Independence Day: গেরুয়া, সাদা আর সবুজ আলোয় ঝলমল করছে দুবাইয়ের বুর্জ খলিফা (Burj Khalifa)। বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটি যেন হয়ে উঠেছে ভারতের তেরঙ্গার বিশাল ক্যানভাস। শনিবার, ১৫ অগস্ট ভারতের ৮০তম স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে এই বিশেষ আলোকসজ্জা নজর কাড়ল বিশ্ববাসীর। তার সঙ্গে বাজল ভারতের জাতীয় সঙ্গীত। মুহূর্তেই ছড়িয়ে পড়ল সেই দৃশ্যের ভিডিও। শুধু বুর্জ খলিফা নয়, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিউয়র্কের টাইমস স্কোয়্যারে (Times Square) এবারও উড়ল ভারতের পতাকা।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বুর্জ খলিফায় বিশেষ আলো ও নানা ভিজ্যুয়াল এফেক্টের আয়োজন করা হয়। ভবনের গায়ে ফুটে ওঠে ভারতের পতাকার তিন রং। রাতের দুবাই শহরে সেই দৃশ্য হয়ে ওঠে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। বুর্জ খলিফার এই বিশেষ সাজের ভিডিও ও ছবি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বহু ভারতীয় সেই দৃশ্য শেয়ার করেন। দেশের বাইরে থেকেও স্বাধীনতা দিবস উদযাপনের এই মুহূর্ত তাঁদের কাছে বিশেষ হয়ে ওঠে। দুবাইয়ে বিপুল সংখ্যক ভারতীয় বসবাস করেন। তাঁদের কাছে বুর্জ খলিফায় ভারতের তেরঙা দেখা শুধু একটি আলোকসজ্জা নয়। দূর দেশে থেকেও দেশের সঙ্গে যোগসূত্রের অনুভূতি তৈরি করে এই আয়োজন। প্রতি বছরই স্বাধীনতা দিবসে এই বিশেষ প্রদর্শনের জন্য অপেক্ষা করেন বহু ভারতীয়। বুর্জ খলিফার এই তেরঙ্গা সাজে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির ঘনিষ্ঠ সম্পর্কের ছবিও উঠে আসে। দুই দেশের বন্ধুত্বের প্রতীক হিসেবেও এই আয়োজনকে দেখা হয়।
অন্যদিকে, ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক গর্বের মুহূর্তের সাক্ষী থাকল নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়্যার। 'ফেডারেশন অব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস' (FIA)-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতের কনসাল জেনারেল বিনয় শ্রীকান্ত প্রধান। প্রবাসী ভারতীয় ও ভারতের শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে তুলে ধরা হয় ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। নিউ ইয়র্কের প্রাণকেন্দ্রে তেরঙ্গা উত্তোলনের মাধ্যমে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র অংশীদারিত্বের অটুট বন্ধনও নতুন মাত্রা পায়। দুবাইয়ের আকাশচুম্বী ভবন বুর্জ খলিফা এবং নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে তেরঙ্গার আলোকসজ্জা দেখতে ভিড় জমান বহু মানুষ। সেই ঐতিহাসিক দৃশ্য নিজেদের মোবাইল বন্দি করতে দেখা যায় উপস্থিত জনতাকে, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়।
{{/usCountry}}অন্যদিকে, ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক গর্বের মুহূর্তের সাক্ষী থাকল নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়্যার। 'ফেডারেশন অব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস' (FIA)-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতের কনসাল জেনারেল বিনয় শ্রীকান্ত প্রধান। প্রবাসী ভারতীয় ও ভারতের শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে তুলে ধরা হয় ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। নিউ ইয়র্কের প্রাণকেন্দ্রে তেরঙ্গা উত্তোলনের মাধ্যমে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র অংশীদারিত্বের অটুট বন্ধনও নতুন মাত্রা পায়। দুবাইয়ের আকাশচুম্বী ভবন বুর্জ খলিফা এবং নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে তেরঙ্গার আলোকসজ্জা দেখতে ভিড় জমান বহু মানুষ। সেই ঐতিহাসিক দৃশ্য নিজেদের মোবাইল বন্দি করতে দেখা যায় উপস্থিত জনতাকে, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়।
{{/usCountry}}সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে এক ব্যবহারকারী লেখেন, 'ভারতের জন্য অত্যন্ত গর্বের এক মুহূর্ত। মোদীজির জন্যই বিশ্বের দরবারে ভারতের এমন উজ্জ্বল ভাবমূর্তি গড়ে উঠেছে।' আরেকজন লেখেন, 'বন্ধুত্ব ও যৌথ গর্বের কী চমৎকার এক নিদর্শন! বুর্জ খলিফাকে তেরঙ্গার রঙে রাঙিয়ে উঠতে দেখা এটাই মনে করিয়ে দেয় যে ভারতের আবেগ ও চেতনা দেশের সীমানা ছাড়িয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে।' সংযুক্ত আরব আমিরশাহি (UAE) জুড়ে আয়োজিত স্বাধীনতা দিবসের বৃহত্তর উদযাপনেরই এক বিশেষ অংশ ছিল বুর্জ খলিফার এই চোখধাঁধানো আলোকসজ্জা। আবু ধাবিতে ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৪৫ লক্ষ ভারতীয় সে দেশে বসবাস করেন। ঐতিহাসিক এই দিনটি স্মরণীয় করে রাখতে আমিরশাহির বিভিন্ন প্রান্তেও একাধিক ভারতীয় সংগঠন বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।