...
...
Next Story

Bangladesh: মধ্যরাত থেকে ২৫ দিন গোড্ডায় আদানি-প্ল্যান্টে ১টি ইউনিট বন্ধ থাকছে! বাংলাদেশে ব্যাপক লোডশেডিংর আশঙ্কা?

আদানিদের ওই বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিট রয়েছে। যেখানে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। এরমধ্যে ৮০০ ইউনিটের একটি ইউনিট ২৫ দিন বন্ধ থাকবে।

Published on: Nov 25, 2026, 22:55:27 IST
Advertisement

আজ মধ্যরাত থেকে ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি গোষ্ঠীর বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বন্ধ থাকতে চলেছে। এটি ২৫ দিন বন্ধ থাকবে। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে থাকে আদানি পাওয়ার। ফলত, মনে করা হচ্ছে, বাংলাদেশে এর ব্যাপক প্রভাব পড়বে। জানা যাচ্ছে, ১৮ ডিসেম্বর পর্যন্ত আদানি গোষ্ঠীর গোড্ডার বিদ্যুৎকেন্দ্রে (পাওয়ার প্ল্যান্টে) ওই একটি ইউনিট বন্ধ থাকবে। এদিকে, ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ঘোষণা করেছেন সেদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে, বাংলাদেশ জুড়ে বিভিন্ন অশান্তির খবর উঠে আসছে। এরই মাঝে আদানিগোষ্ঠীর বিদ্যুুৎকেন্দ্রে একটি ইউনিট বন্ধ থাকার প্রভাবে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ ক্ষেত্রে কী ঘটতে পারে, তা নিয়ে রয়েছে আশঙ্কার মেঘ।

বাংলাদেশে ব্যাপক লোডশেডিংর আশঙ্কা? মধ্যরাত থেকে ২৫ দিন গোড্ডার আদানি-প্ল্যান্টে…
বাংলাদেশে ব্যাপক লোডশেডিংর আশঙ্কা? মধ্যরাত থেকে ২৫ দিন গোড্ডার আদানি-প্ল্যান্টে…

উল্লেখ্য, আদানিদের ওই বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিট রয়েছে। যেখানে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। এরমধ্যে ৮০০ ইউনিটের একটি ইউনিট ২৫ দিন বন্ধ থাকবে। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত তা বন্ধ থাকছে। যে ইউনিটটি বন্ধ থাকছে, তা থেকে যেহেতু বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে থাকে আদানি গোষ্ঠী, তাই গত ২৬ অক্টোবর বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে এই ইউনিট বন্ধের জন্য সময় চেয়ে নেয় প্রতিষ্ঠানটি। বাংলাদেশের সংবাদমাধ্যম যুগান্তরের তথ্য অনুসারে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিদ্যুতের চাহিদা দাঁড়িয়েছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। সেখানে আদানি পাওয়ার ৯০১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছিল।

এদিকে, সেপ্টেম্বরে গোড্ডায় এর দুটি ইউনিটের একটিতে ত্রুটির কারণে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে হ্রাস পেয়েছিল। প্রসঙ্গত, এই বিদ্যুৎ বিভ্রাট এমন এক সময়ে ঘটে যখন বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা মুদ্রাস্ফীতি ও মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন। এদিকে, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে শেখ হাসিনার ফেরার কথা ঘোষণা করেছে শেখ হাসিনার পক্ষ। অন্যদিকে, ১৮ ডিসেম্বর পর্যন্ত আদানি গোষ্ঠীর গোড্ডার বিদ্যুৎকেন্দ্রে ওই একটি ইউনিট বন্ধ থাকছে।

প্রসঙ্গত, বিডিনিউজ২৪.কম-এর তথ্য অনুযায়ী, শীত আসার ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা ও উৎপাদন হ্রাস পেলেও নভেম্বরের প্রথম ১৫ দিনে ভারত থেকে দৈনিক গড়ে ৪৬ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ আমদানি হয়েছে, যা অক্টোবরের ৩৩.৬ মিলিয়ন ইউনিটের চেয়ে বেশি।

 

ABOUT THE AUTHOR

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks