ইংল্যান্ডে সফর করছে পাকিস্তান টিম। প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে লজ্জাজনক পরাজয় মাথায় নিয়ে দ্বিতীয় টেস্টে ময়দানে নামে টিম-বাবর। তবে দ্বিতীয় টেস্টে ছন্দপতন হয় এক সাক্ষাৎকার ঘিরে। রিপোর্ট বলছে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জেলবন্দি ইমরান খানের পুত্র সুলেমান ও কাশিমের সাক্ষাৎকার নেন ইংল্যান্ডের ক্রিকেটার মাইক আর্থারটন। আর তা, ম্যাচের মাঝে, স্কাই স্পোর্টসে সম্প্রচার নিয়ে গোলযোগ বাঁধা। শেহবাজ সরকারের মন্ত্রী মহসিন নকভির নেতৃত্বের পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সম্প্রচার না করার জন্য স্কাই স্পোর্টসকে অনুরোধ করে। ঘটনা নিয়ে হুঁশিয়ারিও আসে। সাক্ষাৎকার সম্প্রচার হলে পাকিস্তান দল মাঠে না নামানোর হুঁশিয়ারি দেয় পিসিবি।

বৃহস্পতিবার পাকিস্তান বনাম ইংল্যান্ডের টেস্টের মাঝে স্কাই স্পোর্টসে সম্প্রচার হয় ইমরান খানের পুত্র সুলেমান ও কাশেমের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নেন ইমরানের সময়কার ইংরেজ ক্রিকেটার মাইক আর্থারটন। স্কাই স্পোর্টসকে নকভির পিসিবি সাফ হুঁশিয়ারিতে জানায়, যদি এই সম্প্রচার হয়, তাহলে বাবর আজমরা মাঠে নামবেন না। পিসিবির যাবতীয় হম্বিতম্বির পরও ১৮ মিনিটের এই সাক্ষাৎকার স্কাই স্পোর্টস সম্প্রচার করে। এই ম্যাচের সম্প্রচার পাকিস্তানে করছিল সেদেশের সংস্থা পিটিভি। তারা যদিও ওই সাক্ষাৎকার সম্প্রচার করেনি। এদিকে, এই সাক্ষাৎকারটি বুধবারই নিয়ে রাখা হয়। ম্যাচের মাঝে তার টিজারও দেখানো হয়। এই সাক্ষাৎকার ঘিরে পিসিবি, মাঠে টিম না নামানোর হুঁশিয়ারি দিলেও, পরে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড পিসিবির সঙ্গে কথা বলে। এদিকে, স্কাই স্পোর্টস ওই সাক্ষাৎকার সম্প্রচারও করে দেয়, পরে দেখা যায় পাকিস্তান টিম খেলতেও নেমেছে!
লর্ডসের রাইটার্স রুমে নেওয়া ওই সাক্ষাৎকারে ইমরান পুত্র কাশেম বলেন, ‘স্পষ্ট নয় যে তারা (বর্তমান পাকিস্তান সরকার) কী করতে চাইছে। তারা আপাতভাবে ওঁকে (ইমরান খানকে) মারতে চাইছে। যতদিন পর্যন্ত তাঁকে বাঁচিয়ে রাখা যায়, আর তাঁকে ততদিন চুপ করিয়ে রাখা যায়’ তার চেষ্টা চলছে।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। পরবর্তীতে তিনি আস্থা ভোটে হেরে যান। এরপর দুর্নীতির অভিযোগে তিনি জেলবন্দি হন। টানা ৩ বছর পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি পাকিস্তানের এককালের তাবড় ক্রিকেটস্টার।একটা সময় তাঁর পার্টি পিটিআই দাবি করে, জেলের ভিতর অনৈতিকভাবে এক কুঠুরির ঘরে ইমরানকে আটকে রেখেছে পাকিস্তানের শেহবাজ সরকার। তাঁর শারীরিক অবস্থারও অবনতি হচ্ছে বলে দাবি করা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার বার্তাও দেয় পাকিস্তানি কোর্ট। তবে তাতে খুব একটা সায় নেই শেহবাজ সরকারের পাকিস্তানের। যে পাকিস্তানের ক্ষমতার অলিন্দে তাবড় জায়গায় রয়েছেন পাক সেনা প্রধান আসিম মুনির। এই মুনিরের সঙ্গে সরকারে থাকাকালে সম্পর্ক খুব একটা ভালো ছিলনা ইমরানের। এমনই বহু গুঞ্জন শোনা যায়। এদিকে, সেই মুনিরের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত পিসিবি চিফ নকভি। আর সেই নকভির পিসিবি ইমরান পুত্রদের সাক্ষাৎকার সম্প্রচার রুখে দেওয়ার জন্য হুমকির রাস্তাও নেয়। যদিও শেষমেশ স্কাই স্পোর্টস তা সম্প্রচার করে।
{{/usCountry}}উল্লেখ্য, ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। পরবর্তীতে তিনি আস্থা ভোটে হেরে যান। এরপর দুর্নীতির অভিযোগে তিনি জেলবন্দি হন। টানা ৩ বছর পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি পাকিস্তানের এককালের তাবড় ক্রিকেটস্টার।একটা সময় তাঁর পার্টি পিটিআই দাবি করে, জেলের ভিতর অনৈতিকভাবে এক কুঠুরির ঘরে ইমরানকে আটকে রেখেছে পাকিস্তানের শেহবাজ সরকার। তাঁর শারীরিক অবস্থারও অবনতি হচ্ছে বলে দাবি করা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার বার্তাও দেয় পাকিস্তানি কোর্ট। তবে তাতে খুব একটা সায় নেই শেহবাজ সরকারের পাকিস্তানের। যে পাকিস্তানের ক্ষমতার অলিন্দে তাবড় জায়গায় রয়েছেন পাক সেনা প্রধান আসিম মুনির। এই মুনিরের সঙ্গে সরকারে থাকাকালে সম্পর্ক খুব একটা ভালো ছিলনা ইমরানের। এমনই বহু গুঞ্জন শোনা যায়। এদিকে, সেই মুনিরের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত পিসিবি চিফ নকভি। আর সেই নকভির পিসিবি ইমরান পুত্রদের সাক্ষাৎকার সম্প্রচার রুখে দেওয়ার জন্য হুমকির রাস্তাও নেয়। যদিও শেষমেশ স্কাই স্পোর্টস তা সম্প্রচার করে।
{{/usCountry}}