বাংলাদেশের মাটিতে আজই পা রেখেছেন বিএনপির নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ঢাকায় তারেক পা রাখতেই এদিন জনজোয়ার দেখা যায়। তাঁর সমর্থকদের ভিড়ও চোখে পড়ার মতো ছিল। এদিকে, কিছুদিন আগেই হাসিনা-হীন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে সাধারণ নির্বাচনের দিনক্ষণ। আর তার পরই ১৭ বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক। তারেকের দেশে ফেরার দিনেই বাংলাদেশের রাজনৈতিক আঙিনা থেকে একাধিক খবর উঠে আসছে।

আজই দল বদলে ফেললেন….
বাংলাদেশে এদিন বিপুল জনসমুদ্রে ভেসে ঢাকায় সভা করেন তারেক রহমান। আর সেই দিনেই এনসিপির নেতা মীর আরশাদুল হক দল ছাড়লেন। তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে তিনি দেন ইঙ্গিত পূর্ণ বার্তা। এর আগে আসন্ন বাংলাদেশ নির্বাচনে চট্টগ্রাম ১৬ আসন থেকে এনসিপির পদপ্রার্থীও হন মীর। তিনি দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিবের পাশাপাশি নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছিলেন। আর এবার তিনিই দল ছাড়ার ঘোষণা করলেন। উল্লেখ্য, বাংলাদেশে ছাত্র-জননতা আন্দোলনের অন্যতম মুখ নাহিদ সহ একঝাঁক যুব নেতা এই এনসিপির সদস্য। আর সেই এনসিপি ত্যাগ করে বিএনপির তারেককে সমর্থন জানালেন এই যুবনেতা মীর। প্রশ্ন উঠছে তারেকের দেশে ফেরা কি বাংলাদেশের রাজনীতির বহু অঙ্ক পাল্টে দিতে পারে?
আবদুল কাদেরের বিস্ফোরক জোটের দাবি:-
বৈষম্যবিরোদী ছাত্র আন্দোলনের প্রাক্তন সমন্বায়ক আবদুল কাদের এদিকে দাবি করছেন, এনসিপি এবার বাংলাদেশে জামায়েতের সঙ্গে জোট বাঁধতে চলেছে। এক চাঞ্চল্য ফেসবুক পোস্টে আবদুল বলেছেন, সবকিছু ঠিক থাকলে আগামিকাল শুক্রবার এই জোটের ঘোষণা আসতে পারে। এক্ষেত্রে এনসিপি বা জামায়েতের তরফে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে জানিয়েছে ‘প্রথম আলো’। আবদুল কাদের এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলেও তাঁর জুলাই আন্দোলনের সঙ্গীরাই এই রাজনৈতিক দল গড়ে তোলেন। এদিকে, মীর আরশাদুলের এনসিপি ছাড়ার খবরের দিনই আবদুল কাদের এই জোটবার্তার সম্ভাবনা নিয়ে নয়া পোস্টে তৈরি করলেন চাঞ্চল্য। উল্লেখ্য, রিপোর্ট দাবি করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সমর্থক হিসাবে পরিচিতি রয়েছে কাদেরের। এদিকে, সজীব, আসন্ন বাংলাদেশে সাধারণ নির্বাচনে ঢাকা-১০ আসনে প্রার্থী হচ্ছেন স্বতন্ত্রভাবে। সেই জায়গা থেকে কাদেরের পোস্ট বেশ তাৎপর্যবাহী।
{{/usCountry}}বৈষম্যবিরোদী ছাত্র আন্দোলনের প্রাক্তন সমন্বায়ক আবদুল কাদের এদিকে দাবি করছেন, এনসিপি এবার বাংলাদেশে জামায়েতের সঙ্গে জোট বাঁধতে চলেছে। এক চাঞ্চল্য ফেসবুক পোস্টে আবদুল বলেছেন, সবকিছু ঠিক থাকলে আগামিকাল শুক্রবার এই জোটের ঘোষণা আসতে পারে। এক্ষেত্রে এনসিপি বা জামায়েতের তরফে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে জানিয়েছে ‘প্রথম আলো’। আবদুল কাদের এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলেও তাঁর জুলাই আন্দোলনের সঙ্গীরাই এই রাজনৈতিক দল গড়ে তোলেন। এদিকে, মীর আরশাদুলের এনসিপি ছাড়ার খবরের দিনই আবদুল কাদের এই জোটবার্তার সম্ভাবনা নিয়ে নয়া পোস্টে তৈরি করলেন চাঞ্চল্য। উল্লেখ্য, রিপোর্ট দাবি করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সমর্থক হিসাবে পরিচিতি রয়েছে কাদেরের। এদিকে, সজীব, আসন্ন বাংলাদেশে সাধারণ নির্বাচনে ঢাকা-১০ আসনে প্রার্থী হচ্ছেন স্বতন্ত্রভাবে। সেই জায়গা থেকে কাদেরের পোস্ট বেশ তাৎপর্যবাহী।
{{/usCountry}}