবচেয়ে কম বয়সি ছাত্র ছিলাম। ২৫০ জন ছাত্রছাত্রীর ক্লাসে মাত্র তিনজন ছাত্রী ছিল।' তিনি আরও বলেন, নিজের কম বয়সি চেহারার সুযোগ নিয়ে তিনি তার সহপাঠীর কাছে যান, এই আশায় যে মেয়েটি তাকে সবার চেয়ে বেশি বুদ্ধিমান ভাববে।
লরির সঙ্গে আলাপ শুরু করার জন্য হুয়াং হোমওয়ার্ককে অজুহাত হিসেবে ব্যবহার করেছিলেন। তিনি বলেন, 'আমি ওর কাছে গিয়ে বললাম, ‘তুমি কী আমার হোমওয়ার্কটা দেখতে চাও?’ আমি একটা চুক্তিও করলাম: ‘যদি তুমি প্রতি রবিবার আমার সঙ্গে হোমওয়ার্ক করো, আমি কথা দিচ্ছি তুমি পারফেক্ট ‘এ’ পাবে।’ এরপর থেকে তাঁরা প্রতি রবিবার ডেটে যেত। লরি তাকে বিয়ে করবেন এই আশায়, তরুণ হুয়াং তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ৩০ বছর বয়স হওয়ার আগেই তিনি একজন সিইও হবেন। হুয়াং-এর ছাত্রজীবনের প্রতিশ্রুতি অবশেষে বাস্তবে রূপ নেয় যখন তিনি ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে তিনি ১৯২ বিলিয়ন ডলারেরও বেশি মোট সম্পদের মালিক একজন প্রযুক্তি বিলিয়নিয়ার, যিনি ফোর্বসের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ৭ম স্থানে রয়েছেন।
{{/usCountry}}লরির সঙ্গে আলাপ শুরু করার জন্য হুয়াং হোমওয়ার্ককে অজুহাত হিসেবে ব্যবহার করেছিলেন। তিনি বলেন, 'আমি ওর কাছে গিয়ে বললাম, ‘তুমি কী আমার হোমওয়ার্কটা দেখতে চাও?’ আমি একটা চুক্তিও করলাম: ‘যদি তুমি প্রতি রবিবার আমার সঙ্গে হোমওয়ার্ক করো, আমি কথা দিচ্ছি তুমি পারফেক্ট ‘এ’ পাবে।’ এরপর থেকে তাঁরা প্রতি রবিবার ডেটে যেত। লরি তাকে বিয়ে করবেন এই আশায়, তরুণ হুয়াং তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ৩০ বছর বয়স হওয়ার আগেই তিনি একজন সিইও হবেন। হুয়াং-এর ছাত্রজীবনের প্রতিশ্রুতি অবশেষে বাস্তবে রূপ নেয় যখন তিনি ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে তিনি ১৯২ বিলিয়ন ডলারেরও বেশি মোট সম্পদের মালিক একজন প্রযুক্তি বিলিয়নিয়ার, যিনি ফোর্বসের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ৭ম স্থানে রয়েছেন।
{{/usCountry}}ওএসইউ-এর ওয়েবসাইটে থাকা সিইও-র জীবনী অনুসারে, স্কুলে তাঁদের প্রথম সাক্ষাতের পাঁচ বছর পর, ১৯৮৫ সালে হুয়াং লরি মিলসকে বিয়ে করেন। ৪১ বছরের দাম্পত্য জীবনে তাঁদের দুই সন্তান রয়েছে: ম্যাডিসন, যিনি এনভিডিয়ার একজন মার্কেটিং ডিরেক্টর, এবং স্পেন্সার, যিনি ওই কোম্পানিতে একজন সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার। কন্যা ম্যাডিসন কুলিনারি একাডেমি অফ আমেরিকাতে পড়াশোনা করেন এবং পরে ফ্রান্সের প্যারিসে লে কর্ডন ব্লু-তে পেস্ট্রি ও ওয়াইন তৈরির প্রশিক্ষণ নেন, অন্যদিকে তাদের পুত্র স্পেন্সার বিজনেস স্কুলে ভর্তি হওয়ার আগে তাইওয়ানের তাইপেইতে বেশ কয়েক বছর একটি বার পরিচালনা করেন। বর্তমানে, ম্যাডিসন এনভিডিয়াতে সিমুলেশন মার্কেটিংয়ের সিনিয়র ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন এবং ২০২৫ অর্থ বছরে তিনি ১০ লক্ষ ডলারের বেশি আয় করেছেন। অন্যদিকে, স্পেন্সার আইজ্যাক সিমের দলে ক্লাউড রোবোটিক্স ও সিমুলেশন প্রযুক্তিতে প্রোডাক্ট লাইন ম্যানেজার হিসেবে কাজ করেন এবং একই সময়ে প্রায় ৫ লক্ষ ৩০ হাজার ডলার আয় করেছেন।
চিনের প্রতিক্রিয়া
অন্যদিকে, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংকে ঘিরে চিনা গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেজিং। একই সঙ্গে এমন অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন অপপ্রচার’ বলে আখ্যা দিয়েছে চিন। সোমবার সংবাদিক সম্মেলনে চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, তথাকথিত চিনা গুপ্তচরের যে বয়ান তৈরি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ ও মানহানির চেষ্টা। এ বিষয়ে চিন আগেও নিজেদের অবস্থান জানিয়েছে। এনভিডিয়ার পরিচালনা পর্ষদ সংবাদমাধ্যমে প্রকাশিত বিদেশি গোয়েন্দা তৎপরতার অভিযোগ তদন্তের ঘোষণা করার পর বেজিংয়ের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া এল।