Agni Advanced Missile Trial: ১টা মিসাইল ছুড়েই অনেক জায়গায় হামলা, পরীক্ষা ভারতের, ওটাই দেখা গিয়েছে বাংলাদেশে?

Agni Advanced Missile Trial: অত্যাধুনিক অগ্নি মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপন করা হল। ওই মিসাইল একবার ছুড়েই অনেক জায়গায় হামলা চালানো যাবে। বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের কাছে এরকম প্রযুক্তি আছে। তালিকায় যুক্ত হল ভারতও।

Published on: May 09, 2026 11:52 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Agni Advanced Missile Trial: ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল বিশ্ব। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক অগ্নি ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালাল ভারত। এবারের পরীক্ষার বিশেষত্ব হল 'এমআইআরভি' (MIRV - Multiple Independently Targetable Re-entry Vehicle) প্রযুক্তি। এই সাফল্যের মাধ্যমে ভারত বিশ্বের সেই হাতেগোনা কয়েকটি দেশের তালিকায় অন্তর্ভুক্ত হল, যাদের কাছে এই অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে। ভারতের এই পদক্ষেপকে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি এবং কৌশলগত শক্তির ভারসাম্যে একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। একাংশের ধারণা, ৮ মে সন্ধ্যা নাগাদ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আকাশে একটি 'রহস্যজনক আলো' দেখা যায় বলে দাবি করা হচ্ছিল, সম্ভবত ওই 'আলো' হল অগ্নি মিসাইলের।

অত্যাধুনিক অগ্নি মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপন করা হল। (ছবি সৌজন্যে, এক্স @DefenceMinIndia)
অত্যাধুনিক অগ্নি মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপন করা হল। (ছবি সৌজন্যে, এক্স @DefenceMinIndia)

কী এই এমআইআরভি (MIRV) প্রযুক্তি?

সাধারণত একটি মিসাইল একটি মাত্র ওয়ারহেড বহন করে এবং একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে। কিন্তু এমআইআরভি প্রযুক্তিতে সজ্জিত অগ্নি মিসাইল একটি উৎক্ষেপণেই বিভিন্ন দিকে অবস্থিত একাধিক লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। সহজ ভাষায় বলতে গেলে, একটি মিসাইলের অগ্রভাগে থাকা একাধিক ওয়ারহেড বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় আলাদা হয়ে যাবে এবং ভিন্ন-ভিন্ন শত্রুঘাঁটিকে ধ্বংস করবে। এটি প্রতিপক্ষের মিসাইল ডিফেন্স সিস্টেমকে বিভ্রান্ত করার জন্য অত্যন্ত কার্যকর।

আরও পড়ুন: India-Bangladesh Border: ফের অবৈধ অনুপ্রবেশ! কুলাউড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে পরিবারের হাতে তুলে দিল ভারত

এবার আন্তঃমহাদেশীয় মিসাইল আসছে

এমনিতে কয়েকদিন আগেই ভারতের ডিফেন্স রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) চেয়ারম্যান সঞ্জয় ভি কামাথ জানান যে অগ্নি-৬ মিসাইলের পরীক্ষা করতে প্রস্তুত তাঁরা। এখন শুধুমাত্র সরকারের সবুজ সংকেতের অপেক্ষা করা হচ্ছে। তারপর কেন্দ্রীয় সরকারের তরফে কোনও অনুমতি মিলেছে কিনা, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: New CDS of India: নয়া চিফ অফ ডিফেন্স স্টাফ পাচ্ছে ভারত, কে এই লেফটেন্যান্ট জেনারেল সুব্রহ্মণি?

১০,০০০ কিমি দূরেও আক্রমণ করতে পারবে

তারইমধ্যে কেন্দ্রের শাসক দল বিজেপির তরফে ইঙ্গিত দেওয়া হয় যে শীঘ্রই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৬ মিসাইলের পরীক্ষা করা হবে। বুধবার বিজেপির তরফে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে অগ্নি-৬ মিসাইলের কথা উল্লেখ করা হয়।

আরও পড়ুন: Operation Sindoor: 'আপনাকে ইংরেজিতে কথা...,' 'অপারেশন সিঁদুরে'র বর্ষপূর্তিতে অদ্ভুত ব্যাখ্যায় ট্রোল্ড পাকিস্তান

একটি পোস্টে বলা হয়, ‘অগ্নি-৬: সুপারপাওয়ার হয়ে ওঠার দিকে এগিয়ে চলেছে ভারত। ১০,০০০ কিলোমিটার পাল্লা এবং এমআইআরভি প্রযুক্তি থাকা অগ্নি-৬ ইতিহাস তৈরি করার জন্য প্রস্তুত। এই ক্ষেপণাস্ত্র ভারতের নিরাপত্তাকে অভেদ্য করে তুলবে এবং আমাদেরকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় স্থান দেবে। শক্তিশালী ভারত, সুরক্ষিত ভারত!’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More