Bangladesh Hadi Murder issue: ‘খুনিরা যদি বর্ডার ক্রস করে, ৫-৭ ঘণ্টায় কেমন করে গেল?’ প্রশ্ন হাদির ভাইয়ের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির শেষযাত্রায় বিপুল মানুষের ঢল। সংসদ ভবনে ঢোকার চেষ্টা জনতার একাংশের। থামাল সেনা।
বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির জনাজায় এদিন বহু মানুষের ভিড় দেখা যায় বাংলাদেশে। তাঁদের মুখে একাধিক স্লোগানও উঠে আসে। হাদিকে শ্রদ্ধা জানাতে পৌঁছন বাংলাদেশের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অনেকেই। উপস্থিত ছিলেন হাদির পরিবারের সকলেই।হাদিকে শেষ শ্রদ্ধা জানানোর সময় তাঁর ভাই মাওলানা আবু বকর তরফে একাধিক বার্তা উঠে আসে। তিনি একইসঙ্গে তোলেন প্রশ্নও।
কাজি নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হল ওসমান হাদিকে। সদ্য ঢাকায় বন্দুকবাজের গুলিতে আহত হয়ে বেশ কিছুদিন চিকিৎসায় থাকার পর মৃত্য়ু হয় হাদির। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির নানান বিতর্কিত পোস্ট ঘিরে বহু সময়ই চর্চায় এসেছে ভারত। আর সেই হাদিকেই সমাহিত করা হল ভারতের আসানসোলের চুরুলিয়ায় জন্মগ্রহণকারী বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের সমাধির পাশে।
এদিকে, ওসমান হাদির শেষযাত্রা ঘিরে বিপুল জমায়েতের মধ্যেই একদল জনতা সংসদভবন চত্বরে ঢুকে পড়ার চেষ্টা করে। তাদের আটকে দেয় সেনা। এদিকে, হাদির শেষকৃত্যে যোগ দিয়ে অনেকেই শহবাগ চত্বরে জমায়েতের জন্য ডাক দেন। জনাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তিনি তাঁর বার্তায় বলেন,' প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো। এবং চিরদিন, বাংলাদেশ যতদিন আছে, তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না।' ইউনুস বলেন,'আমরা আজকে তোমাকে বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছ, সেটা যেন আমরা পূরণ করতে পারি।'
এদিকে, এই জনাজায় যোগ দিয়ে হাদির ভাই আবু বকর সিদ্দিক বেশ কিছু বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, তাঁদের পরিবার কীভাবে এই মৃত্যুর ঘটনায় শোকে বিহ্বল হয়ে পড়েছে। সেই বিষয়টি। একইসঙ্গে তাঁর বার্তা,'আজ আপনাদের কাছে আমার কোনও দাবি নেই, শুধু একটিই দাবি ৭ থেকে ৮ দিন হয়ে গেল, প্রকাশ্য দিবালোকে রাজধানী ঢাকায় খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায় এর থেকে লজ্জার আমাদের কাছে আর কিছুই নেই।' একিসঙ্গে আবু বকর সিদ্দিকের প্রশ্ন,' যদি বর্ডার ক্রস হয়ে যায়, ৫-৭ ঘণ্টা সময় তারা কেমন করে গেল… এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম।'
এদিকে, বাংলাদেশের গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন পেছানোর ষড়যন্ত্রকারীরা হাদি হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন। তাঁর বার্তা,'গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করতে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে।'
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


